Jahirul Hasan
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতে তীব্র হচ্ছে বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইলেন রাহুল গান্ধী


ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে ককরোচ পার্টির বিক্ষোভ সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তীব্র হচ্ছে। এমন অবস্থায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।

গতকাল মঙ্গলবার জন্তর মন্তর থেকে রাহুলকে আটক করা হয়। আজ মুক্তি পান তিনি। এরপর আজ এক সংবাদ সম্মেলনে রাহুল কথা বলেন। সেখানেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করেন তিনি।

রাহুল বলেন, “শিক্ষার্থীরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাইছেন। তিনি শিক্ষামন্ত্রী হিসেবে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। তাকে এই মুহূর্তে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া উচিত। তিনি এই পুরো ব্যবস্থাকে চালানোর জন্য একজন অক্ষম ব্যক্তি।”

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের পর ক্ষোভে ফুসে ওঠেন সাধারণ শিক্ষার্থীরা। ককরোচ জনতা পার্টির ব্যানারে তারা আন্দোলন শুরু করেন। শিক্ষার্থীরাও ধর্মেন্দ্রর পদত্যাগ চেয়ে আসছেন।

রাহুল গান্ধী দাবি করেছেন এক যুগে ১৫২ বার প্রশ্ন ফাঁস হয়েছে। কিন্তু এজন্য দায়ী কাউকে বিচারের মুখোমুখি করা হয়নি।

তিনি বলেন, “গত এক যুগে ১৫২ বার প্রশ্ন ফাঁস হয়েছে। যদি আপনি হিসাব করেন তাহলে প্রতিমাসে একবার করে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। প্রায় সাড়ে সাত কোটি শিক্ষার্থী ও পরিবার এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। যাদের বেশিরভাগই মধ্যবিত্ত। তারা তাদের পুরো জীবনের কষ্টার্জিত সাশ্রয় এসব পরীক্ষায় খরচ করেছেন। তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।”

“তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো গত ১০ বছরে প্রশ্ন ফাঁসের দায়ে কাউকে দায়ী করা হয়নি। এটি শূন্য।”

বর্তমানে ভারতের শিক্ষা ব্যবস্থা পাতানো শিক্ষা ব্যবস্থায় পরিণত হয়েছে উল্লেখ করে কংগ্রেসের এ নেতা আরও বলেন, “তরুণ শিক্ষার্থীরা বলছে তারা একটি সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা পাওয়ার অধিকার রাখে। বাচ্চারা (শিক্ষার্থী) আত্মহত্যা করেছে। তারা অসংখ্য যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে। আর তাদের শেষ মুহূর্তে বলা হয়েছে প্রশ্ন ফাঁস হয়ে গেছে। এটি আমাদের দেশের জন্য অত্যন্ত গভীর এক সমস্যা। সবার কাছে পরিষ্কার আমাদের শিক্ষা ব্যবস্থা এখন পাতানো ব্যবস্থায় পরিণত হয়েছে। যা এক সময় বিশ্বের সেরা ছিল।”

সূত্র: এনডিটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেউতার পর এবার মরক্কো-মেলিলা সীমান্তে পুলিশ-অভিবাসনপ্রত্যাশী

1

বেরোবিতে ‘সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষা’ বিষয়ক প্রশিক্ষ

2

বেশি গোল করার কারণে অধিনায়কত্ব পাচ্ছেন না হালান্ড

3

গরিবের টেসলা বিদ্যুৎ ডিমান্ড বাড়াচ্ছে, রাতেও চাহিদা ১৮ হাজার

4

ইনফান্তিনোকে দুর্বল করার অভিযোগ ফিফার

5

পরিসংখ্যানে বাংলাদেশের ঐতিহাসিক জয়

6

আকস্মিক বন্যা : নেপাল-তিব্বতে নিখোঁজ বেড়ে ১ হাজার ৩৮৪

7

বোমা হামলায় ধ্বংসস্তূপ, সংস্কারের পর আবার আজান হলো মসজিদে

8

সড়কপথে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা

9

ট্রাম্পের সংসারে অশান্তির লক্ষণ, নেপথ্যে কি সহকারীর সঙ্গে প্

10

চিন্তায় গাফিলতি এলে জুলাই জাদুঘর থেকে ঠিকানা খুঁজে নতুন যাত

11

আড়াই বছর ধরে শূন্য উপ-উপাচার্য, যোগ দেননি নতুন ট্রেজারার

12

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

13

পাহাড়ে শুরু, নেপাল পেরিয়ে ভারতের দিকে ছুটল ধ্বংসের স্রোত

14

জাপানে শক্তিশালী ভূমিকম্প: নিহত বেড়ে ৩৮

15

‘ফুটবল এমন এক ভাষা যা শব্দ ছাড়াই কথা বলে’

16

ইমারত নির্মাণ আইন সংশোধনে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে নতুন ক

17

হরমুজ থেকে যেভাবে বছরে ১৪ হাজার কোটি ডলার আয় করতে পারে ইরান!

18

প্রাণনাশের হুমকির মুখে নেতানিয়াহুর বড় ছেলে যুক্তরাষ্ট্র ছেড়ে

19

নির্বাচনী তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়া

20