Jahirul Hasan
প্রকাশ : Nov 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

সামাজিক সংগঠন স্বপ্নসিঁড়ির নতুন সভাপতি তামিম, সাধারণ সম্পাদক সিয়াম

বেরোবি প্রতিনিধি:

 বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘স্বপ্নসিঁড়ি’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের শিক্ষার্থী তামিম ইকবাল এবং সাধারণ সম্পাদক হয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আবু সাহাব সিয়াম।

শুক্রবার (২৭ নভেম্বর) দায়িত্ব হস্তান্তর ও চড়ুইভাতি অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আগামী দিনের কার্যক্রম এগিয়ে নিতে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আইরিন সিনথিয়া, আবু তৈয়ব সিদ্দিক সোহাগ, জেসমিন তুই, সাদিয়া আক্তার, তিথি মনি চৌধুরী ও মো. ইয়াহিয়া । যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. মেহেদী হাসান অনিক।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউনুচ রাতুল, নুসরাত জাহান হিয়া ও সুকুমার চন্দ্র মোহন্ত সাম্য। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন রাজু ইসলাম, সাহানা আক্তার, জসিম মিয়া ও মাহিয়া ইসলাম মৌ।

এ ছাড়া কোষাধ্যক্ষ হিসেবে মো. শামীম হোসেন, সহ-কোষাধ্যক্ষ হিসেবে মুমতাজ ইবনাত ঐশী, প্রচার সম্পাদক হিসেবে তাসলিমা তামান্না তূর্ণা ও  শাহিন আলম সোহাগ এবং দপ্তর সম্পাদক হিসেবে শেফালী আক্তার ও মো. জিহাদ হোসাইন দায়িত্ব পেয়েছেন।

শিক্ষা সম্পাদক হিসেবে সারিমিন আক্তার, মো. আব্দুল আওয়াল ও হালিমা আক্তার বর্ণি; লাইব্রেরি সম্পাদক হিসেবে মুসকান, বুসরাত জাহান বর্ণী ও ইমাম উদ্দিন এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে মো. আরিফুজ্জামান আনন্দ ও জিহাদ হোসেন রিয়াদ দায়িত্ব পেয়েছেন। 
এ ছাড়া ১৮তম ব্যাচের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজমিয়া মোস্তারী ঐশী, নিলয় সরকার ও শামীম রানা।

নবনির্বাচিত সভাপতি তামিম ইকবাল বলেন, ‘স্বপ্নসিঁড়ির সভাপতি হিসেবে আমার প্রধান লক্ষ্য থাকবে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও বিস্তৃত করা। যারা আমার ওপর আস্থা রেখে এই দায়িত্ব অর্পণ করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা ও সৃজনশীল বিকাশে আমরা আরও কার্যকর ভূমিকা রাখতে চাই। স্বপ্নসিঁড়ি পাঠশালার কার্যক্রম সমৃদ্ধ করার পাশাপাশি নতুন শিশুদের শিক্ষার আওতায় নিয়ে আসাই হবে আমাদের অন্যতম লক্ষ্য।’
সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে স্বপ্নসিঁড়িকে আরও মানবিক সংগঠন হিসেবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি সবার দোয়া ও পরামর্শ কামনা করেন।

সাধারণ সম্পাদক আবু সাহাব সিয়াম বলেন, ‘অধিকারবঞ্চিত শিশুদের নৈতিক ও মানবিক কার্যক্রমের সাথে যুক্ত স্বপ্নসিঁড়ির সকল স্বেচ্ছাসেবক এবং শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক ধন্যবাদ। 
সবার সহযোগিতা ও পরিশ্রমে সমাজের ইতিবাচক পরিবর্তন এবং স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করবে স্বপ্নসিঁড়ি।’

উল্লেখ্য, ‘স্বপ্নসিঁড়ি’ একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন, যা রংপুরের বাবুপাড়া ও রেলওয়ে গেট এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে পাঠদান কার্যক্রম পরিচালনা করছে। শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি তাদের সৃজনশীল বিকাশ, স্বাস্থ্য সচেতনতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে কাজ করছে সংগঠনটি। এ ছাড়া শীতবস্ত্র বিতরণ, বই সংগ্রহ ও বিতরণ, পাঠচক্র, ইফতার আয়োজন এবং পরিচ্ছন্নতা অভিযানের মতো নানা সামাজিক কর্মসূচির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখছে সংগঠনটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়াদ বিমানবন্দরে মিসাইল ছুড়ল হুথিরা, আইসিইউতে গুরুতর আহত সৌ

1

হজযাত্রীদের ১০ কোটি টাকার বেশি অর্থ ফেরত আনতে সক্ষম হয়েছে সর

2

হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধ

3

শনিবার খুলনা বিভাগে ১১–দলীয় ঐক্যের লংমার্চ, অংশ নেবে ১৯ জেলা

4

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

5

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন, এশিয়ার বাজারে সংকটের শঙ্ক

6

উৎসবমুখর পরিবেশে বেরোবির গণিত বিভাগ ছাত্র সংসদ নির্বাচন, নতু

7

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরা

8

চীনের মহাকাশযানে কক্ষপথে যাচ্ছেন পাকিস্তানের প্রথম নভোচারী

9

আন্তর্জাতিক আদালতের রায়ের কিছু অংশ না মানার ঘোষণা মিয়ানমারের

10

ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছানোর নি

11

নেইমারকে ‘নীচ প্রকৃতির’ বললেন ব্রাজিলিয়ান ক্লাব প্রেসিডেন্ট

12

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ

13

কোন ইউনিয়ন পরিষদে কবে ভোট, ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

14

ট্রাম্পকে জাগিয়ে তুলতে পেটে লুকানো বাটন চাপছেন নারী? জবাব দি

15

পরিযায়ী পাখির আগমনকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে নোবিপ্রবির

16

পাহাড়ে শুরু, নেপাল পেরিয়ে ভারতের দিকে ছুটল ধ্বংসের স্রোত

17

নড়িয়ায় নারীকে ধর্ষণ-শিশুকে অপহরণের হুমকির অভিযোগ

18

তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্ত

19

গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার :

20