Jahirul Hasan
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

পদ্মা সেতু হয়ে শরীয়তপুর-হিজলা রেললাইন নির্মাণে সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর


মাহাবুব তালুকদার, শরীয়তপুর:

জাতীয় রেল নেটওয়ার্ক সম্প্রসারণ, আঞ্চলিক বৈষম্য নিরসন এবং দক্ষিণ-মধ্যাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে পদ্মা সেতু হয়ে শরীয়তপুর জেলার শরীয়তপুর সদর, ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট হয়ে বরিশাল জেলার হিজলা উপজেলা পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রেলপথ মন্ত্রণালয়ের সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ ও সদস্য সচিব (মাননীয় সংসদ সদস্যগণের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল) মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত ২০২৬ সালের ২৯ জুলাই তারিখের এক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

পত্রে উল্লেখ করা হয়, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু জাতীয় রেল নেটওয়ার্ক সম্প্রসারণ, আঞ্চলিক বৈষম্য দূরীকরণ এবং দক্ষিণ-মধ্যাঞ্চলের অর্থনৈতিক বিকাশের স্বার্থে পদ্মা সেতু হয়ে শরীয়তপুর সদর, ভেদরগঞ্জ, ডামুড্যা, গোসাইরহাট হয়ে বরিশালের হিজলা পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের প্রয়োজনীয়তার বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরে আবেদন জানান।

এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় রেলপথ মন্ত্রণালয়কে প্রস্তাবিত রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাইসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেয়। পাশাপাশি এ বিষয়ে গৃহীত পদক্ষেপ ও অগ্রগতি সম্পর্কে দ্রুত প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, প্রস্তাবিত রেললাইন বাস্তবায়িত হলে শরীয়তপুর ও বরিশালের দক্ষিণাঞ্চলের সঙ্গে জাতীয় রেল নেটওয়ার্কের সরাসরি সংযোগ স্থাপিত হবে। এতে যাত্রী ও পণ্য পরিবহন আরও সহজ ও দ্রুত হবে। একই সঙ্গে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, কৃষি, শিল্প, বিনিয়োগ এবং সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, সম্ভাব্যতা সমীক্ষার ফলাফলের ভিত্তিতেই প্রকল্পটি বাস্তবায়নের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ ঘণ্টা পর খুলে দেওয়া হলো সচিবালয়ের প্রধান ফটক

1

দীঘিকে এড়িয়ে গেলেন তথ্যমন্ত্রী, জয় বললেন— পাশে দাঁড়িয়ে ছবি ত

2

যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড পিএইচডি'র সুযোগ পেলেন বেরোবি শিক্

3

নুসরাত ইমরোজ তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের

4

পাকিস্তানের পর এবার ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি চায় কুয়েত

5

রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ই-রিকশা, চলবে আট জোনে

6

ভারতে প্রথমবার অনুমোদন পেল ডেঙ্গু টিকা

7

৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ :

8

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করুন ; সর্বত্র নারীর অধিকার প্রতিষ

9

যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে দক্ষিণ কোর

10

কানাডায় এক বিমান পরিষেবা সংস্থার ধর্মঘট, ভোগান্তিতে আড়াই লাখ

11

ইরান-সৌদি যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব ইরাকের

12

বিশ্ব বাঘ দিবস আজ

13

তুরস্ক-পাকিস্তানের সঙ্গে কাগুজে চুক্তি সৌদিকে নিরাপত্তা দেব

14

জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

15

মানুষের ভালোবাসা নিয়ে ঠাকুরগাঁও ছাড়লেন রাষ্ট্রপতি

16

ট্রাম্পের নিষেধাজ্ঞায় হোয়াইট হাউসে ঢুকতে পারলেন না ৩ সংবাদমা

17

ডামুড্যায় নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে পড়ে শিশুর মৃত্যু

18

বেরোবিতে মিড সেমিস্টার পরীক্ষা মিস করলে জরিমানা, ক্ষুব্ধ শিক

19

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলগুলো অগ্রা

20