Jahirul Hasan
প্রকাশ : Nov 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চাইলে এক ঘণ্টার মধ্যেই সেখানে অভিযান চালাতে পারে মার্কিন বাহিনী।

সোমবার ফক্স নিউজের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ২০২৫ সালে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের চালানো ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর পর এবার হয়তো পিকঅ্যাক্স মাউন্টেনকে লক্ষ্যবস্তু করতে হতে পারে। এ বিষয়ে তিনি বলেন, এটি বড় কোনো বিষয় নয়। চাইলে এক ঘণ্টার মধ্যেই অভিযান চালানো সম্ভব।

আগের হামলার পক্ষে যুক্তি দিয়ে ট্রাম্প অভিযোগ করেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এবং সন্ত্রাসবাদে সমর্থন দিচ্ছে। ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বলেন, আলোচনার ক্ষেত্রে ইরান সুবিধাজনক অবস্থানে নেই।

ইরানের সঙ্গে চলমান সংঘাতকে যুদ্ধ বলতে চান না ট্রাম্প। তার ভাষায়, এটি ‘খুবই সীমিত সংঘাত’। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর বড় ধরনের আঘাত হেনেছে।

এর আগে সোমবার হরমুজ প্রণালির কাছে ইরানের কেশম দ্বীপে সীমিত আকারে হামলা চালায় যুক্তরাষ্ট্র। নিউইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, মার্কিন বিমানের ওপর ইরানের সম্ভাব্য হুমকি মোকাবিলায় আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে এ হামলা চালানো হয়েছে। বাণিজ্যিক জাহাজে হামলা ঠেকাতেও সাম্প্রতিক কিছু অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

ইরানের সংবাদমাধ্যমগুলো কেশম দ্বীপে কয়েকটি বিস্ফোরণের খবর দিয়েছে। অন্যদিকে, হরমুজ প্রণালির কাছে পৃথক অভিযানে একটি উন্নত মার্কিন ড্রোন ভূপাতিত এবং আরও দুটি ড্রোন জব্দ করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

সূত্র: শাফাক নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেন্টাগনের শীর্ষ সামরিক পরিকল্পনাকারী জেনারেলকে বরখাস্ত করলে

1

সোসাইটি ফর সোশাল সাভির্সের উদ্যোগে ৩ হাজার ১৪০টি গাছের চারা

2

দক্ষ শ্রমিক দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি: মাহদী আমিন

3

বেপরোয়া গাড়ি চালানোর সঙ্গে মাদককাণ্ড, বিশ্বকাপ খেলা ফুটবলার

4

পূজার ছুটিতে ১০ দিন বন্ধ বেরোবি, অতিথি-দর্শনার্থীদের প্রবেশে

5

অস্ট্রেলিয়াকে চাপে ফেলতে যে লক্ষ্যের কথা জানালেন সিমন্স

6

ফিফা ইস্যুতে সুর নরম উয়েফার

7

সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে : রিজভী

8

জ্ঞানেশ কুমারের অপসারণ দাবি, ইন্ডিয়া জোটের মহাসমাবেশ

9

মেসি চলে গেলে ‘বিশাল শূন্যতা’ তৈরি হবে: মার্তিনেজ

10

গুম আইন সংসদে সমাধান না হলে রাজপথে ফয়সালা হবে : নাসীরুদ্দীন

11

বন্যায় ডুবে গেল এশিয়ান গেমসের আয়োজক শহর

12

সংসদ প্রাঙ্গণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী, দিলেন যেসব নির্দ

13

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করা

14

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

15

ধোনিদের কোচ হলেন জহির খান

16

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

17

দীঘিকে এড়িয়ে গেলেন তথ্যমন্ত্রী, জয় বললেন— পাশে দাঁড়িয়ে ছবি ত

18

বিবাহবিচ্ছেদের পর মদে আসক্তি, ২৬ দিন রিহ্যাবে ছিলেন ভারতীয় ক

19

পলাতক ফ্যাসিস্টরা দেশকে অশান্তের চেষ্টা করছে, এতে বাতাস দিচ্

20