Jahirul Hasan
প্রকাশ : Nov 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

বেরোবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও ভলিবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন

বেরোবি প্রতিবেদক:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ আন্তঃবিভাগ ব্যাডমিন্টন এবং ভলিবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।  

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম হিসেবে খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক বিকাশে এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকে নিয়মিত বিভিন্ন আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি আন্তঃবিশ্ববিদ্যালয় খেলায় বেরোবি শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। এ সময় তিনি শিক্ষার্থীদের বৈষম্যহীন ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান এবং বিশ্ববিদ্যালয়ের মেগা প্রজেক্টের আওতায় ইনডোর স্টেডিয়ামের কাজ দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।

আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও ভলিবল টুর্নামেন্ট-২০২৬-এর আহ্বায়ক এবং শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান। শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এবারের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ছেলেদের ২০টি এবং মেয়েদের ১২টি দল অংশগ্রহণ করছে। জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (জিডিএস) এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের মধ্যকার ম্যাচের মাধ্যমে ব্যাডমিন্টন প্রতিযোগিতার খেলা শুরু হয়। ব্যাডমিন্টন প্রতিযোগিতা শেষে আগামী ২৯ নভেম্বর ২০২৬ থেকে ভলিবল প্রতিযোগিতা শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ, প্রয়োজন হলে জানা‌বে নেপাল

1

পর্তুগালের নেতৃত্বে অস্ট্রেলিয়ার সাবেক তারকা, আছেন বাংলাদেশে

2

রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্র

3

চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস

4

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসি

5

রিয়াল মাদ্রিদকে নিয়ে বিতর্কিত মন্তব্য, শাস্তির মুখে লা লিগা

6

ভিন্নমত দমনে সন্ত্রাসবিরোধী আইন ব্যবহারের শঙ্কা পাকিস্তানে,

7

সতীর্থকে দেওয়া জার্সিতে মেসি লিখলেন, তোমার মেজাজ খারাপ হওয়াট

8

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্

9

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনেও কাটছে জট

10

৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ

11

চায়ের আড্ডায় নাগরিকদের কথা শুনলেন ববি হাজ্জাজ, নিলেন উদ্যোগ

12

ব্যালন ডি’অরের পর আরও যা জিততে চান কেইন

13

ময়লার ভাগাড় থেকে বাগান: ডিসি ফরিদার উদ্যোগের প্রশংসায় প্রধান

14

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

15

বিশ্বকাপে রাতারাতি তারকা হওয়ার পর ভোজিনহার জীবন থেকে শান্তি

16

আশঙ্কাজনকভাবে কমছে জন্মহার, বিশ্বজুড়ে রেকর্ড জনসংখ্যা হ্রাস

17

এমবাপের অভাব পূরণ করছে অলিসে : জিদান

18

ইয়েমেনের হুতিদের কাছে কমান্ডার,ক্ষেপণাস্ত্র সরঞ্জাম পাঠিয়েছে

19

ইংল্যান্ডে পাড়ি জমাতে পারেন এনড্রিক

20