Jahirul Hasan
প্রকাশ : Oct 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিভিন্ন দেশের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি : শামা ওবায়েদ

গত ১০ অক্টোবর সৌদি আরবের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মদের মরদেহ দেশে পৌঁছেছে। আজ (শুক্রবার) সকাল সাড়ে ৮টায় তার মরদেহ বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।  

বিমানবন্দরে শাহদের মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন।  

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে দ্রুততম সময়ে মরদেহটি দেশে আনা সম্ভব হয়েছে। তিনি জানান, নিহত শাহেদ আহমেদ বগুড়ার শাহজাহানপুরের বাসিন্দা ছিলেন এবং তার দুটি সন্তান রয়েছে। মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহত প্রবাসীদের মধ্যে ১১তম মরদেহ হিসেবে শাহেদের মরদেহ দেশে আনা হলো।

নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে নিহতের পরিবারকে ৫০ হাজার টাকার অনুদান দেওয়া হয়েছে এবং মরদেহ গ্রামে পৌঁছে দেওয়ার জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে।

সম্প্রতি সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে সৌদি কর্তৃপক্ষের কাছে ইতোমধ্যে সরকারি পত্র পাঠানো হয়েছে। তবে প্রতিটি দেশের নিজস্ব বিচার ব্যবস্থা রয়েছে এবং কারাবন্দিদের দেশে ফেরত আনতে অনেক আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। ওই ঘটনাটি মূলত ২০২৩ সালের।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি রয়েছেন। কোনো নাগরিকের সাজা হওয়ার খবর পাওয়া মাত্রই তাকে আইনি সুরক্ষার মাধ্যমে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা চালানো হয়।

প্রবাসী কর্মীদের উদ্দেশ্যে শামা ওবায়েদ আহ্বান জানান, বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট দেশের আইনকানুন ভালোভাবে জেনে নেওয়া উচিত। মিশনগুলো এসব সমস্যা নিরসনে সক্রিয়ভাবে কাজ করছে।

এদিকে বিদেশে কর্মী নিয়োগের খরচ বৃদ্ধি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মধ্যস্বত্বভোগী বা দালালদের কারণেই অভিবাসন খরচ বেড়ে যাচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখার জন্য প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র ও আইনের শাসন শক্তিশালী হবে

1

‘বিশ্বকাপ বিক্রি করার সম্পদ নয়’, ফিফার পরিকল্পনার সমালোচনায়

2

ইরান সর্বাত্মক ও বহুমাত্রিক যুদ্ধে লিপ্ত: আইআরজিসি কমান্ডার

3

ভারতে থাকা আসামিরা যেন অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে, হা

4

চিকিৎসার মাঝপথেই মানুষের টানে ফিরে এসেছি

5

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাই

6

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র: হুঁশিয়ারি মোজতবা খ

7

বরগুনায় ১৬ সাংবাদিকের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানে

8

আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন মার্কো রুবিও

9

আর্জেন্টিনাকে ফিফার কঠোর শাস্তির পর স্পেনের গণমাধ্যমে উসকানি

10

গাজী নজরুলের এমপি পদ নির্ভর করছে পুলিশের পদক্ষেপের ওপর: স্পি

11

সাঁওতাল কমিউনিটির বিদ্যুৎ সংকট সমাধানে বেরোবি শিক্ষার্থীদের

12

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি বাড়তে পারে

13

রোহিঙ্গা ইস্যুতে দুর্যোগ প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনি

14

হঠাৎ সৌদি সফরে এরদোয়ান, আলোচনায় যেসব ইস্যু

15

ডাগআউটে নেই সহকারী কোচ, উজবেকিস্তানেও কোচ থাকছেন দূরে দূরে

16

শরীয়তপুরে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ফসলি জমি

17

শেখ হাসিনার দেশে ফেরার ‘কোনো চান্সই নেই’: পররাষ্ট্র প্রতিমন্

18

সৌদির বিমানঘাঁটিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত ইতালির যুদ্ধবি

19

হুথির হামলায় নিহত পাইলটের পরিচয় প্রকাশ সৌদির, জানাল বিমান ধ

20