Jahirul Hasan
প্রকাশ : Oct 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিল্লিতে ককরোচ পার্টির বিক্ষোভ, পুলিশকে ‘ঝড়ের’ জন্য তৈরি থাকার নির্দেশনা

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামীকাল শনিবার দিল্লির যন্তরমন্তরে জড়ো হতে যাচ্ছে ককরোচ জনতা পার্টির (সিজেপি) কর্মী সমর্থকরা। তবে তাদের আটকাতে ইতিমধ্যে দিল্লিগামী ৬১টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। আজ থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো চলাচল। যদিও এ নিয়ে আদালত আপত্তি জানিয়েছে।

অপরদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ২৩ হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছে।

কাল দিল্লিতে সহিংসতা হতে পারে এমন আশঙ্কা করছেন সেখানকার পুলিশ কর্মকর্তারা। এক শীর্ষ কর্মকর্তা তার বাহিনীর সদস্যদের ‘ঝড়ের’ জন্য প্রস্তুত হতে বলেছেন, তবে সঙ্গে আবার সহনশীল হওয়ার নির্দেশনাও দিয়েছেন।

জয়েন্ট পুলিশ কমিশনার (সেন্ট্রাল রেঞ্জ) মধুর ভর্মা মাইক্রো ব্লগিং সাইট এক্সে এ নিয়ে লিখেছেন, “ঝড়ের জন্য প্রস্তুত হোন, সহনশীল হোন, নিরাপত্তা রক্ষা করুন। কারণ পুলিশের সত্যিকারের শক্তি শুধুমাত্র মানুষকে নিয়ন্ত্রণ করার মধ্যেই সীমাবদ্ধ নয়, পুলিশের শক্তি শৃঙ্খলা, সম্মান এবং কম শক্তি প্রয়োগের মধ্যেও আছে।”

ভোটার তালিকা থেকে লাখ লাখ ভোটারের নাম বাদ দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চাইছে ককরোচ পার্টি ও দেশটির বিরোধী দলগুলো। তারা বলছে, জ্ঞানেশ কুমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আজ্ঞাবহ ব্যক্তিতে পরিণত হয়েছেন। তাকে সরকারের পক্ষ থেকে যা করতে বলা হয় তিনি তাই করেন। তাই তার অধীনে আর কোনো সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়।

ভারতের পশ্চিমবঙ্গে রাজ্যে এটির সবচেয়ে বড় প্রভাব দেখা গিয়েছিল। সেখানে রাজ্যসভার নির্বাচনের আগে ৭০ লাখ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়। এরপর এ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসে। নির্বাচনের পরই আবার সেসব মানুষকে ভোটার তালিকায় যুক্ত করা হয়। যে ৭০ লাখ মানুষকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, সেটি নির্বাচনে বড় প্রভাব রেখেছে বলে ধারণা করা হয়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ে

1

ভারতের পরমাণু ভাণ্ডারে কত অস্ত্র, সামনে এল নতুন হিসাব

2

বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অ

3

বিএনপি ও জামায়াতসহ ৩৮ দলের আয়-ব্যয়ের হিসাব জমা ইসিতে

4

রাশিয়া থেকে আরও এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

5

গণমাধ্যমের স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়: প্রেস সচিব

6

লোহিত সাগরের উপকূলে হুথিদের অভিযানে ইরানের উচ্ছ্বাস

7

প্রেমিকের নির্যাতন ও পরিচালকের লালসা, জীবনের অন্ধকার অধ্যায়

8

বাবরই থাকছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক, ট্রিপল সেঞ্চুরিতে ফি

9

এক ফরম্যাটে হলেও ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ

10

শোকার্ত মেসির পাশে থাকতে রোজারিও যাচ্ছেন সতীর্থরা

11

দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে

12

আসছে বছর আবার হবে বুড়িগঙ্গায় দেবী দুর্গার বিসর্জন

13

শাকিব খানের নায়িকা হচ্ছেন পাকিস্তানি কিনজা হাশমি?

14

নিজ সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন : প্রধানমন্ত্র

15

১০ বছর পর ওটিটিতে রাজ-তুষির প্রথম সিনেমা

16

আইপিএল নিলামে কেন নাম দিলেন না মুস্তাফিজ

17

পর্তুগালে ডিজেলের দামে রেকর্ড, স্পেনে ভিড়

18

‘টস জিতে বোলিং পেলে অস্ট্রেলিয়াকে ৬০ রানে গুটিয়ে দিতো বাংলাদ

19

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৩৪

20