Jahirul Hasan
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন


ক’দিন ধরে একটি নাটকের প্রচারণা চালাচ্ছিল ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’। ‘লুক আ লাইক’ নামের নাটকটি বানিয়েছেন ফয়েজ আহমেদ রেজা। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, সাদিয়া জাহান প্রভা, চিত্রলেখা গুহ ও সাইদুর রহমান পাভেল। ট্রেলার ও একাধিক পোস্টারও প্রকাশ করেছিল প্রতিষ্ঠানটি।

তবে বিপত্তি ঘটল আজ মুক্তির দিন নতুন আরেকটি পোস্টারের কারণে। সে পোস্টারে নাটকের লুক কিংবা দৃশ্য নয়, প্রভার ব্যক্তিগত একটি ছবি ব্যবহার করা হয়েছিল। প্রকাশের পর থেকে সেটা নিয়ে নেতিবাচক মন্তব্যও করছিল নেটিজেনরা।

বিষয়টি নজরে পড়ে প্রভার। তিনি ক্ষুব্ধ হয়ে দিয়েছেন প্রতিক্রিয়া। ফেসবুক বার্তায় প্রভা লেখেন, ‘পোস্টারটি যিনি ডিজাইন করেছেন, তিনি গুরুতর ভুল করেছেন। এ ছবিটি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া হয়েছে। এটি আমার ব্যক্তিগত ছবি, যা আমি নিজেই ব্লুটুথ রিমোট ব্যবহার করে তুলেছিলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ছবিটির যদি নাটক বা এর গল্পের সঙ্গে কোনো সম্পর্কই না থাকে, তাহলে এটি কোনোভাবেই ব্যবহার করা উচিত হয়নি। পোস্টার ডিজাইনার, পরিচালক কিংবা প্রযোজনা দলের উচিত ছিল আমার ইনস্টাগ্রামের ছবি ব্যবহারের আগে আমার সঙ্গে যোগাযোগ করে অনুমতি নেওয়া।’

‘লুক আ লাইক’ নাটকের দৃশ্যে প্রভা
পেশাদার কাজের ক্ষেত্রে এমন ‘অপেশাদার’ আচরণ কাম্য নয় বলে মনে করেন প্রভা। তার ভাষ্য, ‘আমি এটাকে মোটেও পেশাদার আচরণ বলে মনে করি না। কারও ব্যক্তিগত ছবি তার সম্মতি ছাড়া ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

প্রভার এই প্রতিক্রিয়া আমলে নিয়েছে ‘বঙ্গ’। তড়িঘড়ি ওই পোস্টার মুছে দেওয়া হয়েছে তাদের পেজ থেকে। পরে নতুন আরেকটি পোস্টার প্রকাশ করা হয়। যেখানে নাটক থেকেই প্রভার একটি লুক ব্যবহার করা হয়েছে।

প্রভার ক্ষোভ প্রকাশের পর ডানের পোস্টারটি প্রকাশ করেছে বঙ্গ
পারিবারিক ড্রামা ও রহস্যের মিশেলে নাটকটির গল্প। একটি খুনের ঘটনা ঘিরে গল্পে অপ্রত্যাশিত মোড় আসে। সেটার কিনারা হবে নাটকের শেষে। বর্তমানে নাটকটি দেখা যাচ্ছে ‘বঙ্গ’তে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

1

পুনর্নির্বাচনে লড়বেন ইনফান্তিনো, নিশ্চিত করলো ফিফা

2

স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্

3

ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবার ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়ল

4

সংসদের তৃতীয় অধিবেশন শুরু

5

ভয়াবহ দুর্ঘটনার শিকার মেঘলা মুক্তা, রয়েছেন আইসিইউতে

6

ফিফা সভাপতির দিন কি শেষ, উয়েফা কি বিশ্বকাপ বয়কট করবে?

7

বন্ধুত্বকে সম্মান জানাতে ধোনির সঙ্গে অবসরের ভাবনায় রায়না

8

‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্

9

জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার ক

10

শুধু গ্যালারিতে নয়, স্পেনের বিশ্বজয়ের কম্পন ছড়াল মাটির নিচেও

11

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত

12

এমন ভুল না করলেও পারতাম— অতীত নিয়ে শাকিব খান

13

লোহিত সাগর হয়ে বিকল্প রুটে জ্বালানি রফতানি অব্যাহত সৌদির

14

কঠিন সময়ে পাশে ছিল ক্লাব, প্রতিদান দিতে চান ফোডেন

15

অবশেষে রিয়ালের সঙ্গে চুক্তি হচ্ছে দিওমান্দের

16

হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’

17

তিন দশক পর আবারও বিশ্বকাপ আয়োজন করতে চায় জার্মানি

18

এশিয়ান লিজেন্ডসে বাংলাদেশি দলের অধিনায়ক সাকিব

19

অবশেষে সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর

20