Jahirul Hasan
প্রকাশ : Oct 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

কন্ডিশনের অজুহাত দিতে চান না শান্ত

আবুধাবির প্রচন্ড গরমে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি, কন্ডিশন ও উইকেট নিয়ে কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

টেস্ট ক্রিকেটের প্রতি নিজের ভালোবাসার কথাও জানিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে ছোটবেলা থেকেই আমরা সবাই চেয়েছি টেস্ট ক্রিকেট খেলতে। ক্রিকেটারদের জিজ্ঞেস করলেও এই জবাবই পাবেন, সবাই টেস্ট ক্রিকেট খেলতে চেয়েছে। টেস্ট ক্রিকেট সবার জন্যই বিশেষ কিছু। যদি বেশি বেশি ম্যাচ খেলতে পারি, সব প্রতিপক্ষের সঙ্গে, ব্যাপারটা ভালো হবে। সীমিত ওভারের ম্যাচও আছে। তবে সবাই টেস্ট খেলতেই বেশি ভালোবাসে। আমি সীমিত ওভারের চেয়ে টেস্ট ক্রিকেট খেলতেই বেশি পছন্দ করব।’ 

তরুণ ক্রিকেটারদেরও তিন সংস্করণেই নিজেদের দক্ষতা দেখানো প্রয়োজন বলে মনে করেন শান্ত। তার ভাষায়, ‘টেস্ট ক্রিকেট বিশেষ কিছু। তরুণরাও চায় টেস্ট খেলতে। বিশ্ব ক্রিকেট যেভাবে এগোচ্ছে, সীমিত ওভারের ক্রিকেটও খেলতে চায়। তরুণরা আসলে তিন ফরম্যাটই খেলতে চায়, যদিও টি-টোয়েন্টি বেশি খেলতে চায়। এটা ভিন্ন ব্যাপার। তবে টেস্ট ক্রিকেট বা প্রথম শ্রেণির ক্রিকেট আসলে সবাই খেলতে আগ্রহী থাকে। বর্তমান সময়ে এসে সব ফরম্যাটের জন্যই স্কিল রাখতে হবে।’

আবুধাবির গরম কন্ডিশন নিয়ে অবশ্য কোনো অজুহাত দিতে চান না শান্ত। অসুস্থতা কাটিয়ে এখন পুরোপুরি সুস্থ বলেও জানিয়েছেন তিনি, ‘কন্ডিশন একটু গরম। এটা থাকবেই। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে এগুলোকে কোনোভাবেই অজুহাত হিসেবে দেখতে চাই না। প্লেয়াররাও এসব নিয়ে অত ভাবছে না। আমার রিকোভারি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, এখন সুস্থ আছি। দুই দিন অনুশীলন করেছি, এখন ভালো লাগছে।’

উইকেট নিয়ে শান্তর ধারণা, সেখানে ব্যাটিংয়ের জন্য ভালো পরিবেশ পাওয়া যেতে পারে। তিনি বলেন, ‘উইকেট গতকাল একটু দেখা হয়েছে, আজকে আবার দেখব। দেখে ভালো মনে হয়েছে। হয়তো একটু স্লো থাকতে পারে। আশা করি ব্যাটিংয়ের জন্য ভালো হবে। তো আশা করছি, খুব ভালো একটা টেস্ট ম্যাচই হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প

1

‘বিশ্বকাপ বিক্রি করার সম্পদ নয়’, ফিফার পরিকল্পনার সমালোচনায়

2

সরকার আন্তরিকতার চরম নিদর্শন দেখাচ্ছে : রিজভী

3

ইরানি হামলার ভয়ে কেন কাঁপছে বুলগেরিয়ার গ্রামটি?

4

দেরিতে হলেও জাতির ঘাড় থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেল

5

আইপিএলে প্রস্তাব পেয়ে ভারতের সহকারী কোচের পদত্যাগ

6

রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে কিন্ডারগার্টেন ও ক্লিনিক ক

7

ইরান যুদ্ধে আহতের তালিকায় আরও সেনার নাম যোগ করল যুক্তরাষ্ট্র

8

অপরাধ দমনে নির্ধারিত সময়ের মধ্যে অগ্রগতিতে ব্যর্থ হলে কঠোর ব

9

প্রতিটি পরিসংখ্যানের পেছনে রয়েছে মানুষ, যাদের জীবন ও জীবিকা

10

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্র

11

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের বিতর্কিত কর্মকাণ্ড আরও বা

12

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্র

13

আন্দোলনের মধ্যে বার্গার খেয়ে পদ হারালেন ককরোচ জনতা পার্টির ম

14

পার্লামেন্টে উত্তেজনা, প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন সংসদ

15

সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে আবেগঘন ইয়ামি

16

ইরানে স্থল হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানাল পাকিস্তানি

17

গুম আইন সংসদে সমাধান না হলে রাজপথে ফয়সালা হবে : নাসীরুদ্দীন

18

ন্যাটোর আদলে তুর্কি-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা জোট, যুক্ত হচ্

19

তারেক রহমানের সফরের জন্য কেন এত উদগ্রীব ভারত

20