Jahirul Hasan
প্রকাশ : Nov 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় দলে রাফিনহার খেলার সময় বেঁধে দিতে চায় বার্সেলোনা

বারবার চোটে পড়ার কারণে ব্রাজিলের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছে বার্সেলোনা। জাতীয় দলের হয়ে আসন্ন দুই প্রীতি ম্যাচে রাফিনহার খেলার সময় সীমিত রাখার পাশাপাশি বাড়তি সতর্কতা অবলম্বনের অনুরোধ করেছে স্প্যানিশ ক্লাবটি। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তিও এ বিষয়ে সতর্ক থাকবেন বলে জানা গেছে।

আগামী ১৪ নভেম্বর জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর ১৭ নভেম্বর এশিয়ার আরেকটি দলের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। দুই ম্যাচ সামনে রেখে ব্রাজিল দল এখন সিঙ্গাপুরে। ২২ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন বার্সেলোনার অধিনায়ক রাফিনহাও।

তবে দীর্ঘ ভ্রমণের চেয়েও বার্সেলোনার বেশি উদ্বেগ রাফিনহার চোট নিয়ে। জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে আবারও চোটে পড়লে ক্লাবের গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়কে হারাতে হতে পারে এমন আশঙ্কা থেকেই ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে যোগাযোগ করেছে তারা।

ব্রাজিলের সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, এবারের সফরে রাফিনহার খেলার সময় নিয়ন্ত্রণ করা হবে। বার্সেলোনার অনুরোধ মেনে তাকে নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করবেন আনচেলত্তি।

‘গ্লোবো এসপোর্তে’ জানিয়েছে, রাফিনহার খেলার সময় ব্যবস্থাপনা নিয়ে বার্সেলোনা ও সিবিএফ একমত হয়েছে। লক্ষ্য, তাকে সুস্থ অবস্থায় ক্লাবে ফেরানো এবং জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে টানা তৃতীয়বার চোটে পড়ার ঝুঁকি কমানো।

চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন রাফিনহা। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১৯ গোল করেছেন তিনি। লা লিগায় ১৫ গোল নিয়ে আছেন সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে। ফলে দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই ফরোয়ার্ডকে নিয়ে বাড়তি সতর্ক কাতালান ক্লাবটি।

জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে এর আগেও একাধিকবার চোটে পড়েছেন রাফিনহা। গত মার্চে ফ্রান্সের বিপক্ষে ম্যাচ শেষে চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি। পেশির অস্বস্তির কারণে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালেও খেলতে পারেননি।

এরপর বিশ্বকাপেও চোটের সমস্যায় পড়েন এই ফরোয়ার্ড। সর্বশেষ গত অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে উরুতে অস্বস্তি অনুভব করেন। এ কারণে নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরেন তিনি। পরীক্ষায় তার ডান পায়ে ইডিমা ধরা পড়ে। চোটের কারণে গেটাফে ও গালাতাসারাইয়ের বিপক্ষে ম্যাচেও খেলতে পারেননি।

রাফিনহার বারবার চোটে পড়ার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকও। গত রবিবার মেট্রোপলিটানোতে ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়, ব্রাজিলের হয়ে তার খেলার সময়টা যদি কিছুটা নিয়ন্ত্রণ করা যায়, তাহলে আমি খুশি হবো।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের দাবির মুখে কমানো হয়েছে নোবিপ্রবির তৃতীয় সমাব

1

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্নুৎপাতে আটকা পড়েছেন দেড় লাখ যাত্

2

ভাইরাল সংস্কৃতি, বিশ্ববিদ্যালয় এবং সময়ের সংকট: প্রভাষক, মহ

3

মেডিকেল টেস্টের জন্য ঢামেকে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি

4

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশের অর্থনীতির জন্য বোঝা হয়ে দ

5

এবার ক্ষমা চাইলেন এমবাপে

6

শুধু গ্যালারিতে নয়, স্পেনের বিশ্বজয়ের কম্পন ছড়াল মাটির নিচেও

7

ভোটের প্রক্রিয়া ও জুলাই সনদ ইস্যুতে একমত সরকারি ও বিরোধী দল

8

জয়ের পর ক্লাবের অনিয়ম অভিযোগ ইস্যুতে মুখ খুললেন মারেস্কা

9

লঞ্চের ভাড়াও বাড়লো

10

বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালিতে প্রধানমন্ত্রী, নেতাকর্মীদের

11

গির্জায় প্রাণঘাতী হামলার পর সিরিয়ায় বিমান অভিযান জর্ডানের, ৭

12

বিদ্যুৎ মন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

13

ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান

14

এশিয়া কাপে নজর রাখছেন হান্নান

15

প্রেম গোপনেই সুন্দর : কেয়া পায়েল

16

ইউরোপে সেনা মোতায়নে ন্যাটোর সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র

17

ট্রাম্পের ‘ইকোনমিক ডি-ডে’ অভিযান যুক্তরাষ্ট্রের পরাজয়কে আরও

18

নতুন পে-স্কেল আসার পর সাংবাদিকদের ওয়েজ বোর্ডের গতিবেগ বাড়বে

19

শুটিং সেটে দুর্ঘটনা, অবশেষে চোট নিয়ে মুখ খুললেন রাশমিকা

20