Jahirul Hasan
প্রকাশ : Nov 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

ন্যূনতম বেতন প্রস্তাব মালিকপক্ষের, আপাতত প্রকাশ করছে না বোর্ড

তৈরি পোশাক (আরএমজি) খাতের শ্রমিকদের জন্য মালিকপক্ষ ন্যূনতম মজুরির প্রস্তাব দিলেও তা প্রকাশ করেনি নিম্নতম মজুরি বোর্ড। শ্রমিকপক্ষের দাবি, মালিকদের দেওয়া প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

অন্যদিকে, শ্রমিকপক্ষের দাবি করা মজুরি অনেক বেশি বলে জানিয়েছে মালিকপক্ষ। উভয়পক্ষের অবস্থানের কারণেই মালিকপক্ষের প্রস্তাবটি প্রকাশ করা হয়নি বলে জানিয়েছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সোবহানী।

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

বৈঠকে বোর্ডের চেয়ারম্যান ছাড়াও নিরপেক্ষ সদস্য অধ্যাপক মোসলেহউদ্দিন আহমেদ, স্থায়ী শ্রমিক প্রতিনিধি সৈয়দ আনোয়ার হোসেন এবং মালিকপক্ষের প্রতিনিধি এবিএম শামসুদ্দিন উপস্থিত ছিলেন।

বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সোবহানী জানান, এ বিষয়ে আরও আলোচনা বাকি রয়েছে। আজ রাত ১০টা পর্যন্ত বৈঠক চলবে এবং প্রয়োজন হলে আগামী মঙ্গলবার (২৩ নভেম্বর) আবারও বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রস্তাবটি প্রকাশ করার মতো পর্যায়ে পৌঁছালে তবেই মালিকপক্ষের প্রস্তাবিত অঙ্ক জানানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রান্সগার্ড গ্রুপের হেড অব অনবোর্ডিংয়ের সঙ্গে কনসাল জেনারে

1

যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজের বিভ্রান্তি সৃষ্টি করতে পারে:

2

ঢাকার চারপাশে নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নে নির্দেশ প্

3

আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ

4

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে তিন ব্লক শনাক্ত, রিং বসানোর প্র

5

ভালো না খেললেও জিততে চাই: মরিনহো

6

‘ভিনিসিয়ুসকে ছেড়ে দেওয়া উচিত ছিল রিয়ালের’

7

মরক্কো ফুটবলের অবকাঠামো দেখে প্রশংসা ইনফান্তিনোর

8

কথা রাখেননি স্যার ফার্গুসন, প্রতিশোধ নিতেই সিটিতে যান তেভেজ

9

বিশ্বকাপে পেনাল্টি মিস নিয়ে মুখ খুললেন গুইমারেস

10

সংস্কার নাই, গ্যাস-বিদ্যুৎও নাই, পেটে ভাতও নাই

11

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন, এশিয়ার বাজারে সংকটের শঙ্ক

12

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

13

ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বু

14

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনর বিরুদ্ধে মামলার প্রতিবেদন ২০ জ

15

সংসদে ভিন্নমত প্রকাশের কোনো পরিবেশ নেই : রুমিন ফারহানা

16

স্ত্রীকে নিয়ে টয়োটার প্রথম প্রাইভেটকারে উঠলেন প্রধানমন্ত্রী

17

দলীয় নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জে কৃষক দলের বিক

18

‘বানে ভেসে যাচ্ছিলাম, প্রাণ বাঁচল আমগাছে আটকে’

19

মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা

20