Jahirul Hasan
প্রকাশ : Oct 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেসি চলে গেলে ‘বিশাল শূন্যতা’ তৈরি হবে: মার্তিনেজ

আর্জেন্টিনা জাতীয় দলে লিওনেল মেসির অধ্যায় শেষের পথে। বিশ্বকাপজয়ী অধিনায়ককে ছাড়া দলের ভবিষ্যৎ নিয়ে এবার কথা বলেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। তার মতে, মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলে আর্জেন্টিনা দলে তৈরি হবে ‘বিশাল শূন্যতা’।

শনিবার রাতে বুরকিনা ফাসোর বিপক্ষে ৭-০ গোলের জয়ের পর মেসির বিদায় প্রসঙ্গে মার্তিনেজ বলেন, তাকে ছাড়া নতুন বাস্তবতার জন্য প্রস্তুত হতে হবে দলকে। তবে মেসির রেখে যাওয়া জায়গা পূরণের মতো চরিত্র ও সামর্থ্য দলের তরুণদের আছে বলেও বিশ্বাস তার।

মেসির সঙ্গে খেলার অভিজ্ঞতা এবং ২০২২ বিশ্বকাপ জয়ে তার ভূমিকার কথাও স্মরণ করেছেন মার্তিনেজ। মেসিকে বিশ্বকাপ জেতাতে সাহায্য করতে পারাকে নিজের ক্যারিয়ারের অন্যতম বড় সম্মান হিসেবে দেখেন তিনি।

মার্তিনেজ বলেন, ‘আমি যতটা সম্ভব তাকে সাহায্য করার চেষ্টা করেছি। সে সেটা জানে। তার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই।’
২০২৬ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মেসি। আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিট

1

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণা

2

মধ্যপ্রাচ্য সংকটের ধাক্কা সামলাতে ৩২৫ মিলিয়ন ব্যারেল তেল ছে

3

রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র

4

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

5

দুইদিনের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

6

বিটিভির প্যাকেজ প্রিভিউ কমিটিতে শাহেদ শরীফ খান

7

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

8

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসল

9

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত

10

কুবিতে ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও বিতর্ক কর্মশালা ২০২৬ অনুষ্

11

জলবায়ু প‌রিবর্ত‌নে উন্নয়নশীল দেশগুলোর ঝুঁকি নিয়ে প্রতিমন্ত্র

12

সেপ্টেম্বরে আরও ৩ লাখ নতুন সেনা নিয়োগ করছেন পুতিন

13

জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

14

মক্কা চুক্তির আওতায় প্রথম বৈঠকে বসছে তুরস্ক-সৌদি-পাকিস্তান

15

সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা

16

কথা-সুর ঢাকায়, কণ্ঠ দিলেন আমেরিকায়, এলো নাজুর সেই গান

17

প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি তাছবীর হোসেন,সাধারণ সম

18

ব্রাজিলের ‘বিদেশি হস্তক্ষেপ’ প্রত্যাখ্যানে চীনের সমর্থন

19

অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ

20