Jahirul Hasan
প্রকাশ : Aug 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরের আন্দোলন থেকে দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মূল দাবি পূরণ হওয়ার পর প্রতিবাদ কর্মসূচি স্থগিত করেছিল ককরোচ জনতা পার্টি (সিজেপির)। তবে এর ঠিক চার সপ্তাহ পর সোমবার দেশটির সরকার তাদের ‘দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি’ অভিযোগ তুলে আগামী ৫ সেপ্টেম্বর ভারতের রাজধানীতে শান্তিপূর্ণ পদযাত্রার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে চলতি বছরের শুরুতে আত্মপ্রকাশ করা এই ব্যঙ্গাত্মক সংগঠনটি বর্তমানে রাজনৈতিক কার্যক্রমে জড়িয়ে পড়েছে। সোমবার এক বিবৃতিতে সিজেপি বলেছে, তাদের এই পদযাত্রা ইন্ডিয়া গেট থেকে শুরু হয়ে দিল্লি পুলিশের সদরদপ্তরে গিয়ে শেষ হবে। সিজেপির এই পদযাত্রায় দেশটির সরকারের সঙ্গে নতুন করে সংঘাত পরিস্থিতি তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসের পর আত্মহত্যাকারী নিট পরীক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও তুলেছিল সিজেপি। একই সঙ্গে আন্দোলনকারীদের বিরুদ্ধে যাতে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া হয়, সে বিষয়ে সরকারের প্রতিশ্রুতি চেয়েছিল তারা।

সরকার এসব দাবি পূরণে সম্মতি দেওয়ায় সেই সময় আন্দোলন স্থগিত করেছিল সিজেপি। তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই গোষ্ঠীটি বলছে, প্রশ্নপত্র ফাঁসের পর প্রাণ হারানো নিট পরীক্ষার্থীদের মা-বাবারাই এই পদযাত্রার নেতৃত্ব দেবেন।

বিবৃতিতে সিজেপি বলেছে, ‌‌‘‘গত ২৫ জুলাই দেওয়া প্রতিশ্রুতি পূরণে সরকারের ব্যর্থতার কারণে নিহত নিট পরীক্ষার্থীদের পরিবার ও পুলিশি সহিংসতার শিকার ব্যক্তিদের নেতৃত্বে আগামী ৫ সেপ্টেম্বর ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশের সদরদপ্তর পর্যন্ত শান্তিপূর্ণ পদযাত্রা করা হবে।’’

‘‘২০২৬ সালের ২৫ জুলাই এ দেশের তরুণদের দেওয়া সব অঙ্গীকার ভারত সরকার এবং বিজেপি-এনডিএ শাসিত রাজ্যগুলো কীভাবে বাস্তবায়ন করছে, তা পর্যালোচনার জন্য আজ ককরোচ জনতা পার্টির (সিজেপি) জাতীয় কার্যনির্বাহী কমিটি বৈঠকে বসেছিল। ওই অঙ্গীকারের ওপর ভিত্তি করেই দেশব্যাপী তরুণদের আন্দোলন স্থগিত করা হয়েছিল। তবে কার্যনির্বাহী কমিটির সদস্যরা সরকার আদৌ তাদের দেওয়া কথা রাখতে চায় কি না, সেই বিষয়ে গভীর সন্দেহ প্রকাশ করেছেন।’’

প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিবর্তে সরকার কালক্ষেপণ করছে, কৌশলগত অযুহাত দিচ্ছে এবং পরিষ্কার প্রতিশ্রুতি দেওয়া থেকে দূরে থাকছে বলে অভিযোগ করেছে সিজেপি।

সিজেপি বলেছে, সুপ্রিম কোর্ট সরকার পক্ষকে মামলা প্রত্যাহারের সুবিধার জন্য আন্দোলনকারীদের বিরুদ্ধে সারাদেশে রুজু হওয়া এফআইআরের তালিকা চেয়েছিল, কিন্তু সরকার তা সরবরাহ করেনি।

বিবৃতিতে বলা হয়েছে, তা সত্ত্বেও সরকার তালিকা দেওয়ার কোনো স্পষ্ট অঙ্গীকার করতে অস্বীকার করেছে। সিজেপির কাছে লিখিত আশ্বাস দেওয়ার বিষয়টিও সরকারের পক্ষ থেকে এখনও বাকি রয়েছে।

সংগঠনটি শিক্ষার্থী, যুব সংগঠন ও তরুণ নাগরিকদের বিশাল সংখ্যায় ইন্ডিয়া গেটে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছে। সিজেপি স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের টানা কয়েক সপ্তাহের তীব্র আন্দোলনের পর গত মাসে পদত্যাগ করেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

আন্দোলনকারীরা সংসদ ভবনের দিকে পদযাত্রা শুরু করায় সেই সময় দিল্লি পুলিশ আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে। ওই সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু শিক্ষার্থী আহত হন এবং আন্দোলন চরম আকার ধারণ করে। সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছিলেন।

সূত্র: এনডিটিভি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘চাইলেই সবাইকে বাদ দিতে পারেন না’, আনচেলত্তিকে একহাত নিলেন স

1

ইরানের পরমাণু স্থাপনাকে ‘মাদক কারখানা’ বললেন ট্রাম্প, কেন এম

2

‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য একটি বড় জাতীয় নিরাপত্তা চ্যাল

3

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অলি আহমেদের অভিনন্দন

4

ফিফা সভাপতির দিন কি শেষ, উয়েফা কি বিশ্বকাপ বয়কট করবে?

5

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনায় স্পিকারের সঙ্গে বসছে ইসি

6

মেসি খুবই বিনয়ী: হ্যারি কেইন

7

ভেদরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

8

ঝাড়খন্ডে ছাত্রদের ওপর বল প্রয়োগ করা ভুল হয়েছে: রাহুল গান্ধী

9

ড্রয়ের চিন্তা নয়, অস্ট্রেলিয়াকে হারাতেই হবে: অ্যালান ডোনাল্ড

10

দিল্লিতে ধসে পড়ল বহুতল ভবন, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

11

আর্জেন্টিনার কাছে ৭-০ গোলে বিধ্বস্ত বুরকিনা ফাসোর দলটি ছিল অ

12

সোসাইটি ফর সোশাল সাভির্সের উদ্যোগে ৩ হাজার ১৪০টি গাছের চারা

13

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন উদ্যোগ

14

১২৪৪ কোটি টাকার সিড মানি, ফুটবল পেতে পারে ৫০ কোটি

15

টি-টোয়েন্টি দলে শান্ত, এশিয়ান গেমসে পূর্ণ শক্তির বাংলাদেশ

16

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখাই আমাদের উদ্দেশ্

17

ইতালিতে ফেরার আগে জিদানের সামনে ২০০৬ সালের ফাইনালের স্মৃতি

18

শরীয়তপুর ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসায় পাশের হার শূন্য: চরম

19

২০১১ থেকে ২০২৬, বার্সার ছোঁয়াতেই বিশ্বজয় স্পেনের

20