Jahirul Hasan
প্রকাশ : Nov 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বেলজিয়ামের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার

বেলজিয়ামের জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না রোমেলু লুকাকুকে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ৯৪ গোল ও ১৩৫ ম্যাচের অভিজ্ঞতা নিয়ে।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অবসরের সিদ্ধান্ত জানান লুকাকু। জাতীয় দলের হয়ে ২০১০ সালের ৩ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে অভিষেক হয়েছিল তার। ওই ম্যাচে ১-০ গোলে হেরেছিল বেলজিয়াম। কয়েক মাস পর রাশিয়ার বিপক্ষে জোড়া গোল করে আন্তর্জাতিক গোলের খাতা খোলেন তিনি।

বেলজিয়ামের হয়ে চারটি বিশ্বকাপ ও তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলেছেন লুকাকু। বিশ্বকাপের আসরগুলো ছিল ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬ সালে। ইউরো খেলেছেন ২০১৬, ২০২০ ও ২০২৪ সালে। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে বেলজিয়ামের তৃতীয় স্থান অর্জনের পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।

অবসরের ঘোষণায় সতীর্থ, জাতীয় দলের কোচ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন লুকাকু। তিনি লিখেছেন, ‘গত ১৬ বছরে জাতীয় দলের জন্য নিজের সবটুকু দিয়েছি। সব ধরনের আবেগের মধ্য দিয়ে গিয়েছি।’

বেলজিয়ামের জার্সিতে ১০০ গোলের মাইলফলক ছোয়া হলো না লুকাকুর। তবে ৯৪ গোল নিয়ে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবেই বিদায় নিচ্ছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৩৪১ হাজি ফেরত পাচ্ছেন ৪ কোটি ৮৭ লাখ টাকা

1

সব মন্ত্রণালয়ের অভিন্ন প্রশিক্ষণ সিলেবাসের নির্দেশ প্রধানমন্

2

এক বছরেই শেষ পগবার মোনাকো অধ্যায়, আবারও তিনি ফ্রি এজেন্ট!

3

ট্রাম্পের নিষেধাজ্ঞায় হোয়াইট হাউসে ঢুকতে পারলেন না ৩ সংবাদমা

4

আইপিএলের আর্থিক লেনদেন নিয়ে উদ্বিগ্ন গাভাস্কার

5

প্রাকৃতিক বিপর্যয় রোধে ব্যাপক হারে গাছ লাগানোর আহ্বান আমিনুল

6

২০ বছর বয়সী ব্রাজিলিয়ানকে পেতে ৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেবে

7

সামরিক সহায়তা দিলেও ইরান বা হুথিদের আক্রমণ করবে না তুরস্ক-পা

8

মালদ্বীপ সরকারকে বাংলাদেশি আম উপহার

9

ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

10

পরিচ্ছন্ন-সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প

11

বাংলাদেশের জন্য এখনই সৌরশক্তি উন্নয়নের উপযুক্ত সময় : ইয়াও ওয়

12

ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৭৩ অভিবাসী উদ্ধার

13

‘জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করতে

14

নির্বাচনে হেরে আমেরিকায় ‘পালালেন’ ব্রাজিলের বলসোনারো

15

গাজায় বন্যায় ডুবল হাজার হাজার তাঁবু, বোর্ড অব পিস করছে কি?

16

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও করা যাবে ২০২৭ সালের হজের প্রাথমিক ন

17

পাহাড়ে শুরু, নেপাল পেরিয়ে ভারতের দিকে ছুটল ধ্বংসের স্রোত

18

ঢাকা ছেড়েছেন চীনা মন্ত্রী লিউ হাইশিং

19

সালমান খানকে আদালতের নোটিশ

20