Jahirul Hasan
প্রকাশ : Nov 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকায় পৃথক গোলাগুলির ঘটনায় ১৭ জনের প্রাণহানি

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি গোলাগুলির ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) দেশটির পুলিশ জানিয়েছে, রাজধানী প্রিটোরিয়ার কাছে জেফসভিলে নামের একটি বসতিতে ঝুপড়ি ঘরের ভেতর নয়জনের মরদেহ পাওয়া গেছে, তাদের শরীরে গুলির চিহ্ন ছিল।

এছাড়া পিটারমারিটজবার্গ শহরের বাইরে সুইটওয়াটার্স এলাকায় একটি গাড়ির ভেতর আরও আটজনের মরদেহ পাওয়া গেছে; গাড়িটি গুলিতে ঝাঁঝরা অবস্থায় পাওয়া গেছে। তবে পুলিশ এই দুটি গোলাগুলির ঘটনার সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।

জেফসভিলে গোলাগুলির ঘটনাটি রবিবার রাতে ঘটেছে বলে জানা গেছে এবং এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পিটারমারিটজবার্গের ঘটনায় পুলিশ জানিয়েছে, তারা এখনো নিহত ব্যক্তিদের বা সন্দেহভাজনদের পরিচয় শনাক্ত করতে পারেনি। সম্প্রতি অপরাধী চক্রের সঙ্গে জড়িত বেশ কয়েকটি বড় ধরনের গোলাগুলির ঘটনা ঘটেছে।

চলতি বেছরের সেপ্টেম্বরে ডারবান উপকূলীয় শহরের কাছে একটি দরিদ্র এলাকায় তিন বন্দুকধারী একটি ছোট বাড়িতে ঢুকে পার্টিতে অংশ নেওয়া লোকজনের ওপর গুলি চালায়। এতে এক গর্ভবতী নারীসহ অন্তত ১১ জন নিহত হন। েএর আগে জুনে জোহানেসবার্গের একটি দরিদ্র এলাকায় একাধিক বন্দুকধারী ১২ জনকে হত্যা করে। পুলিশ এই হামলার সঙ্গে অপরাধী চক্রের যোগসূত্র রয়েছে বলে জানিয়েছে।

গত বছরের ডিসেম্বরে দুই সপ্তাহের ব্যবধানে দুটি বড় ধরনের গোলাগুলির ঘটনায় ২১ জন নিহত হন। ওই ঘটনাগুলোও একাধিক বন্দুকধারী ঘটিয়েছিল।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়ালে সুযোগ পাচ্ছেন না ব্রাজিল তারকা, আনচেলত্তির ক্ষোভ

1

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই কর

2

ব্রাজিলে নির্বাচনে হারতেই ফ্লাভিও বলসোনারোর পাসপোর্ট জব্দের

3

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী

4

ভেদরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

5

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর তারেক রহমানের সৌজন্য সাক্ষা

6

বগুড়াসহ ১০ শহরে স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে : আমিনুল হক

7

আমি চেয়েছিলাম বলেই ইরান যুদ্ধ দীর্ঘায়িত হয়েছে: ট্রাম্প

8

আট বছর পর ফিরেও ব্যর্থ, প্রতিক্রিয়ায় যা বললেন প্রীতি জিনতা

9

গ্যাস সরবরাহ বাড়াতে নতুন ভাসমান টার্মিনাল নির্মাণের সিদ্ধান্

10

ওমানের সুলতানকে ওমানিদের নিয়ে মহানবীর বলা বাণী শোনালেন ব্রিট

11

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলগুলো অগ্রা

12

হ্যালোইন উৎসবে কুমড়ার রাজ্যে স্পর্শিয়া

13

জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

14

যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ টিকিয়ে রাখতে পারবে পাকিস্তান?

15

সামরিক সহায়তা দিলেও ইরান বা হুথিদের আক্রমণ করবে না তুরস্ক-পা

16

থাইল্যান্ডে স্কুলে গুলির ঘটনার রেশ কাটতে না কাটতেই সরকারি অফ

17

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

18

সোনার খনি ধসে সুদানে ৮২ জন নিহত

19

ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত

20