Jahirul Hasan
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডামুড্যায় বিস্ফোরণ মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার


মাহাবুব তালুকদার:

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় বিস্ফোরণ মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা উপক্রীড়া সম্পাদক মোজাম্মেল হক প্রধান (৩০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (২ আগস্ট) দিবাগত রাত প্রায় ৩টার দিকে ডামুড্যা কুলকুড়ি এলাকার সামনের পাকা সড়ক থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের উত্তর আকালবরিশ এলাকায় সংঘটিত বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার প্রাথমিক তদন্তে মোজাম্মেল হক প্রধানের সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং জানমালের ক্ষতির উদ্দেশ্যে ককটেল বোমা মজুদ ও বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, ঘটনার পর থেকেই অভিযুক্তের গতিবিধির ওপর নজরদারি চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

ডামুড্যা থানার তদন্ত কর্মকর্তা অলিউল্লাহ বলেন, বিস্ফোরণ মামলার তদন্তে অভিযুক্তের বিরুদ্ধে প্রাথমিকভাবে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাকে গ্রেপ্তার করে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিএনপির সরকারদলীয় সভা

1

হাজারো বার বর্ণবাদের শিকার হয়েছেন ইয়ামাল

2

৯/১১ হামলার সঙ্গে ইরান যুদ্ধের যোগসূত্র টানলেন ট্রাম্প

3

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের সাক্ষা

4

‘আমাদের সম্পর্ক কবর পর্যন্ত বেঁচে থাকুক’

5

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ: তদন্ত প্র

6

নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত

7

ওমানের সঙ্গে মতবিরোধের কারণে হরমুজ বন্ধ নয়: ইরান

8

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ :

9

ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়ার বিমান ধরছেন শরিফুল

10

সংখ্যালঘু ভোটারদের উদ্দেশে শুভেন্দুর বার্তা ‘৬ অক্টোবর আপনাদ

11

যুক্তরাষ্ট্র্র-ব্রাজিল কূটনৈতিক দ্বন্দ্ব তুঙ্গে

12

ফ্যামিলি কার্ড আর দেড় শ টাকার লাঞ্চ ছাড়া সরকারের কোনো সাফল্য

13

হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’

14

পর্তুগালের নেতৃত্বে অস্ট্রেলিয়ার সাবেক তারকা, আছেন বাংলাদেশে

15

ডাকসুর সাহিত্য পত্রিকা ‘আভাস’ এর প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন

16

ইংরেজি-গণিতে বেশি অকৃতকার্য, সর্বোচ্চ পাস আইসিটিতে

17

নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা

18

শোকার্ত মেসির পাশে থাকতে রোজারিও যাচ্ছেন সতীর্থরা

19

শরীয়তপুরে মসজিদের ইমাম এনামুল হকের মামলা প্রত্যাহার ও মুক্তি

20