Jahirul Hasan
প্রকাশ : Nov 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তানে দুই বিদেশি নারীকে গণধর্ষণ, উপপ্রধানমন্ত্রীর নাতিসহ ৮ জনের বিচার শুরু

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের নাতিসহ আটজনের বিরুদ্ধে দুই বিদেশি নারীকে গণধর্ষণের অভিযোগে বিচার শুরু হতে যাচ্ছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন দেশটির একটি আদালত। তবে আদালতে নিজেদের নির্দোষ দাবি করেছেন আট আসামিই। বুধবার (১১ নভেম্বর) পাকিস্তানের এক আদালত কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। 

টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, লাহোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রফাকাত আলী গোন্দাল মঙ্গলবার অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরুর জন্য আগামী ৯ ডিসেম্বরের মধ্যে রাষ্ট্রপক্ষকে সাক্ষীদের আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক।

বর্তমানে আট অভিযুক্তই বিচারিক হেফাজতে রয়েছেন। অভিযোগ গঠনের দিন তাদের আদালতে হাজির করা হয়।

এ মামলার অন্যতম আলোচিত দিক হলো, অভিযুক্তদের একজন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের নাতি রাজা দার। এর আগে পাঞ্জাব পুলিশের একটি প্রতিবেদনে রাজা দার ও তার চার সহযোগীকে ধর্ষণের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। ওই প্রতিবেদনে তাদের বিরুদ্ধে অভিযোগের দায় চাপানো হয় রাজা দারের তিন স্বল্প বেতনের কর্মচারীর ওপর। তবে পরবর্তী সময়ে আদালত আটজনের বিরুদ্ধেই অভিযোগ গঠন করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী দুই নারী হলেন নেদারল্যান্ডসের স্টেফানি আদনানা মাউ-আরুন এবং ভেনেজুয়েলার অ্যাস্ট্রিড রবিনসন বারাচো। চলতি বছরের জুনে ব্যবসায়িক সফরে পাকিস্তানের লাহোরে গিয়ে তাঁরা এ ঘটনার শিকার হন বলে অভিযোগ করা হয়েছে।

পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে সিঙ্গাপুরে রাজা দারের সঙ্গে ওই দুই নারীর পরিচয় হয়। তারা রাজা দারকে নিজেদের ক্রিপ্টোকারেন্সি ব্যবসায় অর্থ বিনিয়োগের প্রস্তাব দেন। প্রাথমিক বিনিয়োগ থেকে মুনাফা পাওয়ার পর রাজা দার পাঁচ লাখ মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করেন। তবে পরবর্তী সময়ে তাঁকে আর কোনো মুনাফা দেওয়া হয়নি এবং বিনিয়োগের অর্থও ফেরত দেওয়া হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এ ঘটনার জের ধরে চলতি বছরের জুনে অন্য এক বিনিয়োগকারীর সঙ্গে বৈঠকের কথা বলে ওই দুই নারীকে পাকিস্তানে আমন্ত্রণ জানান রাজা দার। তারা ইসলামাবাদের একটি হোটেলে অবস্থান করেন। পরে নিজেদের ইচ্ছায় মুরি পার্বত্য অঞ্চলেও ভ্রমণ করেন।

একপর্যায়ে তাদের লাহোরের ডিফেন্স হাউজিং অথরিটির একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে আটকে রেখে অর্থ পরিশোধের জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পুলিশ জানিয়েছে, দুই নারীকে জোরপূর্বক ১৯ হাজার ৫০০ মার্কিন ডলার স্থানান্তর করতে বাধ্য করা হয়েছিল।

পুলিশের প্রতিবেদনে আরও বলা হয়, বাড়িটিতে সশস্ত্র ব্যক্তিরা দুই নারীকে পাহারা দিচ্ছিলেন। তাঁদের ভয় দেখাতে ছুরি, আগ্নেয়াস্ত্র ও ভাঙা আয়নার টুকরো ব্যবহার করা হয়। দাবি পূরণ না করলে হত্যা করে তাঁদের দেহের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
পরে অভিযুক্তরা দুই নারীকে লাহোর বিমানবন্দরে নিয়ে যাওয়ার পথে তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এ সুযোগে তারা পালিয়ে যেতে সক্ষম হন।

এদিকে চিকিৎসা পরীক্ষায় দুই নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে পুলিশ। আদালতে জবানবন্দি দেওয়ার পর তারা নিজ নিজ দেশে ফিরে গেছেন।

তবে মামলার অভিযোগ ও পুলিশের আগের প্রতিবেদনের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ পার্থক্য। এখন আদালতের বিচারিক কার্যক্রমে আট আসামির বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা নির্ধারিত হবে। আগামী ৯ ডিসেম্বর থেকে সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হওয়ার কথা রয়েছে।

সূত্র: দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা উন্নতি হবে: প্রতিমন্ত্

1

উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বা

2

পাকিস্তানের রাজধানীতে রেড অ্যালার্ট ও ১৪৪ ধারা জারি

3

আমি চলে গেলে কেউ দেবে না, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছি: ট্র

4

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

5

২৪ এর গণঅভ্যুত্থানে বেরোবির আওয়ামীপন্থী দায়িত্বপ্রাপ্ত শিক্ষ

6

হামলার শিকার জাহাজ থেকে ২৫ সদস্যকে উদ্ধার করলো ওমানের নৌবাহি

7

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কোথায়

8

রোহিঙ্গা ইস্যুতে দুর্যোগ প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনি

9

‘যতটুকু ভালোবাসার যোগ্য, তার চেয়ে বেশি ভালোবাসেন আপনারা’

10

হামের দ্বিতীয় দফার বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে ২৫ সেপ্ট

11

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

12

সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক

13

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ত্রুটি তদন্তে চার সদস্যের কম

14

জাপানে ভারি বৃষ্টি-বন্যায় মৃত্যু বেড়ে ৮, টোকিও বিমানবন্দরে আ

15

নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি ও বেরোবির মাননীয় আচার্যকে উপ

16

বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ক্যানসার, ছটফট করেন ব্যথায়

17

ইরানের হয়ে সৌদি আরবের ওপর যেভাবে চাপ বাড়াচ্ছে হুথিরা

18

সব মন্ত্রণালয়ের অভিন্ন প্রশিক্ষণ সিলেবাসের নির্দেশ প্রধানমন্

19

হজযাত্রীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

20