Jahirul Hasan
প্রকাশ : Sep 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও করা যাবে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন

২০২৭ সালের হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধনে পাসপোর্টের মেয়াদ শিথিল করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ফলে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে।

তবে ভিসা ইস্যুর আগে পাসপোর্টের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত হালনাগাদ করে ই-হজ সিস্টেমে দাখিল করতে হবে। তা না হলে হজযাত্রীর ভিসা দেওয়া হবে না।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২০২৭  সালের হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধনের সময় ২৪ সেপ্টেম্বর তারিখ শেষ হচ্ছে। প্রাথমিক নিবন্ধনের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদ শিথিল করা হয়েছে অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট দিয়েও প্রাথমিক নিবন্ধন করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তবে এমন নিবন্ধনকারী হজযাত্রী/হজ এজেন্সিকে ভিসা ইস্যুর পূর্বে পিলগ্রিম আইডি অ্যাসাইন করার সময় অবশ্যই নির্ধারিত মেয়াদ সম্বলিত (৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত) পাসপোর্ট ই-হজ সিস্টেমে দাখিল করে সেটি হালনাগাদ করতে হবে। অন্যথায়, হজযাত্রীর ভিসা হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির বিদায়ী ম্যাচ নিয়ে যা জানালেন স্কালোনি

1

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

2

শৈশবের বন্ধুর ক্লাবে যোগ দিলেন কৌতিনিয়ো

3

কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিপন মিয়ার বিরুদ্ধে মামলা

4

সংবাদমাধ্যমে সরকারি গোপন তথ্য ফাঁসকারীদের ‘গুলি করা উচিত’: ট

5

ইসরায়েলি অবৈধ বসতির পণ্য নিষিদ্ধ করলেও যুক্তরাজ্যের নীতিতে ফ

6

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহত ২৩, বাস্তুচ্যুত হাজারো মানুষ

7

আলোচনায় অগ্রগতি, ইরানের সঙ্গে সমঝোতায় আশাবাদী যুক্তরাষ্ট্র:

8

‘নানা পাটেকার হয়তো জীবিত আছেন, বিদেশে আত্মগোপন করে থাকতে পার

9

হামলার সাহস পাবে না কোনও শত্রু, এমন সক্ষমতা চায় ইরান

10

প্রতিরক্ষামূলক অবস্থান থেকে ‘আক্রমণাত্মক’ সামরিক নীতিতে ইরান

11

সংসদকে পাশ কাটিয়ে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধে জড়িয়ে পড়ছে পাকিস্তা

12

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কান ধরলেন সোনাক্ষী! কার কাছে চাই

13

হুথিদের ঠেকাতে সৌদিতে সেনা পাঠালো পাকিস্তান

14

রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র

15

দুই সপ্তাহে তিন মার্কিন সেনা নিহত, আহত ১০০

16

হজে বাংলাদেশের জন্য ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহালের অনুরোধ ধর্ম

17

প্রথম দেশ হিসেবে পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েন করছে যুক্তরা

18

মিসরে পর্যটকবাহী বাসে ট্রাকের ধাক্কায় ১৩ জন নিহত

19

রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ বিএনপির

20