Jahirul Hasan
প্রকাশ : Nov 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

পিএসজির নতুন প্রস্তাবও ফিরিয়ে দিলেন জেজে গ্যাব্রিয়েল

ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ ফুটবলার জেজে গ্যাব্রিয়েলকে পেতে আগ্রহী ইউরোপের বড় ক্লাবগুলো। তবে ১৬ বছর বয়সী এই ফুটবলারকে পাওয়ার লড়াইয়ে আপাতত এগিয়ে রিয়াল মাদ্রিদ। পিএসজি নতুন করে প্রস্তাব দিলেও তা ফিরিয়ে দিয়েছেন গ্যাব্রিয়েল ও তার প্রতিনিধিরা।

পিএসজি আর্থিক প্রস্তাবের পাশাপাশি তাদের ক্রীড়া পরিকল্পনাতেও পরিবর্তন এনেছিল। কোচ লুইস এনরিকের অধীনে তরুণদের সুযোগ পাওয়ার বিষয়টিও তুলে ধরেছিল ফরাসি ক্লাবটি। তবে গ্যাব্রিয়েলের অবস্থান বদলায়নি। তিনি স্পেনে খেলতে আগ্রহী। ফলে রিয়াল মাদ্রিদ এখন তাকে দলে টানার দৌড়ে এগিয়ে রয়েছে।

বার্সেলোনাও গ্যাব্রিয়েলকে পেতে আগ্রহ দেখিয়েছিল। তবে রিয়ালের আর্থিক প্রস্তাবের সঙ্গে পাল্লা দিতে চায়নি কাতালান ক্লাবটি। বায়ার্ন মিউনিখও এই তরুণকে দলে নেওয়ার দৌড়ে পিছিয়ে পড়েছে।

রিয়াল মাদ্রিদ গ্যাব্রিয়েল ও তার প্রতিনিধিদের চাওয়া অনুযায়ী তিন বছরের চুক্তিতে ১০ মিলিয়ন ইউরোর বেশি ব্যয় করতে রাজি বলে জানা গেছে। তবে এখনো কোনো চুক্তি চূড়ান্ত হয়নি। দলবদলের আনুষ্ঠানিকতা ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়াও বাকি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসামে বন্যায় মৃত বেড়ে ৮২, পানিবন্দি প্রায় দুই লাখ

1

মোবাইলে প্রশ্নের ছবি তুলে পাঠানোর চেষ্টা, পরীক্ষার্থীর কারাদ

2

মিয়ানমারে বিমান হামলায় নিহত ১১

3

পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন

4

মরক্কোর মিডফিল্ডারকে দলে ভেড়াচ্ছে ম্যানচেস্টার সিটি

5

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

6

ফুটপাত পুনর্দখল রোধে কঠোর অবস্থানে ডিএনসিসি : প্রশাসক

7

এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান

8

সান্তোসকে ফিফার নিষেধাজ্ঞা থেকে উদ্ধার করলেন নেইমার

9

ছক্কা মেরেও ফাইনাল নিয়ে কুলাসেকারার সঙ্গে কথা বলেননি ধোনি

10

সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন

11

প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে

12

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষ্যে হাফিজ উদ্দিনকে ফুলেল

13

অর্ধশতাধিক দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্প

14

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহ

15

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ জন

16

মক্কা চুক্তির আওতায় প্রথম বৈঠকে বসছে তুরস্ক-সৌদি-পাকিস্তান

17

নানা পাটেকরের মৃত্যুকে ‘অস্বাভাবিক‘ বলে মামলা দায়ের পুলিশের

18

মেসির সম্ভাব্য অবসর নিয়ে কথা বললেন আর্জেন্টাইন ফুটবল প্রধান

19

ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ

20