Jahirul Hasan
প্রকাশ : Nov 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে আগেভাগেই ছড়াচ্ছে ফ্লু, টিকাদান নিয়ে নীরব কর্তৃপক্ষ

যুক্তরাষ্ট্রে স্বাভাবিক সময়ের কয়েক সপ্তাহ আগেই শুরু হয়েছে মৌসুমি ইনফ্লুয়েঞ্জা বা ফ্লুর সংক্রমণ। এতে অনেক মার্কিন নাগরিক অপ্রস্তুত অবস্থায় পড়েছেন। তবে প্রতি বছরের মতো এবার ফ্লুর টিকা নেওয়ার বিষয়ে জনসচেতনতামূলক প্রচার চালাতে দেখা যাচ্ছে না দেশটির শীর্ষ জনস্বাস্থ্য সংস্থা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনকে (সিডিসি)।

সাধারণত বছরের এই সময়ে মার্কিন নাগরিকদের ফ্লুর টিকা নেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে প্রচার চালায় সিডিসি। কিন্তু এবার সংস্থাটির প্রচার কার্যক্রম অনেকটাই নীরব। ফলে অনেক মানুষ এখনো বার্ষিক ফ্লু টিকা নেওয়ার বিষয়ে প্রয়োজনীয় বার্তা পাচ্ছেন না।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়ের (এইচএইচএস) দায়িত্বে রয়েছেন রবার্ট এফ কেনেডি জুনিয়র। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন টিকার কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করে আসছেন। তার দায়িত্ব গ্রহণের পর থেকেই সিডিসির মৌসুমি টিকাদানসংক্রান্ত প্রচার কার্যক্রমে পরিবর্তন এসেছে।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে এইচএইচএস সচিব হিসেবে শপথ নেওয়ার পরদিনই কেনেডি সিডিসির ‘ওয়াইল্ড টু মাইল্ড’ নামের ফ্লু টিকাবিষয়ক প্রচারাভিযান বন্ধের নির্দেশ দেন। ওই প্রচারে ফ্লুর টিকা সংক্রমণের তীব্রতা কমাতে পারে, এ বিষয়টি তুলে ধরা হয়েছিল।

গত গ্রীষ্মে মার্কিন সিনেটের স্বাস্থ্য, শিক্ষা, শ্রম ও পেনশনবিষয়ক কমিটির প্রকাশ করা কর্মীদের ইমেইল অনুযায়ী, প্রচারাভিযানটির অর্থের বিনিময়ে প্রচারিত বিজ্ঞাপনের মেয়াদ শেষ হতে তখনো দুই দিন বাকি ছিল। তবে নির্দেশের পরই তা বন্ধ করে দেওয়া হয়। এরপর আর প্রচারাভিযানটি চালু করা হয়নি।

আগের বছরগুলোতে সিডিসির পরিচালক ও যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের প্রকাশ্যে ফ্লুর টিকা নিতে দেখা যেত। ক্যামেরার সামনে টিকা নেওয়া কিংবা নিজেদের টিকা গ্রহণের অভিজ্ঞতা তুলে ধরে তারা সাধারণ মানুষকে উৎসাহিত করতেন। তবে চলতি মৌসুমে এ ধরনের উদ্যোগও দেখা যায়নি।

এদিকে আগেভাগে ফ্লুর সংক্রমণ শুরু হওয়ায় টিকা না নেওয়া অনেক মার্কিন নাগরিক ঝুঁকির মধ্যে রয়েছেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ, সময়মতো টিকা গ্রহণের বিষয়ে সচেতনতা না বাড়লে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

সূত্র: সিএনএন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির ব্রিকস ফোরামে যোগ দিচ্ছেন না ইরানের স্পিকার

1

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

2

আসছে বছর আবার হবে বুড়িগঙ্গায় দেবী দুর্গার বিসর্জন

3

বিবাহবিচ্ছেদের পর মদে আসক্তি, ২৬ দিন রিহ্যাবে ছিলেন ভারতীয় ক

4

পুনরুদ্ধারের পথে উপসাগরীয় তেলের রপ্তানি, ‘ঝুঁকিতে’ হরমুজ প্

5

ব্যালন ডি’অর জিতলে আফ্রিকাকে উৎসর্গ করবেন এমবাপে, ভোট পাওয়ার

6

ভিসির বাংলোর পুকুরে মাছের খাবার: দেড় লাখ বরাদ্দ, প্রকৃত ব্যয়

7

তার্কিশ ক্লাব ছেড়ে বার্সায় ক্রোয়েশিয়ান গোলরক্ষক

8

কোচকে নিয়ে শঙ্কার মাঝে আর্সেনাল ম্যাচে অধিনায়ককেও হারাল বায়া

9

কুবির আন্তঃবিভাগ টুর্নামেন্টের সেরাদের সেরা হলেন যারা

10

জলবায়ু প‌রিবর্ত‌নে উন্নয়নশীল দেশগুলোর ঝুঁকি নিয়ে প্রতিমন্ত্র

11

কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প

12

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হবে মেলবোর্নে

13

দেবের জন্য শুভশ্রীর খোলা চিঠি, লিখলেন মনের অব্যক্ত কথাগুলো

14

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ

15

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কান ধরলেন সোনাক্ষী! কার কাছে চাই

16

ফ্রান্সে দাঙ্গা নিয়ন্ত্রণে ব্যর্থতা স্বীকার ম্যাক্রোঁর

17

গণতন্ত্র ফেরত পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্র

18

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্র

19

বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে: স্মিথ

20