Jahirul Hasan
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ শেষে জুভেন্টাসের নজরে দিবু মার্তিনেজ


বিশ্বকাপ শেষ হতেই আবারও সরগরম হয়ে উঠেছে ইউরোপের দলবদলের বাজার। সেই আলোচনার কেন্দ্রে রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। ইতালিয়ান সংবাদমাধ্যমের দাবি, অ্যাস্টন ভিলা ছাড়ার উদ্যোগ নিলেই তাকে দলে ভেড়ানোর চেষ্টা জোরদার করবে জুভেন্টাস।

ইতালির বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কয়েক সপ্তাহ আগেই মার্তিনেজের সঙ্গে ব্যক্তিগত চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছেছিল জুভেন্টাস। তবে দুই ক্লাবের মধ্যে ট্রান্সফার ফি নিয়ে সমঝোতা না হওয়ায় আলোচনা থেমে যায়। ৩৪ বছর বয়সী এই গোলরক্ষকের জন্য অ্যাস্টন ভিলার চাওয়া অর্থ দিতে রাজি হয়নি ইতালিয়ান ক্লাবটি।

বিশ্বকাপ চলাকালে পুরো মনোযোগ ছিল আর্জেন্টিনার হয়ে শিরোপা ধরে রাখার মিশনে। ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর সেই অধ্যায় শেষ হওয়ায় এখন নিজের ক্লাব ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাচ্ছেন মার্তিনেজ। জুভেন্টাসের আশা, তিনি ভিলা কর্তৃপক্ষকে তুরিনে যাওয়ার আগ্রহের কথা জানাবেন।

ইতালির প্রভাবশালী দৈনিক লা গাজেত্তা দেলো স্পোর্ত জানিয়েছে, বিশ্বকাপ-পরবর্তী সময়কে আলোচনার জন্য সবচেয়ে উপযুক্ত মনে করছে জুভেন্টাস। ক্লাবটির বিশ্বাস, মার্তিনেজ নিজে ভিলা ছাড়তে চাইলে দুই ক্লাবের আলোচনায় অগ্রগতি আসতে পারে। তবে অ্যাস্টন ভিলার অবস্থান এখনো অনড়। আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলবে ইংলিশ ক্লাবটি। তাই অভিজ্ঞ এই গোলরক্ষককে সহজে ছেড়ে দিতে আগ্রহী নয় তারা।

এদিকে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, জুভেন্টাসের দেওয়া তিন বছরের চুক্তিতে ব্যক্তিগতভাবে সম্মতি দিয়েছেন মার্তিনেজ। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, বোনাস ছাড়া মৌসুমপ্রতি প্রায় ৫০ লাখ ইউরো বেতন পাবেন আর্জেন্টাইন এই গোলরক্ষক। গত গ্রীষ্মেও ক্লাব ছাড়তে চেয়েছিলেন মার্তিনেজ। সে সময় ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করলেও শেষ পর্যন্ত তাকে রেখে দেয় অ্যাস্টন ভিলা।

সবশেষ বিশ্বকাপের ফাইনালেও দুর্দান্ত নৈপুণ্য দেখান মার্তিনেজ। একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে আর্জেন্টিনাকে ম্যাচে টিকিয়ে রাখেন। এছাড়া ইউরোপা লিগের ফাইনালের পর থেকে আঙুলের চোট নিয়েই খেলে যাচ্ছেন এই আর্জেন্টাইন তারকা গোলরক্ষক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজার কিছু লোকের বেঁচে থাকার অধিকার নেই, তারা মানুষও না

1

রাশিয়ার হামলা ঠেকাতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে জার্মানি

2

ফিফা সভাপতির দিন কি শেষ, উয়েফা কি বিশ্বকাপ বয়কট করবে?

3

পরিসংখ্যানে বাংলাদেশের ঐতিহাসিক জয়

4

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার

5

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

6

রংপুর চেম্বার ও বেরোবির একাউন্টিং বিভাগের মধ্যে সমঝোতা স্মার

7

প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি তাছবীর হোসেন,সাধারণ সম

8

বাংলাদেশকে ‘হালকাভাবে’ দেখছে না অস্ট্রেলিয়া!

9

বিশ্বকাপের ঘটনায় আর্জেন্টাইনদের কঠোর শাস্তি, ফিফার সমালোচনায়

10

মক্কা জোটের পর এবার ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্

11

শত্রুকে পরাজিত করায় ইরানি বাহিনীর প্রশংসা আইআরজিসি প্রধানের

12

নেপাল চীন সীমান্তে নতুন হ্রদের পানি নেমে গেছে, কমল বন্যার শঙ

13

নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা

14

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল

15

বিজিবিকে দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বা

16

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণা

17

তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্র

18

গরিবের টেসলা বিদ্যুৎ ডিমান্ড বাড়াচ্ছে, রাতেও চাহিদা ১৮ হাজার

19

রাশিয়া থেকে আরও এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

20