Jahirul Hasan
প্রকাশ : Nov 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার

সন্তানহারা মায়ের আহাজারি আর রাজপথে ঝরা রক্তের দাগ এখনো শুকায়নি। এরই মধ্যে বিচারের আগেই পলাতক ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি অভিযোগ করেন, প্রতিবেশী দেশ থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা চলছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে রাজধানীতে বাংলা একাডেমি আয়োজিত ‘তারুণ্যের ইশতেহার’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

কায়সার কামাল বলেন, ‘ফ্যাসিজম এখন ভারত থেকে উঁকি দিচ্ছে। রক্তের দাগ এখনো শুকায়নি, মায়ের আহাজারি এখনো থামেনি, বিচার এখনো সমাপ্ত হয়নি। অথচ ফ্যাসিস্টরা আবারও সিগন্যাল দিচ্ছে। আমাদের তো লজ্জা হওয়া উচিত। আজ কেন তরুণ প্রজন্ম এখনো ঘরে বসে আছে।’

তিনি বলেন, ফ্যাসিবাদের কোনো উপাদান আবারও বাংলার মাটিতে ফিরে আসুক, তা দেশের মানুষ চায় না। ফ্যাসিবাদের কারণে দেশ পিছিয়ে পড়েছিল। ২০২৪ সালে তরুণ সমাজের নেতৃত্বেই দেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে।

দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক অগ্রযাত্রা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ডেপুটি স্পিকার কায়সার কামাল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্ধশতাধিক দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্প

1

বিএনপি ও জামায়াতসহ ৩৮ দলের আয়-ব্যয়ের হিসাব জমা ইসিতে

2

অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনি

3

সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী

4

জয়ের পর ক্লাবের অনিয়ম অভিযোগ ইস্যুতে মুখ খুললেন মারেস্কা

5

মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংস করার দাবি সৌদির

6

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনায় স্পিকারের সঙ্গে বসছে ইসি

7

৯ অক্টোবর মুক্তি পাচ্ছে সৌরভ ফারসীর নতুন সিনেমা "স্নেহের বন

8

যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান

9

মাত্র ১ ইউরোতে বিক্রি হলো জিদানের সাবেক ক্লাব

10

সৌদি আরবের দাম্মামে হামলা, শিল্প কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড

11

সেপ্টেম্বরে আরও ৩ লাখ নতুন সেনা নিয়োগ করছেন পুতিন

12

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ ড্র করার পর যা বললেন লিটন

13

জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলো সরকার

14

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

15

ব্রাজিলে নির্বাচনে হারতেই ফ্লাভিও বলসোনারোর পাসপোর্ট জব্দের

16

হজে বাংলাদেশের জন্য ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহালের অনুরোধ ধর্ম

17

৬ মাসের আরহামকে বাঁচাতে লিভার দিতে প্রস্তুত মা, চিকিৎসায় প্র

18

ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে রাখতে বইয়ের বিকল্প নেই : শিক্ষামন

19

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

20