Jahirul Hasan
প্রকাশ : Nov 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

বৃহস্পতিবার শুরু হচ্ছে নতুন কুড়ির দ্বিতীয় আসর

তৃণমূল পর্যায় থেকে ক্রীড়াপ্রতিভা বের করার লক্ষ্যে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার। এবার ১৬ লাখ ২৩ হাজার শিশু-কিশোর এতে অংশ নেবেন। আগামী পরশু দিন খুলনা জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিন দেশের ৫০৩টি উপজেলায় অনলাইনে সম্প্রচার করা হবে উদ্বোধনী অনুষ্ঠান। আজ জাতীয় ক্রীড়া পরিষদে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 

প্রথম আসর থেকে বাছাই করা ৪০ প্রতিভাবান খেলোয়াড়কে আগামী জানুয়ারিতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) স্থায়ীভাবে ভর্তির ঘোষণাও দেন তিনি। প্রতিমন্ত্রী জানান, দ্বিতীয় আসরে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে প্রতিযোগিতার আয়োজন করা হবে। নিবন্ধিত ১৬ লাখ ২৩ হাজার প্রতিযোগীর মধ্যে ৯ লাখ ৪৪ হাজার ৮৩৩ জন কিশোর এবং ৬ লাখ ৮৯ হাজার ১৩৫ জন কিশোরী। প্রথম আসরের আটটি ইভেন্টের সঙ্গে এবার যুক্ত হয়েছে ভলিবল ও টেবিল টেনিস। ফলে মোট ১০টি খেলায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় আসরে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে আগামী মে-জুনের মধ্যে ঢাকায় জাতীয় পর্যায়ের আয়োজন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় আসরের কার্যক্রম শেষ হওয়ার পরপরই তৃতীয় আসরের পরিকল্পনা সরকারের।

জাতীয় ক্রীড়া পরিষদে কোচের সংখ্যা কমছে। অনেক ফেডারেশনের কোচ নেই। নতুন কুড়ির কার্যক্রম করছে ক্রীড়া পরিদপ্তর। ক্রীড়া অফিসাররা মূলত খেলা ব্যবস্থাপনা নিয়ে ব্যস্ত। কোচিংয়ের দিকটি গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, 'আমরা কোচদের ক্রীড়া ভাতায় আনতে চাই। কোচরা যেন আধুনিক প্রশিক্ষণ পায় ও ভালো খেলোয়াড় তৈরি করতে পারে এজন্য আমরা সচেষ্ট।'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধ

1

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনায় স্পিকারের সঙ্গে বসছে ইসি

2

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির কর্মসূচিতে হামলার প্রতিবাদে শরীয়ত

3

এপিবিএনকে আরও জনবান্ধব করতে নতুন আইনের খসড়া অনুমোদন

4

আশরাফুলের গোলে চীনকে রুখল বাংলাদেশ

5

৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

6

‘ফিফার পরবর্তী প্রধানকে অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে’

7

মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা

8

‘ষড়যন্ত্র তত্ত্ব’ উড়িয়ে দিলেন আর্জেন্টাইন তারকা, ভবিষ্যত নিয়

9

ঝুঁকিপূর্ণ মণ্ডপের সংবাদ পাওয়া যায়নি, পেলে তাৎক্ষণিক ব্যবস্থ

10

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে নড়িয়ার রাজনগরে বিএনপি নেত

11

সংখ্যালঘু ভোটারদের উদ্দেশে শুভেন্দুর বার্তা ‘৬ অক্টোবর আপনাদ

12

৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ

13

বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ক্যানসার, ছটফট করেন ব্যথায়

14

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে

15

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব নিলেন রাশেদ খা

16

ভারতে প্রথমবার অনুমোদন পেল ডেঙ্গু টিকা

17

‘সে তার স্বামীর ক্ষমতা দেখাল, আমিও সবকিছু প্রকাশ করব’

18

ফিফা সভাপতির দিন কি শেষ, উয়েফা কি বিশ্বকাপ বয়কট করবে?

19

নেতানিয়াহু আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ‘হুমকি’: তুরস্ক

20