Jahirul Hasan
প্রকাশ : Oct 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিক্ষোভ দমাতে চার সাবেক মুখ্যমন্ত্রীকে আটক করল মোদি সরকার

ভারতের রাজধানী নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জমায়েতকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটে গেছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি সিজেপি-র ডাকা প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার পুলিশি অভিযানে উত্তাল হয়ে ওঠে জাতীয় রাজধানী।

কথিত অনুমতিহীন এই জমায়েত প্রতিহত করতে নজিরবিহীন পদক্ষেপ নেয় পুলিশ ও আধা সামরিক বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীজুড়ে কমপক্ষে দুই হাজার মানুষকে আটক করা হয়েছে, যার মধ্যে রয়েছেন চারজন সাবেক মুখ্যমন্ত্রীও।

এদিন আটকদের তালিকায় ছিলেন আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় এবং বামপন্থী নেতা পিনরাই বিজয়ান ও মানিক সরকার। প্রতিবাদ কর্মসূচির শুরুতেই বিমানে দিল্লি পৌঁছানোর পর সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং অন্য নেতাদের আটক করা হয়। অন্যদিকে দিল্লি পুলিশের ব্যাপক কড়াকড়ি এবং ব্যাপক কর্মী মোতায়েনের কারণে দিল্লির বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভকারীদের জোর করে ভ্যানে তোলা হয়। পরিস্থিতি সামাল দিতে শহরের ৪৫টি মেট্রো স্টেশনের গেট বন্ধ রাখা হয় এবং বাতিল করা হয় আড়াইশরও বেশি ট্রেন।

বিরোধীদের এই ব্যাপক বিক্ষোভের তীব্র সমালোচনা করে ক্ষমতাসীন বিজেপি জানিয়েছে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। বিজেপি নেতা রবিশংকর প্রসাদ জানিয়েছেন, ভারত কোনও কলা প্রজাতন্ত্র নয় এবং রাস্তাঘাটের বদলে দেশ সংসদ দ্বারা পরিচালিত হবে। অন্যদিকে বিরোধী ইন্ডিয়া জোট এই ঘটনাকে অঘোষিত জরুরি অবস্থা বলে অভিহিত করেছে এবং সোমবার প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি জমা দেওয়ার পাশাপাশি বিষয়টি নিয়ে কড়া প্রতিবাদের হুংকার দিয়েছে।

সূত্র: এনডিটিভি 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালাহর জার্সি নম্বর নিয়ে ভক্তদের মনে প্রশ্নের ঝড়

1

রাশমিকার ফ্লপকে হিট করে দিল বাংলাদেশি দর্শকরা!

2

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ ন

3

নেশনস লিগ শেষ স্পেনের বিশ্বকাপজয়ী তারকার

4

ওমানের শ্রমবাজার খোলার প্রচারণা বিভ্রান্তিকর, অর্থ না দেওয়ার

5

জ্বালানির আকাশছোঁয়া দামে কম্বোডিয়ায় আটকা বিলাসবহুল প্রমোদতরি

6

জাইকা প্রতিনিধিদলের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রীর সাক্ষাৎ

7

ইসরায়েল-পাকিস্তানকে সহায়তা নিয়ে প্রশ্ন তুললেন মার্কিন সিনেটর

8

আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বীর মান নিয়ে সমালোচনায় যা বললেন স্ক

9

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পা

10

যেকোনো মূল্যে নদনদী ও খালের বেদখল জমি উদ্ধার করা হবে: শাহে আ

11

নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্

12

গাজা চুক্তি মানতে নেতানিয়াহুর ওপর যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগ

13

গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার মোতায়েন

14

সচিবালয়ে বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধান

15

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের অবস্থান

16

হালান্ডের বিতর্কিত পেনাল্টি নিয়ে যা বলছেন কোচ

17

ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া জাহাজটি উল্টে গেছে, নিখোঁজ ১৪০ যাত্

18

বেরোবিতে তরুণ কলাম লেখক ফোরামের নতুন কমিটি অনুমোদন

19

রাফিনিয়ার চোটের নেপথ্যে আনচেলত্তির ‘ষড়যন্ত্র’ দেখছেন স্প্যান

20