Jahirul Hasan
প্রকাশ : Nov 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ডা. জুবাইদা রহমান

জুবাইদা রহমান বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

রোববার (২৩ নভেম্বর) রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারে আয়োজিত দুস্থ ও অসহায় রোগীদের মধ্যে আর্থিক চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় প্রধানমন্ত্রী ও তার সরকার একটি মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ে তুলতে চান জানিয়ে জুবাইদা রহমান বলেন, ‘তারেক রহমান ও তার সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যে বাংলাদেশ হবে মানবিক ও উন্নয়নমুখী।’

বিপদে-আপদে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বিশিষ্ট এ চিকিৎসক বলেন, ‘আমরা বিশ্বাস করি, বিপদে মানুষের পাশে থাকতে হবে। সব সময় মানুষের পাশে আছি, ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘আমরা সকলে মিলে কাজ করব। আমাদের গর্বের দেশ, সবার আগে বাংলাদেশ।’
নিজেদের অঙ্গীকার তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, ‘মানুষের জন্য মানুষ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা। সবার আগে বাংলাদেশ।’

অনুষ্ঠানে ঢাকা ১৭ আসনের অন্তর্গত চারটি থানা গুলশান, বনানী, ভাষানটেক ও ক্যান্টনমেন্টের দুস্থ ১০৭ জন, মেধাবী শিক্ষার্থী ২ জন, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগী ১৬ জন এবং মা ও শিশুদের জীবনমান উন্নয়নের জন্য ৪০ জনসহ মোট ১৬৫ জনকে আর্থিক চেক প্রদান করা হয়।

ডা. জুবাইদা রহমান ১৬ জনকে চেক ও নিম গাছের চারা নিজ হাতে প্রদান করেন।

আর্থিক চেক হস্তান্তরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা ১৭ নং সংসদীয় আসনের প্রতিনিধি আব্দুর রহমান সানীসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

সূত্র: বাসস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্

1

হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!

2

বেরোবিতে ‘দ্য রিসার্চ রোডম্যাপ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

3

‘ষড়যন্ত্র তত্ত্ব’ উড়িয়ে দিলেন আর্জেন্টাইন তারকা, ভবিষ্যত নিয়

4

অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আর

5

ফিফা র‌্যাঙ্কিংয়ে মরক্কোর ইতিহাস

6

সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪

7

ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৬ ও নৌ- বিমানবাহিনীকে সন্ত্রাসী

8

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে : রিজভী

9

সরকার আন্তরিকতার চরম নিদর্শন দেখাচ্ছে : রিজভী

10

পিএসএলে বড় ধরনের পরিবর্তনের আভাস

11

‘আমি আপনাকে এখনো ভালোবাসি’, নেতানিয়াহুকে শেষ ফোন কলে বলেছিলে

12

ম্যানসিটিতে ফিরছেন গার্দিওলা

13

বিশ্বকাপ থেকেই বেকহ্যামের আয় ৫০০ কোটি টাকা

14

রক্ষণভাগ ঢেলে সাজাতে চায় ম্যানইউ

15

রংপুর চেম্বার ও বেরোবির একাউন্টিং বিভাগের মধ্যে সমঝোতা স্মার

16

বাবার জানাজায় উপস্থিত ছিলেন মোজতবা খামেনি, দাবি শাশুড়ির

17

নিজেকে গড়ে তোলো, তোমরাই গড়বে সুন্দর বাংলাদেশ

18

ফিফার সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন সাবেক সুইস ফুটব

19

১০০% শুল্ক আরোপের তালিকায় ভারতের নাম চান মার্কিন আইনপ্রণেতা

20