Jahirul Hasan
প্রকাশ : Nov 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

কলাম্বিয়ায় যেভাবে সময় কাটাচ্ছেন মিথিলা

দেশের বিনোদন অঙ্গনে পরিচিত মুখ রাফিয়াত রশিদ মিথিলা। অভিনয়ের পাশাপাশি উন্নয়নকর্মী হিসেবেও তার রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা। প্রায় দুই দশক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের সঙ্গে যুক্ত থাকার পর সম্প্রতি চাকরি ছেড়েছেন তিনি। নতুন কর্মপরিচয়ে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে।

গবেষণার কাজ, নতুন কর্মস্থলের ব্যস্ততা আর বিশ্ববিদ্যালয়ের মনোরম পরিবেশ সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে নতুন জীবন উপভোগ করছেন মিথিলা। পেশাগত জীবনের নতুন অধ্যায় শুরুর পর সেখানকার নানা মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে নিচ্ছেন তিনি।


এবার কর্মস্থলে যাওয়ার পথের একটি ভিডিওর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত ভাস্কর্যের সামনে তোলা ছবিও প্রকাশ করেছেন এই অভিনেত্রী। নতুন কর্মস্থলের ব্যস্ততার মধ্যেও ক্যাম্পাসের পরিবেশ উপভোগ করছেন মিথিলা।

সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেন তিনি। সেখানে তাকে বেশ হাসিখুশি মেজাজে কর্মস্থলের পথে যেতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, ‘কর্মস্থলে যাওয়ার পথে।’

এ ছাড়া কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পরিচিত প্রতীক ‘আলমা মেটার’ নামের ব্রোঞ্জের নারী ভাস্কর্যের সামনেও ছবি তুলেছেন মিথিলা। ভাস্কর্যটির মতো একই ভঙ্গিতে দাঁড়িয়ে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। নতুন কর্মজীবনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়টির ঐতিহ্য ও পরিবেশের সঙ্গে এভাবেই পরিচিত হচ্ছেন এই অভিনেত্রী।

প্রসঙ্গত,কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে যোগ দিয়েছেন তিনি। নিউইয়র্কে অবস্থিত ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের নকশা প্রণয়ন ও মূল্যায়নের দায়িত্বে নেতৃত্ব দেবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা সেতু হয়ে শরীয়তপুর-হিজলা রেললাইন নির্মাণে সম্ভাব্যতা য

1

ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ-আজারবাইজান

2

কোচকে নিয়ে শঙ্কার মাঝে আর্সেনাল ম্যাচে অধিনায়ককেও হারাল বায়া

3

ভারতে হড়কা বান-ভূমিধসে নিহত অন্তত ১৯

4

বাংলাদেশ-ভারতের গণতান্ত্রিক ইস্যু থাকবে, আলোচনার মাধ্যমে সমা

5

রাবি স্টেশন সংস্কার ও সকল ট্রেনের যাত্রাবিরতিসহ ৫ দাবি শিক্ষ

6

রাশিয়ার স্যাটেলাইট তথ্যেই ‘নিখুঁত’ হয়েছে ইরান: সিএনএন

7

একযোগে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

8

হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে বাংলাদেশের লিড

9

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের প্রস্তুতি শুরু ইসির

10

প্রথমবারের মতো এএফসির দুই পুরস্কার পেল বাফুফে

11

ইরানের হুমকির পর বাড়ি ছেড়ে ঘাঁটিতে আশ্রয় মার্কিন অর্থমন্ত্রী

12

বেরোবির শিক্ষার্থীদের ‘দরিচা’, বিহারি নারীদের দক্ষতায় খুলছে

13

যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজের বিভ্রান্তি সৃষ্টি করতে পারে:

14

এসএ২০ নিলামে একমাত্র বাংলাদেশি নাহিদ রানা

15

বিমানে তিক্ত অভিজ্ঞতা ইরফান সাজ্জাদের

16

হরমুজ প্রণালি অবরুদ্ধ রাখতে স্পিড বোটেই ভরসা ইরানের

17

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

18

অবশেষে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে চুক্তি নবায়ন করছেন স্কাল

19

ফাইনাল হারের পরও স্কালোনির পাশে আর্জেন্টিনার সাবেক তারকা

20