Jahirul Hasan
প্রকাশ : Oct 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

শুক্রবার এলেই ‘অন্য রূপে’ ভাবনা

সামাজিক মাধ্যমে বেশ সরব অভিনেত্রী ও মডেল আশনা হাবিব ভাবনা। স্বাভাবিকভাবে নিজের স্টাইল নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন তিনি। বিশেষ করে তার খোলামেলা অবতার প্রায়ই আলোচনার কেন্দ্রে চলে আসে নেটিজেনদের কাছে। কখনো ট্র্যাডিশনাল লুকে, আবার কখনো আধুনিক-ওয়েস্টার্ন লুকেও দেখা মেলে তার। তবে শুক্রবার এলে দিনটা হয়ে ওঠে তার কাছে বিশেষ। 

মূলত, শুক্রবারে চেনা ছকের বাইরেও আরও একটা অবতারে দেখা মেলে তার। কখনো বোরকা, হিজাব পরে এসে ধর্মীয় লেবাসে ভক্তদের চমকে দেন অভিনেত্রী। বলে রাখা ভালো, কাজের পাশাপাশি সমান তালে ধর্মে-কর্মেও বেশ সচেতন ভাবনা। 

ভাবনার সামাজিক মাধ্যমের পেজ থেকে পাওয়া তথ্য, সারা বছর কমবেশি প্রায় শুক্রবারেই নিজেকে ভিন্ন রূপে মেলে ধরেন ভাবনা। এর আগে, গত ৪ সেপ্টেম্বর, দিনটি ছিল শুক্রবার। বৃহস্পতিবার (দিবাগত) মধ্যরাতে জায়নামাজে বসে ছবি প্রকাশ করেছিলেন ভাবনা। পরনে ছিল হিজাব। মধ্যরাতে প্রার্থনার গুরুত্ব বোঝাতেই এমন বার্তা ছিল অভিনেত্রীর।

এরপর বেশ কয়েকটি শুক্রবার গিয়েছে ঠিকই, তবে গত ২ অক্টোবর (শুক্রবার) দুপুরে একটি মসজিদ প্রাঙ্গন থেকে দাঁড়িয়ে ছবি প্রকাশ করেছিলেন ভাবনা। নিয়মানুযায়ী তার পরনে এদিনও ছিল ধর্মীয় পোশাক। 

সম্প্রতি মক্কা প্রাঙ্গণে থাকা ওমরাহ পালনের কিছু ছবি প্রকাশ করেন ভাবনা। চলতি বছরের শুরুর দিকে গিয়েছিলেন। নিয়মানুযায়ী তার পরনে ছিল ধর্মীয় পোশাক; হিজাব। গত শুক্রবার (১৬ অক্টোবর) ছবিগুলো ফের প্রকাশ করেছিলেন অভিনেত্রী।

আজ ২৩ অক্টোবর, শুক্রবার। এদিনও ব্যতিক্রম হলো না। হিজাব পরে ভক্তদের মাঝে মেলে ধরলেন নিজেকে। একটি মসজিদ প্রাঙ্গণ থেকে তার ছবি। পরনে সাদা হিজাব। সম্ভবত জুমআর নামাজ শেষে নিজেকে ফ্রেমবন্দি করেছিলেন ভাবনা। অপর একটি ছবিতে ভাবনাকে দেখা যায় অন্য একটি হিজাব পরহিত অবস্থায়। বাবা ও ফুপুর সঙ্গে গল্প করছেন। ভাবনার সামাজিক মাধ্যম পেজ থেকে এডমিন উল্লেখ করেন, 'শুক্রবারে ভাবনা আপু তার বাবা ও ফুপুর সাথে'। উল্লেখিত এই ছবির মন্তব্যঘরে ছিল ভক্তদের প্রশংসা।  

তবে তার হিজাব পরা একক ছবিতে কিছু নেটিজেনদের তীর্যক মন্তব্য দেখা গেছে। শুক্রবার এলেই কেন তার ভোলবদল- টানা হয়েছে এমন প্রসঙ্গ। 

অন্যান্য দিনগুলোতে তার স্বাভাবিক, খোলামেলা রূপ নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা কম হয় না। স্টাইলিশ, ওয়েস্টার্ন লুকেই তাকে দেখা যায় বেশি। বিশেষ করে তার উল্লেখযোগ্য কিছু বোল্ড লুক ইতোপূর্বে বহুবার আলোচনায় এসেছে। তবে সপ্তাহের এই বিশেষ দিনে ধর্মীয় লেবাস ও তার কর্মকাণ্ড নিয়ে নেটিজেনদের একটি বড় অংশ নানা মন্তব্য করে বসেন।

এসব নিয়ে অবশ্য মাথা ঘামাননা ভাবনা। নিজের কাজেই বরং মন দেন। সময় বলে দেয় কখন তাকে কী দায়িত্ব পালন করতে হবে। শুটিং ফটোশুট নিয়ে ব্যস্ত থাকলেও কাজের ফাঁকে যে নিজের ধর্ম ও আচার পালনের চেষ্টা করেন, তা নিয়ে অবশ্য ইতিবাচক অভিনেত্রীর ভক্তরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকার ভাতা চালুসহ ১৩ ‘শিক্ষা দাবি’ ছাত্র মজলিসের

1

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টের ভেন্যু চূড়ান্

2

নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে চাকরি দেবেন ক্রীড়া প্রতি

3

অভিজিতের পর আটক নেহা বোরাও

4

কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষায় জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপ

5

ভিনিসিয়ুসকে না পেয়ে আর্সেনালকে ‘আরও ভালো দল’ বানাতে যা করছেন

6

গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র ও আইনের শাসন শক্তিশালী হবে

7

ক্যারিবীয়দের সরাসরি বিশ্বকাপে খেলা অনিশ্চিত, পথের কাঁটা বাংল

8

অবরোধের মধ্যেও মালয়েশিয়া উপকূলে ইরানের তেল বাণিজ্য অব্যাহত

9

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

10

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে

11

ভিসির বাংলোর পুকুরে মাছের খাবার: দেড় লাখ বরাদ্দ, প্রকৃত ব্যয়

12

সাত মাসে শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ফিরেছে : শিক্ষ

13

বেরোবিতে ‘সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষা’ বিষয়ক প্রশিক্ষ

14

নতুন রূপ ও গল্পে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

15

ভেদরগঞ্জে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম

16

ইরানি সব এয়ারলাইনকে বিশ্বজুড়ে অচল করতে পারবে যুক্তরাষ্ট্র?

17

তরুণদের দক্ষতা শুধু চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে ন

18

সুবিধাবঞ্চিত কিশোরীদের সঙ্গে ফুটবল খেলে উচ্ছ্বসিত কাফু

19

এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা

20