Jahirul Hasan
প্রকাশ : Aug 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

দ্বিতীয় টেস্টের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ, এখনই জয়ের ভাবনা নেই শান্ত’র

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে শোচনীয় হার দেখেছিল অস্ট্রেলিয়া। ৯ উইকেটের ইতিহাসগড়া জয়ে ক্রিকেটবিশ্বকে লাল বলে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে টাইগাররা। এমন জয়ের পর স্বাভাবিকভাবেই দলের আত্মবিশ্বাস তুঙ্গে। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত-ও সেটাই অকপটে জানালেন।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলে আজ (শুক্রবার) শান্ত বলেন, ‘এরকম জয় তো অবশ্যই আত্মবিশ্বাস দেবে। পেশাদার ক্রিকেটার হিসেবে সেখান থেকে ফেরত আসা খুব জরুরি। দুই দিনের অনুশীলনে সেখান থেকে ভালোভাবেই প্লেয়াররা ফিরে এসেছে। ভালোভাবেই মানিয়ে নিয়েছে।’

তবে দলে উন্নতির জায়গা দেখছেন বাংলাদেশ অধিনায়ক, সতীর্থদের কাছে তার প্রত্যাশা, ‘উন্নতির জায়গা সবসময়ই আছে। আমার মনে হয়, ওই ম্যাচে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। ক্যাচ মিস কেউই ইচ্ছা করে করে না, এটা পার্ট অব গেইম আমার মনে হয়। তবে যত কম হয় ততই ভালো। ওই ম্যাচে আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি। অবশ্যই ছোট ছোট উন্নতির জায়গা আছে, এগুলো নিয়ে আমরা আলাপ করেছি। আশা করি আমরা আরও একটা ভালো ম্যাচ খেলতে পারব।’

অস্ট্রেলিয়ার কন্ডিশনে আরও বেশি খেলা প্রাপ্য বলে মনে করেন শান্ত, ‘অবশ্যই (এখানে বেশি বেশি) খেলা উচিত। আমার মনে হয়, না খেললে আমাদের নিজেদেরও উন্নতি হবে না বা নিজেদেরকে সেভাবে বিশ্ব ক্রিকেটে আমরা কতটা সামর্থ্যবান বোঝাতে পারব না। গত ম্যাচ জিতে আমরা এই ইতিবাচক বার্তাটা দিতে পেরেছি। আমরা বিশ্বাস করি আমাদের যে দলটা আছে, যেকোনো কন্ডিশনে খেলার জন্য সামর্থ্যবান। যে ম্যাচ জিতেছি সে ম্যাচে ভালো খেলেছি, এখন আসন্ন ম্যাচে কীভাবে ভালো করতে পারি এটাও জরুরি।’

প্রথম টেস্ট জয়ে প্রত্যাশা বেড়েছে সবার, দর্শকদের প্রতিও বার্তা দিলেন শান্ত, ‘আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি প্রত্যাশা সবসময় থাকা ভালো। দর্শকদের একটা ইতিবাচক দিক হচ্ছে, আমরা হারি বা জিতি সবসময় সাপোর্ট করে যায়, মাঠে আসে। এটাই আশা থাকবে। কালকের ম্যাচের খেলা দেখবেন। যাদের মাঠে আসার সুযোগ আছে আসবেন। আমরা চেষ্টা করব আমাদের সেরা খেলাটা খেলার।’

সিরিজ বাঁচাতে অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়াতে চাইবে, এ নিয়ে টাইগার অধিনায়কের ভাবনা, ‘এতদূরে চিন্তা করতে চাই না। আমরা প্রথম থেকে যে কথাটা বলে এসেছি, ভালো ক্রিকেট খেলতে চাই। এখানেও পাঁচ দিন ভালো ক্রিকেট খেলতে চাই। ফলে জরুরি হচ্ছে একেক দিন একেক সেশন কত ভালো ক্রিকেট খেলছি, এটাই টার্গেট থাকবে। যদি প্রসেসটা ঠিক থাকে আমরা যদি সেশন বাই সেশন ভালো খেলতে পারি, ফল সেভাবেই আসবে। আগেই ফল নিয়ে চিন্তা করলে আমার মনে হয় অনেক চ্যালেঞ্জ এবং অনেক কঠিন হবে আমাদের জন্য। আমি বিশ্বাস করি ভালো ক্রিকেট খেলাটা জরুরি আমাদের জন্য।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

1

বেনজীরের ব্যাপারে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ

2

জেডি ভ্যান্সের সফরের তথ্য ‘ফাঁস’ করার দায়ে সিক্রেট সার্ভিস এ

3

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনা

4

শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন কালুর সুস্থতা কামনায়

5

আর্সেনালের পরিবর্তে ম্যানসিটিতে যোগদানের কারণ জানালেন মঙ্গা

6

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দোষী সাব্যস্ত ওয়ার্নার, পেলেন শাস্

7

বেনজীরকে ফিরিয়ে এনে বিচার কাজ সম্পন্ন করা হবে : পররাষ্ট্র প্

8

জ্বালানি সংকট ও ব্যাংকে টাকা নেই, দেশে চলছে দলীয় সন্ত্রাস

9

ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা : জহির উদ্দিন

10

শক্ত হয়ে ফিরবে অজিরা, দাবি সিমন্সের

11

ভারতজুড়ে এখন একটিই স্লোগান ‘এবার মোদির পালা’

12

চিন্তায় গাফিলতি এলে জুলাই জাদুঘর থেকে ঠিকানা খুঁজে নতুন যাত

13

পর্দায় নয়, পেশাদার ফুটবলে অভিষেক হচ্ছে টাইগার শ্রফের

14

ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দা

15

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে

16

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বকেয়া ঋণ ৪০ লাখ কোটি ডলার ছাড়া

17

‘ফিফার পরবর্তী প্রধানকে অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে’

18

ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

19

উত্তেজনা পেরিয়ে বেরোবিতে সম্প্রীতির বার্তা, একসঙ্গে উপাচার্

20