Jahirul Hasan
প্রকাশ : Aug 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক চাই, বললেন আফগান মুখপাত্র

আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ বলেছেন, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক গড়তে চান। এছাড়া মার্কিন ও ন্যাটোর সেনাদের বিরুদ্ধে দীর্ঘ ২০ বছর যুদ্ধ করার সময় যে নীতি ছিল সেটিও পরিবর্তন চান বলে জানান তিনি। অর্থাৎ তাদের বিরুদ্ধে আর শত্রুতাপূর্ণ মনোভাব রাখতে চান না তারা।

তালেবান যোদ্ধারা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে দুই যুগের বেশি সময় যুদ্ধ করে আফগানিস্তান থেকে তাদের হটাতে বাধ্য করে। তবে এখন যুদ্ধের সময়কার সেই তিক্ততা ভুলে গিয়ে মার্কিনিদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ার আগ্রহের কথা জানালেন জাবিহুল্লাহ।

আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ শনিবার (২৯ আগস্ট) জানিয়েছে, জাবিহুল্লাহ মুজাহিদ ভারতীয় এক সংবাদমাধ্যমকে এ ব্যাপারে বলেছেন, “আফগানিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক চায় এবং আমরা যুদ্ধকালীন নীতিও পরিবর্তন করতে চাই। আমরা চাই যুক্তরাষ্ট্রের দূতাবাস আবারও আফগানিস্তানে তাদের কার্যক্রম শুরু করবে এবং ওয়াশিংটনে আমাদের দূতাবাসের কার্যক্রম শুরু হবে। দুই দেশের মধ্যে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠিত হবে আমরা সেটাই চাই।”

এছাড়া এই অঞ্চলে আফগানিস্তান কোনো ধরনের যুদ্ধ চায় না বলেও জানান মুজাহিদ।

এরসঙ্গে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে হওয়া মক্কা চুক্তি নিয়েও কথা বলেছেন জাবিহুল্লাহ। তাকে প্রশ্ন করা হয় এ চুক্তি নিয়ে তাদের মধ্যে কোনো উদ্বেগ আছে কি না? জবাবে তিনি বলেন, তাদের উদ্বেগ নেই। কারণ এ তিন দেশের কারও সঙ্গে তাদের শত্রুতা নেই। আর ইসলামিক দেশগুলোর মধ্যে জোট হলে ভালো। এতে করে মুসলিমদেরই শক্তি বৃদ্ধি পায়।

সূত্র: তোলো নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্

1

বন্ধ কারখানা চালু ও বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্র

2

কলাম্বিয়ায় ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, মৃত বেড়ে ২০

3

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

4

জাপানে ভারি বৃষ্টি-বন্যায় মৃত্যু বেড়ে ৮, টোকিও বিমানবন্দরে আ

5

জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান

6

বরখাস্ত সালাহদের কোচ

7

নিউইয়র্কে এক বছরের জন্য স্কুল শিক্ষার্থীদের এআই ব্যবহারে নিষ

8

ইরানি সব এয়ারলাইনকে বিশ্বজুড়ে অচল করতে পারবে যুক্তরাষ্ট্র?

9

‘বিশ্বকাপে আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ

10

অনির্দিষ্টকালের বিরতিতে মেসি

11

পুতিন-শির হাত ধরা ছবি শেয়ার করলেন মোদি

12

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইচ্ছে নেই সুনীল নারাইনের

13

গ্রাহকের পাওনা হাজার কোটি টাকা, ই-কমার্সে শৃঙ্খলা ফেরাতে ৩ ধ

14

সংসদীয় কমিটিতে বেসরকারি সদস্যদের রাখার তাগিদ স্পিকারের

15

একাদশে ভর্তিতে এবারও থাকছে না পরীক্ষা, আবেদন শুরু ১৫ সেপ্টেম

16

বন্যায় ডুবে গেল এশিয়ান গেমসের আয়োজক শহর

17

নেপালের বন্যায় মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা, যেভাবে কাজ করবে

18

ফিফা সভাপতির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি উয়েফার

19

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহত ২৩, বাস্তুচ্যুত হাজারো মানুষ

20