Jahirul Hasan
প্রকাশ : Nov 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই : ইরান

আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনো ধরনের শত্রুতা নেই বলে জানিয়েছে ইরান। তবে দেশটি বলেছে, কিছু দেশ তাদের বিরুদ্ধে কাজ করেছে। তাই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেকার সর্বশেষ যুদ্ধের সময় ইরানের পাল্টা হামলার শিকার হতে হয়েছে এসব দেশকে। ইরান আরও বলেছে, প্রতিবেশীরা শত্রুদের হামলার সুযোগ করে দিলে ইরান বসে থাকবে না।

সোমবার (২ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঈসমাইল বাঘেই এ নিয়ে বলেন, “কিছু নির্দিষ্ট দেশের ভূখণ্ড ব্যবহার করে যখন ইরানের ভৌগলিক অখণ্ডতা লঙ্ঘন ও ইরানের নাগরিকদের হুমকির মুখে ফেলা হয় তখন ইরান চুপ করে থাকতে পারে না।”

যুদ্ধের সময় একাধিক আরব দেশে হামলার বিষয়টি ইঙ্গিত করে বাঘেই বলেন, এসব দেশ তাদের নীতির কারণেই হামলার শিকার হয়েছে। তিনি বলেন, “সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে সেগুলো যুক্তরাষ্ট্রের ওপর এসব দেশের অত্যাধিক নির্ভরতা এবং বিশ্বাসের কারণে হয়েছে। আর কিছু ক্ষেত্রে তারা সরাসরি ইরানের ওপর হামলায় যোগ দেওয়ায় এগুলো ঘটেছে।”

তিনি জানান, “বিশ্বাস অর্জনের পথ দুটি। আর এক্ষেত্রে ইরানের প্রত্যাশা হলো আঞ্চলিক দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর হামলার সুযোগ যেন না দেওয়া হয়।”

এদিকে আশঙ্কা দেখা দিয়েছে, আগামীকাল যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পর ইরানে মার্কিন সেনারা নতুন করে হামলা শুরু করতে পারে। এমন অবস্থায় ইরান হুমকি দিয়েছে, এবার তারা ভৌগলিক সীমা বজায় রেখে পাল্টা হামলা চালাবে না। হামলা হবে তীব্র ও কঠোর।

সূত্র: আলজাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটের বাইরে নতুন পথচলায় যুক্ত হলেন বাবর আজম

1

মেসির বিদায়ী ম্যাচ নিয়ে যা জানালেন স্কালোনি

2

পুনর্নির্বাচনে লড়বেন ইনফান্তিনো, নিশ্চিত করলো ফিফা

3

দ্বিতীয় টেস্টের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ, এখনই জয়ের ভাবনা ন

4

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ১৮তম সংশোধনী হবে ঐতিহাসিক

5

হাঁটুর চোটে নেশনস লিগ শেষ এমবাপ্পের

6

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

7

ইরানের একটি ব্যাংকের লাইসেন্স বাতিল করলো তুরস্ক

8

সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত প্রাথমিকের নত

9

মেসির গোলসংখ্যা দেখে হাসিতে ফেটে পড়েছিলেন চেলসি কিংবদন্তি

10

দেশে আসেন দেখা হবে রাজপথে

11

পুতিন-শির হাত ধরা ছবি শেয়ার করলেন মোদি

12

বিবাহবিচ্ছেদের পর মদে আসক্তি, ২৬ দিন রিহ্যাবে ছিলেন ভারতীয় ক

13

‘আয়েশি’ বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

14

ইউরোপের দুর্বলতা জেনে গেছে হুতি

15

ফিলিস্তিনি যোদ্ধাদের নতুন প্রধানের নাম ঘোষণা

16

জ্বালানির দাম বাড়ায় উত্তর সাগরে গ্যাসক্ষেত্রের অনুমোদন দিল য

17

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় হুইপ অপুর বিশেষ অবদান

18

বি‌রোাধী দ‌লের লং মার্চের কোনো যৌক্তিকতা নেই : রিজভী

19

নতুন জুটি ও সিক্যুয়েল নিয়ে ফিরছেন ইয়ুমনা জায়েদি

20