Jahirul Hasan
প্রকাশ : Nov 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঝাড়ু দিতে হিমশিম খেয়ে কেঁদেছিলেন দীপিকা

পরিচারিকার চরিত্রে অভিনয় করতে গিয়ে অনুপম খেরের কাছে বারবার ব্যর্থ হয়ে হতাশায় প্রায় কেঁদেই ফেলেছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সম্প্রতি গোয়ায় আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এক আলোচনায় সেই অভিজ্ঞতার কথা স্মরণ করেন অভিনেতা অনুপম খের। 

অভিনয়ে দক্ষতা অর্জনের জন্য নিয়মিত অনুশীলনের প্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে দীপিকার প্রশিক্ষণ পর্বের এই ঘটনা তুলে ধরেন তিনি। ২০০৭ সালে শাহরুখ খানের বিপরীতে ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেকের আগে মুম্বাইয়ে অনুপম খেরের অভিনয় শিক্ষাপ্রতিষ্ঠান ‘অ্যাক্টর প্রিপেয়ার্স’-এ তিন মাসের কোর্স করেন দীপিকা। তখন তিনি মডেল হিসেবে পরিচিতি পেয়েছেন।

অনুপম বলেন, ‘দীপিকা পাড়ুকোন সেই সময় পরিচিত মডেল ছিল। ফারহা ওকে শাহরুখ খানের সঙ্গে ছবিতে নেওয়ার সিদ্ধান্ত নেন। ওটা ছিল তিন মাসের কোর্স। মডেল হওয়ায় এবং অত্যন্ত শিক্ষিত পরিবেশ থেকে আসায় দীপিকা খুব মার্জিত ও নিয়মনিষ্ঠ ছিল। সব কিছুই খুব গুছিয়ে করত। চায়ের কাপটাও সেই কায়দাতেই তুলতো।’

একদিন তাকে পরিচারিকার চরিত্রে অভিনয়ের নির্দেশ দেন অনুপম। কাজ ছিল কেবল মেঝে ঝাড়ু দেওয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একদিন ক্লাস নেওয়ার সময় ওকে বললাম পরিচারিকার চরিত্রে অভিনয় করতে, যাকে শুধু মেঝে ঝাঁট দিতে হবে। ও সেটাও এক ধরনের চার্ম নিয়ে করছিল। কিন্তু পরিচারিকার যে আত্মবিশ্বাস সেটার অভাব ছিল।’

দৃশ্যটি বিশ্বাসযোগ্য না হওয়া পর্যন্ত অনুশীলন চালিয়ে যেতে বলেন অনুপম। এতে বিরক্ত ও হতাশ হয়ে পড়েন দীপিকা। তবে শেষ পর্যন্ত সফল হন তিনি এবং অনুপমকে ধন্যবাদ জানান। অভিনয়ের পাশাপাশি পেশাগত জীবনে ‘স্ট্রিট স্মার্ট’ হওয়ার গুরুত্বও তুলে ধরেন এই অভিনেতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির সঙ্গে কেয়ার বাংলাদেশের প্রতিনিধিদলের সৌজন্য সাক্

1

কী কারণে আর্জেন্টিনার কোচিং ছাড়ার ইঙ্গিত দিলেন স্কালোনি

2

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প

3

সুস্পষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত, বন্দরে সতর্ক সং

4

নেপালের বন্যায় মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা, যেভাবে কাজ করবে

5

রংপুর চেম্বার ও বেরোবির একাউন্টিং বিভাগের মধ্যে সমঝোতা স্মার

6

কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় ঐক্যের

7

রিয়ালে সুযোগ পাচ্ছেন না ব্রাজিল তারকা, আনচেলত্তির ক্ষোভ

8

যেকোনও মূল্যে ক্ষমতা আঁকড়ে থাকবেন নেতানিয়াহু!

9

ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে রাজধানীতে জশনে জুলুস

10

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৩৪

11

রিপাবলিক বাংলা ছাড়লেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

12

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা : জ্বাল

13

ভিন্নমত দমনে সন্ত্রাসবিরোধী আইন ব্যবহারের শঙ্কা পাকিস্তানে,

14

জাজিরায় মা ইলিশ রক্ষা অভিযানে নৌ পুলিশের কঠোর সতর্কবার্তা

15

২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

16

আড়াই মাসে ভোটার বাড়ল তিন লাখ ৯ হাজার

17

ইতালির সাবেক পুলিশ প্রধানের আত্মহত্যা

18

প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের প্রতিনিধিদলের বৈঠক

19

ডেপুটি স্পিকারের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পিকারের সাক্ষাৎ

20