Jahirul Hasan
প্রকাশ : Aug 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

হামজা চৌধুরীকে দেখেই বাংলাদেশের হয়ে খেলতে অনুপ্রাণিত এডাম আব্বাস

বাংলাদেশ জাতীয় দলে হামজা চৌধুরীর মতো ফুটবলারদের খেলা অনুপ্রাণিত করেছে প্রবাসী ফুটবলার এডাম আব্বাসকে। সেই অনুপ্রেরণা থেকেই বাংলাদেশের হয়ে মাঠে নামার স্বপ্ন দেখেছেন অনূর্ধ্ব-২০ দলের এই নতুন মুখ।

রবিবার যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে দলের আবাসিক ক্যাম্পে অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এডাম। সেখানে নিজের অনুভূতি, দলের প্রস্তুতি ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে কথা বলেন তিনি।

বাংলাদেশের জার্সিতে খেলার অনুভূতি জানাতে গিয়ে এডাম আব্বাস বলেন, ‘বাংলাদেশের হয়ে ফুটবল মাঠে নামতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। জাতীয় দল, সহকারী কোচিং স্টাফ এবং টেকনিক্যাল টিম যেভাবে কঠোর পরিশ্রম করছে, তা প্রশংসনীয়।’

বাংলাদেশের হয়ে খেলার অনুপ্রেরণার বিষয়ে এডাম বলেন, হামজা চৌধুরীর মতোফুটবলারদের জাতীয় দলের হয়ে খেলতে দেখেই তিনি অনুপ্রাণিত হয়েছেন।

আসন্ন এএফসি এশিয়ান কাপসহ বড় মঞ্চে ভালো করাই দলের মূল লক্ষ্য বলে জানান তিনি। সতীর্থদের মধ্যে দারুণ বোঝাপড়া রয়েছে উল্লেখ করে এডাম বলেন, সবাই যদি ঐক্যবদ্ধভাবে কঠোর পরিশ্রম চালিয়ে যেতে পারে, তাহলে জাতীয় দল ভবিষ্যতে দেশকে বড় সাফল্য এনে দিতে পারবে।

অনূর্ধ্ব-২০ দলের কোচ জেরার্ড এমলিন জোন্সও দলের প্রস্তুতি নিয়ে আশাবাদী। দীর্ঘ সময়ের অনুশীলনে খেলোয়াড়দের সক্ষমতা ও মান ভালোভাবে মূল্যায়ন করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।

কোচ বলেন, শুধু আসন্ন প্রতিযোগিতাকে সামনে রেখে নয়, ভবিষ্যতে অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ পর্যায়ের আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোর প্রস্তুতিকেও পরিকল্পনায় রাখা হয়েছে।

প্রস্তুতির অংশ হিসেবে দলটি চারটির বেশি অনুশীলন ম্যাচ খেলেছে। প্রতিটি ম্যাচ থেকেই খেলোয়াড়েরা শারীরিক সক্ষমতা, কৌশলগত অবস্থান এবং চাপের মধ্যে খেলার অভিজ্ঞতা অর্জন করেছে বলে জানান জোন্স।

দলে নতুন যোগ দেওয়া এডাম আব্বাসকে নিয়েও আশাবাদী কোচ জেরার্ড এমলিন জোন্স। তাঁর ভাষায়, এডাম অত্যন্ত পেশাদার, বিনয়ী এবং শেখার মানসিকতাসম্পন্ন একজন ফুটবলার।

তাঁকে আরও দক্ষ খেলোয়াড় ও কার্যকর গোলদাতা হিসেবে গড়ে তুলতে বিশেষ পরিকল্পনা রয়েছে বলেও জানান কোচ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদের ওপর ফের ছাত্

1

দুই পথে হাঁটেন তারা, তবুও তাদের রোজই দেখা হয়!

2

আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এন

3

চূড়ান্ত ডাক এলে সবাইকে বের হতে হবে : শফিকুর রহমান

4

সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী

5

উপসাগরীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র :

6

পরিচ্ছন্ন-সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প

7

জেডি ভ্যান্সের সফরের তথ্য ‘ফাঁস’ করার দায়ে সিক্রেট সার্ভিস এ

8

ইমরান খানের স্বাস্থ্যের ব্যাপারে ‘নো কম্প্রোমাইজ’, সরব হলেন

9

তারেক রহমানের আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতাদে

10

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টের ভেন্যু চূড়ান্

11

ব্রিকস সম্মেলনে সবার নজর কাড়বে শি জিনপিংয়ের বিশেষ গাড়ি ‘হংকি

12

গুলশান-ধানমণ্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্

13

বেরোবির শহীদ মুখতার ইলাহী হলের নতুন প্রভোস্ট হলেন ড. জিন্নাত

14

হাসিনার সঙ্গে হিটলার মুসোলিনিরও তুলনা চলে না: রিজভী

15

রাশিয়ার হামলা ঠেকাতে গিয়ে ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্ব

16

কলাম্বিয়ায় ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, মৃত বেড়ে ২০

17

হুথিদের ওপর হামলার জন্য ট্রাম্পকে দুবার ফোন, সৌদি যুবরাজকে য

18

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম

19

‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধ

20