Jahirul Hasan
প্রকাশ : Nov 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘পরাজিত ব্যক্তি’ বলায় সাংবাদিকের প্রতি রেগে আগুন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবি নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের মুখে কোনও জবাব না দিয়েই সেখান থেকে ক্ষুব্ধ হয়ে হেঁটে চলে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে ওই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শুক্রবার হোয়াইট হাউস থেকে ফ্লোরিডার উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ট্রাম্প। ঠিক সেই সময় এক সাংবাদিক চিৎকার করে প্রশ্ন করেন, প্রেসিডেন্ট, একজন পরাজিত ব্যক্তি হিসেবে এখন কেমন বোধ করছেন?

এই প্রশ্ন শোনার পরও ডোনাল্ড ট্রাম্প পেছনে ফিরে তাকাননি কিংবা কোনও জবাবও দেননি। বরং তার মুখাবয়বে ক্ষোভের আগুন দেখা যায়। সেখান থেকে কোনও জবাব না দিয়ে হেঁটে চলে যান তিনি।

গত ৩ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি সিনেট ও প্রতিনিধি পরিষদ—উভয় কক্ষের নিয়ন্ত্রণই নিজেদের দখলে নেয়। এর মধ্য দিয়ে ট্রাম্প ও রিপাবলিকান পার্টি বিশাল ধাক্কার মুখে পড়ে; যা নির্বাচনের ঠিক তিন দিন পরের এই ঘটনায় স্পষ্ট হয়ে ওঠে।

ঐতিহ্যগতভাবে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত অঞ্চলগুলোতেও দুর্দান্ত জয় তুলে নেয় ডেমোক্রেটিক পার্টি। এমনকি অতীতে যেসব এলাকায় দলটি দীর্ঘদিন ধরে লড়াই করে আসছিল, সেখানেও নিজেদের অবস্থান শক্ত করেছে ডেমোক্র্যাট শিবির।

নির্বাচনের এই ফলাফল রিপাবলিকান শাসনের মাঝামাঝি সময়ে ট্রাম্পের নেতৃত্ব নিয়ে ভোটারদের ব্যাপক অসন্তোষকেই ফুটিয়ে তুলেছে; যা তার রাজনৈতিক মর্যাদাকে এক চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বরে নির্ধারণ হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরি

1

৪০ বছরে সবচেয়ে বাজে শুরু, দুয়োধ্বনিতে ‘মর্মাহত’ ম্যানইউ কোচ

2

অভিবাসনপ্রত্যাশীদর নৌকা উল্টে ১০৯ জনের মৃত্যু

3

মার্কিন নির্ভরতা কমাতে তুরস্কের সঙ্গে কানাডার নতুন জোট

4

সংসদে ভিন্নমত প্রকাশের কোনো পরিবেশ নেই : রুমিন ফারহানা

5

এবার ফ্লোরিডায় কনসার্ট করবেন অপূর্ব

6

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

7

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

8

বাংলাদেশের ফুটবলকে পরের ধাপে নিতে চান ইনফান্তিনো

9

৩ অক্টোবর শুরু এনসিএল, কবে কোথায় কখন খেলা

10

নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে চাকরি দেবেন ক্রীড়া প্রতি

11

ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

12

মেসির সেই ‘অসম্মান করবেন না’ মন্তব্য নিয়ে মুখ খুললেন রেফারি

13

সাতক্ষীরায় বাস্তুচ্যুত ৭৫ শতাংশ পরিবার তীব্র খাদ্যসংকটে

14

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

15

প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: র

16

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বর্জন রাষ্ট্র সংস্কার আন্দোলনের

17

মক্কা চুক্তির আওতায় প্রথম বৈঠকে বসছে তুরস্ক-সৌদি-পাকিস্তান

18

জিন্নাতের জন্য নেই অনুষ্ঠান, উল্টো উশুর সেক্রেটারিকে সভাপতির

19

বাংলাদেশে এসে মধুমিতা : আপনাদের নিরাশ করব না

20