Jahirul Hasan
প্রকাশ : Nov 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

সৌদি আরবে এশিয়ান কাপ স্থগিত

হুথি বিদ্রোহীদের হামলায় নাকাল সৌদি আরব। এই সংঘাতের জেরে দেশটিতে আগামী বছরের এশিয়ান কাপ নিয়ে শঙ্কা ছিল। আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগের কারণে শেষ পর্যন্ত এই টুর্নামেন্ট স্থগিত করল এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

আগামী বছর ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ২৩ ডিসেম্বর থেকে ২০২৮ সালের ২১ জানুয়ারি পর্যন্ত। নতুন সূচি চূড়ান্ত হতে বিশ্ব ফুটবল সংস্থা ফিফার অনুমোদন লাগবে। নতুন তারিখ অনুমোদনের জন্য ফিফার কাছে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে এএফসি।

প্রথমবারের মতো এশিয়ান কাপ আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। ২০৩৪ সালের বিশ্বকাপেরও আয়োজকও তারা। এশিয়ান কাপের জন্য নির্ধারিত আটটি স্টেডিয়ামের মধ্যে পাঁচটিই অবস্থিত রিয়াদে। কিং ফাহদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ফাইনালসহ টুর্নামেন্টের ৫১ ম্যাচের মধ্যে ৩০টি হওয়ার কথা এই শহরে।

এই রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ বেশ কয়েকটি স্থানে হুথিরা মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে বিমানবন্দরে ১১ দিনে অন্তত ২০ হামলায় ১৭ জন নিহত ও তিনশর বেশি মানুষ আহত হয়েছে বলে খবর এসেছে।

মঙ্গলবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এশিয়ার ফুটবল সংস্থা জানায়, ‘এএফসি এশিয়ান কাপের আয়োজক কমিটি এই অঞ্চলে উদ্ভূত বর্তমান ব্যতিক্রমধর্মী পরিস্থিতির কারণে লজিস্টিক জটিলতা ও ভ্রমণ বিঘ্নতার আশঙ্কা মাথায় রেখে জাতীয় দলের এই প্রধান টুর্নামেন্টটির সময়সূচি পুনর্নির্ধারণ করার অনুমোদন দিয়েছে। টুর্নামেন্টের নতুন তারিখগুলো অনুমোদনের জন্য ফিফার কাছে উপস্থাপন করা হবে।’ 

তারা আরও যোগ করেছে, ‘আমাদের সংস্থার জন্য ও পূর্বনির্ধারিত সূচিতে প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে ব্যতিক্রমধর্মী এক পরিস্থিতি তৈরি হয়েছে। সব অংশগ্রহণকারী দল, কর্মকর্তা, দর্শক ও অন্য স্টেকহোল্ডারদের স্বার্থে টুর্নামেন্ট স্থগিত করা জরুরি হয়ে পড়েছিল।’

সৌদি নেতৃত্বাধীন জোট ও ইয়েমেনি ভিত্তিক হুথি বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাত বৃদ্ধি পেলেও গত মাসে এএফসি প্রেসিডেন্ট শেখ সালমান আশাবাদী কণ্ঠে জানান, মহাদেশের শীর্ষ আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি পরিকল্পনা মতোই নেওয়া হচ্ছে। নির্ধারিত সময়েই হবে এশিয়ান কাপ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার

1

সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান

2

প্রতিটি জেলা-উপজেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার

3

রাষ্ট্র পরিচালনাকে বিএনপি দায়িত্ব মনে করে: নজরুল ইসলাম খান

4

প্রয়োজন হলে দিল্লি যাব, ককরোচদের আন্দোলনে যোগ দেব: মমতা

5

দিল্লিতে ককরোচ পার্টির বিক্ষোভ, পুলিশকে ‘ঝড়ের’ জন্য তৈরি থাক

6

শ্রীদেবীর বিয়ের খবরে দিনভর কেঁদেছিলেন আল্লু অর্জুন

7

সহকারী শিক্ষকের স্ত্রীর সঙ্গে পরকীয়া: বাধ্যতামূলক অবসরে প্রধ

8

হ্যাঁ, প্রেম করছি, তবে আপাতত বিয়ে নয় : জাহ্নবী

9

স্বস্তির খবর পেল ভারত

10

অবশেষে রিয়ালের সঙ্গে চুক্তি হচ্ছে দিওমান্দের

11

অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্

12

জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

13

নাবলুসে হজরত ইউসুফের (আ.) সমাধিতে ইসরায়েলি সেনাদের অভিযান

14

জাতীয় দলের কোচ হতে প্রস্তুত সুজন

15

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কোথায়

16

বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অ

17

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়োর কিছু নেই: দীনেশ ত্রিব

18

সালাম দেওয়ায় ও ইনশাআল্লাহ বলায় ভারতে নারী পুলিশ কর্মকর্তাকে

19

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

20