Jahirul Hasan
প্রকাশ : Nov 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

সংকটের জন্য যারা দায়ী নয়, তাদের যেন ঋণ নিতে বাধ্য না হতে হয়

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি খলিলুর রহমান ব‌লে‌ছেন, জলবায়ু অর্থায়ন যেন তাদের কাছেই পৌঁছায় যাদের এটি সবচেয়ে বেশি প্রয়োজন এবং তা যেন তাদের ঋণের বোঝা আরও বাড়িয়ে না দেয়।

বুধবার (১১ নভেম্বর) আনতালিয়ায় কপ৩১ স‌ম্মেল‌নের ফাঁ‌কে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের আয়োজিত এক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে এ কথা ব‌লেন তি‌নি।

খলিলুর রহমান বলেন, আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ৩১-এ আমি ছোট দ্বীপরাষ্ট্র এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ দেশগুলোতে জলবায়ু অর্থায়নের ইকোসিস্টেম গড়ে তোলার বিষয়ে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের আয়োজিত একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে অংশ নিই। আমার বার্তা ছিল স্পষ্ট, জলবায়ু অর্থায়ন যেন তাদের কাছেই পৌঁছায় যাদের এটি সবচেয়ে বেশি প্রয়োজন এবং তা যেন তাদের ঋণের বোঝা আরও বাড়িয়ে না দেয়।

তি‌নি ব‌লেন, আমি তিনটি ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছি ছোট দ্বীপরাষ্ট্র ও স্বল্পোন্নত দেশগুলোর জন্য অনুদানকে অগ্রাধিকার দেওয়া, অর্থায়নের প্রক্রিয়া সহজ করা অর্থাৎ নথিপত্রের সংখ্যা কমিয়ে অনুমোদন প্রক্রিয়া দ্রুততর করা এবং জাতীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, যাতে দেশগুলোর নিজস্ব পরিকল্পনাগুলোকে অর্থায়নের উপযোগী প্রকল্পে রূপান্তর করা যায়।

খ‌লিলুর রহমান ব‌লেন, সহনশীল শর্তে অর্থায়নের সুযোগ পাওয়ার ক্ষেত্রে কেবল আয় নয়, বরং ঝুঁকির মাত্রাকেই মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা উচিত। এই অর্থায়ন নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের প্রক্রিয়ায় নারী ও তরুণদের অংশগ্রহণ থাকা প্রয়োজন।

তি‌নি ব‌লেন, জাতিসংঘ সাধারণ পরিষদ ২০২৭ সালের এসডিজি শীর্ষ সম্মেলন পর্যন্ত এই অগ্রাধিকারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আসুন, আজ থেকেই জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর উপকারে আসার মতো কার্যকর করে তুলি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকস্মিক বন্যা : নেপাল-তিব্বতে নিখোঁজ বেড়ে ১ হাজার ৩৮৪

1

সড়কপথে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা

2

সাঁওতাল কমিউনিটির বিদ্যুৎ সংকট সমাধানে বেরোবি শিক্ষার্থীদের

3

নেপালের বন্যায় মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা, যেভাবে কাজ করবে

4

শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে বেঁদেপল্লীর যুবকদের ক্রীড়া সা

5

এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান

6

ট্রাম্পের কোরিয়া চালেই বদলে যাচ্ছে পূর্ব এশিয়ার শক্তির সমীকর

7

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাই

8

জাতিসংঘকে ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার বন্ধের আহ্বান ইর

9

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

10

‘আগে কখনও এমন সিদ্ধান্ত নেয়নি’ অস্ট্রেলিয়া, বাধ্য করল বাংলাদ

11

৩৮ সেনা নিহতের পর হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু ইয়েমেনি সেনাব

12

টানা পঞ্চমবার সাফের সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

13

সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, দিলেন দিকনির্দ

14

ক্যাম্পাসে সহিংসতা ও হয়রানি বন্ধে বেরোবি উপাচার্যের জিরো টল

15

তিন বছর পর এশিয়া কাপে ফিরল নেপাল

16

৪৩৪১ হাজি ফেরত পাচ্ছেন ৪ কোটি ৮৭ লাখ টাকা

17

রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: ট্রাম্প

18

জাতীয় দলে রাফিনহার খেলার সময় বেঁধে দিতে চায় বার্সেলোনা

19

মানচিত্র নিয়ে বিতর্কিত পোস্ট ট্রাম্পের, মার্কিন রাষ্ট্রদূতকে

20