Jahirul Hasan
প্রকাশ : Nov 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

৫১তম বিশেষ বিসিএস : জোড়-বিজোড় নম্বরে সাজানো হবে আসন

৫১তম বিশেষ বিসিএস পরীক্ষায় অংশ নিতে যাওয়া প্রার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড় অনুযায়ী ভাগ করে কক্ষভিত্তিক আসনবিন্যাস ও হাজিরা তালিকা তৈরির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ কারণে নির্ধারিত সময়ের আগে কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মো. মনিরুজ্জামানের সই করা পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড় অনুযায়ী বিন্যস্ত করা হবে। এরপর কক্ষভিত্তিক দৈবচয়ন বা র‍্যান্ডম পদ্ধতিতে হাজিরা তালিকা প্রস্তুত করা হবে। এই প্রক্রিয়ায় প্রত্যেক পরীক্ষার্থীর নির্ধারিত কক্ষ ও আসন খুঁজে পেতে কিছুটা সময় লাগতে পারে। তাই পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে হলে প্রবেশ করতে হবে।

পিএসসি জানিয়েছে, প্রবেশপত্র ও পরীক্ষা পরিচালনাসংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনাতেও বিষয়টি উল্লেখ রয়েছে। পরীক্ষা শুরুর আগে আসন খুঁজে নেওয়া এবং হাজিরা কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রার্থীদের এই নির্দেশনা মেনে চলতে হবে।

৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টার এ পরীক্ষা শুধু ঢাকা কেন্দ্রে নেওয়া হবে। বিশেষ এই বিসিএসে চূড়ান্তভাবে আবেদন করেছেন মোট ৪৪ হাজার ৬৩৫ জন প্রার্থী।

পরীক্ষার হল, আসনবিন্যাস ও অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে পিএসসির ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেরোবিতে বিজনেস স্টাডিজ অনুষদের গবেষণা প্রকল্পের ২য় সেমিনার

1

তারেক রহমানের আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতাদে

2

ব্যালন ডি’অরের পর আরও যা জিততে চান কেইন

3

গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্

4

আমিরাতে বাংলাদেশিদের সমস্যা সমাধানে রাষ্ট্রদূতের সহযোগিতা কা

5

‘আপনি নেতানিয়াহুকে বিশ্বাস করেন? আমি কাউকে বিশ্বাস করি না’

6

সাংস্কৃতিক বাহিনী ছাড়া আন্দোলন সফল হয় না: রিজভী

7

বেলুচিস্তানে পৃথক অভিযানে ৭ সন্দেহভাজন জঙ্গি নিহত

8

ভিনিসিয়ুসের জায়গায় থাকলে ক্লাব ছেড়ে দিতাম : মরিনিও

9

মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা, বাঁচেনি কেউই

10

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শিশু অ্যাকাডেমিতে নিরাপত্তা জোরদারে

11

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাই

12

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী

13

ফিফা র‌্যাঙ্কিংয়ে মরক্কোর ইতিহাস

14

ছাওলায় সামাজিক বনায়নের গাছ নিধন, ক্ষুব্ধ এলাকাবাসী, নীরব প

15

ইনফান্তিনোর নেতৃত্বে অনাস্থা নর্ডিক দেশগুলোর

16

বাংলাদেশি বংশোদ্ভুত কাভানের দিকে নজর রাখছে রিয়াল-বার্সা

17

ডারউইনে বাংলাদেশের সাফল্যে উচ্ছ্বসিত ওয়াহ, তবে টেস্ট ক্রিকেট

18

বহিরাগতদের অবিলম্বে ঠাকুরগাঁও ছাড়ার নির্দেশ ইসির

19

সেমির লড়াইয়ে নামছে বাংলাদেশ ও পাকিস্তান, বৃষ্টি হলেই বিপদ!

20