Jahirul Hasan
প্রকাশ : Sep 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন

ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে সরাসরি প্রশ্ন করায় এক সাংবাদিকের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। প্রশ্নটিকে ‘বোকার মতো’ বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

সোমবার ওভাল অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা তিনি নাকচ করছেন কি না। জবাবে তিনি বলেন, ‘আমি সম্ভাবনাটি নাকচ করে দিচ্ছি, এর কোনো কারণ নেই। আসলে, এটা কী বোকার মতো প্রশ্ন!’

ইরান ইতোমধ্যে সামরিকভাবে সম্পূর্ণ পরাজিত হয়েছে দাবি করে ট্রাম্প বলেন, দেশটির বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই। নিজের বক্তব্যে অটল থেকে তিনি বলেন, ‘তারা তো পুরোপুরি পরাজিত। আমি তাদের পরাজিত করলাম, আর এর ওপর আবার তাদের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করব? কী বোকার মতো প্রশ্ন!’

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এ বক্তব্যের মাধ্যমে নতুন কোনো পারমাণবিক নীতি ঘোষণা করেননি। তিনি শুধু বলেছেন, ইরানের বিরুদ্ধে এমন অস্ত্র ব্যবহারের ‘কোনো কারণ নেই’।

এর আগে এক পডকাস্ট সাক্ষাৎকারে ট্রাম্পের সাবেক সন্ত্রাস দমন উপদেষ্টা জো কেন্ট বলেছিলেন, প্রচলিত সামরিক পদ্ধতিতে ইরানের নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র দেশটির বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। এরপর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

ইরান-যুক্তরাষ্ট্রের নতুন উত্তেজনা
ট্রাম্পের বক্তব্যের আগে হরমুজ প্রণালির কাছে ইরানের লারাক দ্বীপে দুটি রকেট উৎক্ষেপণকারী স্থাপনায় হামলা চালায় মার্কিন সেনারা। জুলাইয়ের শেষের পর ইরানের ভূখণ্ডে এটিই যুক্তরাষ্ট্রের প্রথম হামলা।

মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, ওই স্থাপনাগুলো থেকে সমুদ্র মাইন বহনকারী রকেট মোতায়েনের প্রস্তুতি চলছিল। এমন কর্মকাণ্ড কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হুমকি তৈরি করতে পারত।

হামলার প্রতিবাদে ইরান জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন সামরিক অবস্থানগুলোতে পাল্টা হামলা চালায়। পরে সংযুক্ত আরব আমিরাত জানায়, ইরান থেকে তাদের আঞ্চলিক জলসীমার ওপর দিয়ে আসা একটি ড্রোন তারা প্রতিহত করেছে।

এর মধ্যেই ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। সর্বশেষ মার্কিন হামলাকে ‘সীমিত’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, প্রয়োজন হলে ওয়াশিংটন আবারও ইরানে হামলা চালাতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে স্থল হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানাল পাকিস্তানি

1

রাতের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সংক

2

সমাজকল্যাণমন্ত্রীর সঙ্গে ডব্লিউএফপি'র কান্ট্রি ডিরেক্টরের সা

3

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে

4

মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধ

5

অনলাইন ছাড়াই চলবে গুগলের রোবট ব্রেন

6

ভেদরগঞ্জে পৌরসভা যুবলীগ নেতা গ্রেফতার

7

কেপ ভার্দের দায়িত্ব ছাড়ছেন বুবিস্তা, নতুন ঠিকানা মরক্কো

8

সংসদের তৃতীয় অধিবেশন শুরু

9

অতীতের চেয়ে গণমাধ্যমে এখন সবচেয়ে বেশি স্বাধীনতা দেখছি: তথ্য

10

অমিতাভ বললেন, ‘প্রত্যেক চ্যাম্পিয়নের জীবনেই এমন দিন আসে’

11

মিয়ানমারের শরণার্থীদের পরিচয়পত্র, কর্মসংস্থানের ব্যবস্থা করছ

12

বাংলাদেশ সফরে মালয়েশিয়ার নেতৃত্বে ‘বাংলাদেশের জামাই’

13

বোমা আতঙ্কে ২০ মিনিট বন্ধ ছিল মিরপুর-১০ মেট্রো স্টেশন

14

সালাহর জার্সি নম্বর নিয়ে ভক্তদের মনে প্রশ্নের ঝড়

15

যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ ফাইনাল দেখেছে ৬৩ মিলিয়ন দর্শক

16

ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দা

17

দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্র

18

জাপানে শক্তিশালী ভূমিকম্প: নিহত বেড়ে ৩৮

19

জননেতা সফিকুর রহমান কিরণের সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ

20