Jahirul Hasan
প্রকাশ : Nov 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতে ‘ককরোচ’ আন্দোলনের নেতাকে দেশত্যাগে বাধা

সামাজিক যোগাযোগমাধ্যমে গড়ে ওঠা তরুণদের নেতৃত্বাধীন ভারতের আন্দোলন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা সৌরভ দাসকে দেশত্যাগে বাধা দিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী। নয়াদিল্লি থেকে যুক্তরাজ্যগামী এক ফ্লাইটে উঠতে তাকে বাধা দেওয়া হয়েছে বলে মঙ্গলবার অভিযোগ করেছেন সংগঠনটির ওই নেতা।

২৭ বছর বয়সী সৌরভ দাস ককরোচ জনতা পার্টির (সিজেপি) সম্মুখসারির নেতা। গত মে মাসে যাত্রা শুরুর পর থেকে দলটি সামাজিক যোগাযোগমাধ্যমে লাখ লাখ অনুসারী তৈরি করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভোর যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল সৌরভের। দিল্লির বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তারা তার পাসপোর্ট আটকে দেওয়া হয়েছে বলে জানান।

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থান উপেক্ষা করার অভিযোগে তাকে আটক এবং মুক্তির এক মাস পর এই ঘটনা ঘটেছে।

সোমবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সৌরভ দাস বলেন, এই কাপুরুষ সরকার আমাকে লন্ডনের ফ্লাইটে উঠতে দেয়নি। ককরোচ আন্দোলন নিয়ে বক্তৃতা দেওয়ার জন্য অক্সফোর্ড, ক্যামব্রিজ, লন্ডন স্কুল অব ইকোনমিকস, এডিনবরার মতো মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলো আমাকে আমন্ত্রণ জানিয়েছিল।

তিনি লেখেন, ভারতীয় শিক্ষার্থীরা তাদের সর্বস্ব দিয়ে অনুষ্ঠানগুলোর আয়োজন করেছিলেন। কিন্তু এই মেধাবিরোধী সরকার এসব মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে আমার যাওয়া নিয়ে ভীত ছিল!

আগামী ১ ডিসেম্বর অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে সৌরভ দাসের বক্তব্য দেওয়ার কথা ছিল। পরীক্ষায় অনিয়মের অভিযোগে গত জুলাই মাসে সিজেপির বিক্ষোভের মুখে ভারতের শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন; যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের জন্য এক বিরল পিছু হটার ঘটনা।

সমালোচকরা বলছেন, ২০১৪ সালে মোদি ক্ষমতায় আসার পর থেকে ভারতে মানবাধিকার ও সংবাদমাধ্যমের স্বাধীনতার অবনতি ঘটেছে। চলতি মাসের শুরুর দিকে বিরোধী দল কংগ্রেসের আয়োজিত গণতন্ত্র সম্মেলনে যোগ দিতে ১০০ জনেরও বেশি বিদেশি বক্তাকে ভারতে প্রবেশে বাধা দেওয়া হয়।

ভিসা প্রত্যাখ্যান হওয়া ব্যক্তিদের মধ্যে নরওয়ের একজন সাংবাদিকও ছিলেন; যিনি এর আগে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে মোদিকে প্রশ্ন করেছিলেন। ২০২২ সালে পুলিৎজার পুরস্কার গ্রহণ করতে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে ভারত-শাসিত কাশ্মিরের পুরস্কারজয়ী আলোকচিত্রী সান্না ইরশাদ মাট্টুকেও বিমানবন্দরে আটকে দিয়েছিল কর্তৃপক্ষ।

সূত্র: এএফপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বই, বিশ্বমানের ই-জার্নালের সাথে চালু হচ্ছে অটোমেশন

1

ছাত্রদলের সন্ত্রাসনির্ভর রাজনীতি শিক্ষাঙ্গণগুলোতে চলতে পারে

2

ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান

3

ইরানে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না: কুশনার

4

এশিয়ান গেমসে অব্যবস্থাপনা, দুঃখ প্রকাশ নাগোয়া মেয়রের

5

বিতাড়িত হওয়ার দুই দশক পর ফের কলকাতায় তসলিমা নাসরিন

6

ইরান যুদ্ধে কতজন সেনা নিহত, পরিসংখ্যান প্রকাশ পেন্টাগনের

7

বাংলাদেশ নিয়ে সতর্ক করল ইসরায়েল

8

সংকটের জন্য যারা দায়ী নয়, তাদের যেন ঋণ নিতে বাধ্য না হতে হয়

9

সংসদ সদস্যের সম্মান ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পি

10

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বেড়েছে ভোজিনিয়ার

11

যুক্তরাষ্ট্রে আগেভাগেই ছড়াচ্ছে ফ্লু, টিকাদান নিয়ে নীরব কর্তৃ

12

রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা ও ক্ষোভ ধর্মমন্ত্রীর

13

সমালোচনার মুখে নেইমারের রহস্যময় প্রতিক্রিয়া

14

ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্র

15

হুথিদের ব্যালিস্টিক মিসাইল হামলায় নিহত ইয়েমেনি সেনার সংখ্যা

16

ফের সুইমিং পুলে মোহনীয় পরীমনি

17

দল হারলেও মাইলফলকের আরও কাছে রোনালদো

18

মির্জা ফখরুলকে ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন, সম্পর্ক গভীর ক

19

ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কম

20