Jahirul Hasan
প্রকাশ : Nov 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

চীনের রকেটে মহাকাশে যাওয়ার সুযোগ যেভাবে পেলেন জিশান আলি

মহাকাশ অভিযানে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে পাকিস্তান। দেশটির বিমানবাহিনীর পাইলট মুহাম্মদ জিশান আলি প্রথম পাকিস্তানি হিসেবে চীনের মহাকাশ স্টেশন তিয়াংগংয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) চীনের শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানে অংশ নিয়ে মহাকাশের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে ৪০ বছর বয়সী এই পাইলটের।

জিশান আলি চীনের মহাকাশ স্টেশনে অভিযাত্রী দলের পেলোড বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করবেন। তার সঙ্গে থাকবেন মিশন কমান্ডার তাং হংবো এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ই। উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে বেইজিং সময় সকাল ৮টা ১৮ মিনিটে মহাকাশযানটি উৎক্ষেপণের সময় নির্ধারণ করা হয়েছে।

চায়না ম্যানড স্পেস এজেন্সির (সিএমএসএ) মুখপাত্র ঝাং জিংবো জানিয়েছেন, চীনের মানববাহী মহাকাশ কর্মসূচিতে এই প্রথম কোনো অভিযানে চীনা ও বিদেশি নভোচারীরা একসঙ্গে অংশ নিতে যাচ্ছেন।

যেভাবে মহাকাশ অভিযানে সুযোগ পেলেন জিশান

জিশান আলি পাকিস্তান বিমানবাহিনীর একজন পাইলট। তার পাশাপাশি খুররম দাউদ নামে আরেক পাকিস্তানি পাইলটও নভোচারী প্রশিক্ষণের জন্য নির্বাচিত হয়েছিলেন। তিন ধাপের বাছাইপ্রক্রিয়ার মাধ্যমে তাদের নির্বাচন করা হয়। এতে প্রাথমিক যাচাইয়ের পাশাপাশি চিকিৎসা, মনস্তাত্ত্বিক ও কারিগরি দক্ষতার পরীক্ষা নেওয়া হয়।

চলতি বছরের ২২ এপ্রিল চীনের মহাকাশ সংস্থা তাদের দুজনকে রিজার্ভ নভোচারী হিসেবে ঘোষণা করে। পরদিন ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর ২৪ এপ্রিল চীনের মহাকাশ দিবসে তারা বেইজিংয়ের অ্যাস্ট্রোনট সেন্টার অব চায়নায় প্রশিক্ষণ শুরু করেন।

প্রশিক্ষণে অংশ নেওয়ার সময় তারা বিভিন্ন ধরনের সিমুলেটর, জরুরি পরিস্থিতি মোকাবিলার মহড়া এবং ভাষা শিক্ষাসহ নানা বিষয়ে দক্ষতা অর্জন করেন।

পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তাদের প্রশিক্ষণের প্রশংসা করে লিখেছেন, দুজনই প্রশিক্ষণে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। জিশান মহাকাশে গেলেও দুজনই ইতোমধ্যে পাকিস্তানকে গর্বিত করেছেন।

মহাকাশে থাকবেন অল্প সময়

জিশান আলির মহাকাশে অবস্থান হবে স্বল্প সময়ের জন্য। চীনের মহাকাশ সংস্থার তথ্য অনুযায়ী, শেনঝৌ-২৪ মহাকাশযানটি কক্ষপথে পৌঁছানোর পর প্রায় সাড়ে তিন ঘণ্টার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে তিয়াংগং মহাকাশ স্টেশনের তিয়ানহে কোর মডিউলের সামনের অংশে যুক্ত হবে।

এরপর স্বল্প সময়ের যৌথ অভিযানে অংশ নিয়ে শেনঝৌ-২৩ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরে আসবেন জিশান। অন্যদিকে, শেনঝৌ-২৩-এর নভোচারী দলের সদস্য ঝু ইয়াংঝু কক্ষপথে থেকে এক বছর দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন ঝাং জিংবো।

খুররম দাউদের ভবিষ্যৎ কী?

নভোচারী প্রশিক্ষণে জিশানের সঙ্গে অংশ নেওয়া খুররম দাউদ এবারের মহাকাশযাত্রার চূড়ান্ত দলে জায়গা পাননি। ভবিষ্যতের কোনো অভিযানে তিনি অংশ নেবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো জানিয়েছে, বিকল্প হিসেবে নির্বাচিত নভোচারীরা কর্মসূচি এগিয়ে নিতে বিশেষজ্ঞ হিসেবে ভূমিকা রাখবেন।

জিউকুয়ানে আয়োজিত সংবাদ সম্মেলনে জিশান আলি তার প্রশিক্ষকদের পাশাপাশি পাকিস্তানের সুপারকো ও চীনের মহাকাশ সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘কে মহাকাশে যাচ্ছে, সেটি বড় কথা নয়; আমরা ইতোমধ্যে একসঙ্গে ইতিহাস গড়েছি।’

সূত্র: আল জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়াকে ক্ষেপণাস্ত্র-সেনা দিয়ে ‌‘আখের গোছাচ্ছে’ উত্তর কোরিয়

1

সাফে বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা, বসুন্ধরা কিংসে

2

কাউন্টিতে খেলার এনওসি পাননি শরীফুল

3

দুর্ভাগ্য ভিনিসিয়ুসের পিছু ছাড়ছে না, ব্যক্তিগত জীবনেও লাগল ধ

4

মুন্সীগঞ্জে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বো

5

ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন

6

ইংরেজি-গণিতে বেশি অকৃতকার্য, সর্বোচ্চ পাস আইসিটিতে

7

ক্রিকেটের ভিত শক্ত করতে বিসিবির নতুন উদ্যোগ

8

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়োর কিছু নেই: দীনেশ ত্রিব

9

ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পের এক মাস: ধ্বংসস্তূপে চলছে মরদে

10

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মাল

11

দেশ-বিদেশ থেকে আসা নেপালের ত্রাণ তহবিল ছাড়াল ১১ বিলিয়ন রুপি

12

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিক্ষার্থী, ১ শিক্ষক নিহত

13

ভেদরগঞ্জে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম

14

উদার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ

15

বরগুনায় ১৬ সাংবাদিকের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানে

16

মাদ্রিদ ডার্বিতে হারের পর দুঃসংবাদ পেল রিয়াল

17

পূজার ছুটিতে ১০ দিন বন্ধ বেরোবি, অতিথি-দর্শনার্থীদের প্রবেশে

18

ধানমন্ডি-৩২ এ জয় বাংলা স্লোগান-শিঙাড়া বিতরণের অভিযোগে মারধর,

19

নাটকীয় জয়ের সম্ভাবনা জাগিয়েও হারল পাকিস্তান, জিতল ইংল্যান

20