Jahirul Hasan
প্রকাশ : Nov 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে অবাঞ্চিত, তিনি থাকলে সম্পর্ক স্বাভাবিক হবে না

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমেই খারাপ হতে থাকা সম্পর্ক ইসরায়েলের জন্য হুমকি। আর বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ক্ষমতায় থাকলে মার্কিনিদের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হবে না। আজ বুধবার (১১ নভেম্বর) সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে এমন কথা বলেন ইসরায়েলের সাংসদ ও ডেমোক্র্যাটিক পার্টির নেতা গিলাদ কারিভ।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে যে গুরুতর অবস্থা তৈরি হয়েছে, আমরা এর আগে কখনো এমন পরিস্থিতিতে পড়িনি। এই সমস্যাগুলো এখন আছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে, হোয়াইট হাউজে এবং সাধারণ মার্কিনিদের জনমতে।”

গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির ভরাডুবি হয়। এই ভরাডুবির জন্য ইরান যুদ্ধকে দায় দিয়েছেন ট্রাম্প।

ইসরায়েলি এ সাংসদ বলেছেন, নির্বাচনের এ ফলাফলের মাধ্যমে একটি বিষয় পরিষ্কার হয়েছে, যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ এখন ইসরায়েলকে অত্যন্ত অপছন্দ করেন। এমনকি ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সরাসরি বলেছেন, ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক পরিবর্তন করতে হবে।

এ বিষয়টির দিকে ইঙ্গিত করে সাংসদ গিলাদ কারিভ বলেছেন, “ওয়াশিংটনে (যুক্তরাষ্ট্রে) নেতানিয়াহু অবাঞ্চিত। নেতানিয়াহু যদি প্রধানমন্ত্রী থাকেন, তাহলে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের সম্পর্ক ভালো করার কোনো সুযোগই আর থাকবে না।”

তিনি সাক্ষাৎকারে আরও জানিয়েছেন, নেতানিয়াহুর সরকার ক্ষমতায় থাকার সময় ইসরায়েলের বিচার বিভাগে যেসব পরিবর্তন করেছে সেগুলোও তারা আবার সেগুলো সংশোধন করার চেষ্টা করবেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন নিজের সন্তানদের আইপ্যাড দেননি স্টিভ জবস?

1

ইরানের স্থলপথে পণ্য পরিবহন ব্যাহত করতে নতুন যুক্তরাষ্ট্রের ট

2

আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষা করতে বললেন শামা ওবায়েদ

3

জয়ের পর ক্লাবের অনিয়ম অভিযোগ ইস্যুতে মুখ খুললেন মারেস্কা

4

জাতিসংঘে ট্রাম্পের ভুলের বাহার

5

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কান ধরলেন সোনাক্ষী! কার কাছে চাই

6

গুম আইন সংসদে সমাধান না হলে রাজপথে ফয়সালা হবে : নাসীরুদ্দীন

7

৩ নভেম্বরের আগে ইরানে হামলা নয় : ট্রাম্প

8

বিদ্যুৎ মন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

9

ঢাকায় আসছেন ব্রিটিশ রাজ পরিবারের সদস্য

10

দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর পশ্চিম তীরে অভিযানের হুমকি ন

11

এশিয়ান গেমসে অব্যবস্থাপনা, দুঃখ প্রকাশ নাগোয়া মেয়রের

12

গোপন তথ্যে যুক্তরাষ্ট্রে হাজার হাজার শিশু-অভিভাবক গ্রেপ্তার

13

যৌতুকের দাবিতে ঢাকা পলিটেকনিকের ছাত্রী সুরাইয়া আক্তার স্বর্ণ

14

নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থন দিতে চান না জেডি ভ্যান্স

15

সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার

16

ব্রাজিল দলে সংস্কার চান আনচেলত্তি, ছেঁটে ফেলা হচ্ছে ৩ অভিজ্ঞ

17

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে উন্নতি তানজিদ-সাইফদের

18

আর্জেন্টিনাকে ফিফার কঠোর শাস্তির পর স্পেনের গণমাধ্যমে উসকানি

19

দায়িত্ব ছাড়ার দুই মাস পর ফের ঘানার হেড কোচ হলেন কুইরোজ

20