Jahirul Hasan
প্রকাশ : Aug 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তান হাই কমিশনের বাইরের নিরাপত্তা স্থাপনা উচ্ছেদ করল ভারত

 কূটনৈতিক উত্তেজনার পারদ আরও বাড়িয়ে নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাই কমিশনের বাইরে গড়ে ওঠা একাধিক স্থাপনা উচ্ছেদ করেছে ভারতীয় কর্তৃপক্ষ। নিরাপত্তা বেষ্টনী সরিয়ে নেওয়ার পাশাপাশি মিশন প্রাঙ্গণের অনুমোদিত সীমানার বাইরে তৈরি করা অস্থায়ী কাঠামো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনাটিকে পাকিস্তানের সাম্প্রতিক এক পদক্ষেপের বিপরীতে ভারতের সরাসরি জবাব হিসেবেই দেখছেন সংশ্লিষ্ট মহল।

প্রত্যক্ষদর্শী ও সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনিক সংস্থাগুলো একটি জেসিবি বুলডোজার নিয়ে পাকিস্তান হাই কমিশন এলাকায় অভিযানে নামে। তারা মিশনটির বাইরের সুরক্ষামূলক মেটাল ট্রাফিক বোলার্ড, ব্যারিকেড এবং বিশেষ করে ভিসা সেকশনের সামনে সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য তৈরি কিউ-ম্যানেজমেন্ট সিস্টেম ভেঙে গুঁড়িয়ে দেয়। অভিযানের পর পর দেখা যায়, হাই কমিশনের পেছনের ও পাশের গলি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভাঙা ধাতব রিলিং, দুমড়ে-মুচড়ে যাওয়া ফ্রেম ও কংক্রিটের টুকরো। বেশ কিছু সেবামূলক জানালার পাশের প্ল্যাস্টার খসে পড়েছে এবং ঢেউটিন ও তারের বেড়া মাটিতে লুটিয়ে পড়েছে। তবে পাকিস্তান হাই কমিশনের মূল গেট এবং তার ঐতিহ্যবাহী গম্বুজবিশিষ্ট স্থাপত্য অক্ষত রয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, এর ঠিক তিন দিন আগে ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাই কমিশনের বাইরের সুরক্ষামূলক নিরাপত্তা ব্যারিকেড অপসারণ করেছিল পাকিস্তান কর্তৃপক্ষ। সেই ঘটনারই সরাসরি প্রতিক্রিয়ায় নয়াদিল্লি এই পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে কাশ্মীর ইস্যুতে যুক্তরাষ্ট্রের মন্তব্য নিয়েও ভারত ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েন তীব্র আকার ধারণ করেছে। সম্প্রতি ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর শ্রীনগর সফরকালে জম্মু ও কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে আখ্যা দেন এবং স্থানীয় সার্বিক পরিস্থিতির প্রশংসা করেন।

মার্কিন রাষ্ট্রদূতের এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানায় ইসলামাবাদ। পরদিনই তারা মার্কিন ভারপ্রাপ্ত চার্জ ডি অ্যাফেয়ার্স ন্যাটালি বেকারকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ লিপি পাঠায়। কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধির সেই একই সময়ে ভারতীয় প্রশাসনিক সংস্থাগুলো পাকিস্তান হাই কমিশনের সীমানা বহির্ভূত বেষ্টনী ভেঙে ফেলার উদ্যোগ নেয়। যদিও ভারতের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে একে শুধুই অবৈধ স্থাপনা উচ্ছেদ বলে দাবি করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের সঙ্গে ভারতের ঐতিহাসিক ক্রিকেট ম্যাচ

1

অর্ধশতাধিক দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্প

2

সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর

3

দায়িত্ব ছাড়ার দুই মাস পর ফের ঘানার হেড কোচ হলেন কুইরোজ

4

স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হব

5

ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীর বাবার পাশে দাঁড়ালেন বেরোবি ছা

6

ফিলিস্তিনি যোদ্ধাদের নতুন প্রধানের নাম ঘোষণা

7

ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে ফের সোচ্চার ডেনমার্ক

8

নিরপেক্ষ, সুশৃঙ্খল, সাশ্রয়ী ও সৎ অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে

9

দ্বিতীয় লংমার্চের সময় ও রুট জানালেন বিরোধীদলীয় নেতা

10

বেরোবির শহীদ ফেলানি হলের নতুন প্রভোস্ট ড. মহসিনা আহসান

11

স্বস্তির খবর পেল ভারত

12

একযোগে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

13

জনগণের প্রত্যাশা পূরণ করেই আমরা স্থানীয় সরকার নির্বাচনে জিতত

14

বেসরকারিভাবে ডেঙ্গুর টিকা আনার রাস্তা খুলে দিন, সরকারকে শফিক

15

পাকিস্তানে জুমার নামাজের আগে মসজিদে বিস্ফোরণ, নিহত ১৬

16

অটোরিকশার দাপটে অচল সড়ক,গুদের ওপর বিষফোরা হয়ে দাঁড়িয়েছে

17

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

18

নিউইয়র্কে এক বছরের জন্য স্কুল শিক্ষার্থীদের এআই ব্যবহারে নিষ

19

চায়ের আড্ডায় নাগরিকদের কথা শুনলেন ববি হাজ্জাজ, নিলেন উদ্যোগ

20