Jahirul Hasan
প্রকাশ : Oct 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

থাইল্যান্ডে সয়েল ফিভারে ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০

থাইল্যান্ডের নিম্ন উত্তর-পূর্বাঞ্চলের চারটি প্রদেশে চলতি বছরের ২২ অক্টোবর পর্যন্ত মেলিওয়ডোসিস বা ‘সয়েল ফিভার’ রোগে আক্রান্ত হয়েছেন ৫৭০ জন। এ সময়ে রোগটিতে ৪৫ জনের মৃত্যু হয়েছে। দূষিত মাটি ও পানির মাধ্যমে সংক্রমণের ঝুঁকি থাকায় কৃষক ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা। থাইল্যান্ডের সংবাদমাধ্যম খাওসেদ এ তথ্য জানিয়েছে।

নাখন রাচাসিমায় রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ অফিস-৯-এর পরিচালক ডা. সাইলাক ফিমখো বৃহস্পতিবার জানান, আক্রান্ত ও মৃত্যুর এই হিসাব ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২২ অক্টোবর পর্যন্ত সময়ের। প্রদেশভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, বুরিরামে রোগটিতে আক্রান্ত হয়েছেন সর্বোচ্চ ২৪৫ জন। তাঁদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সুরিনে ১৩৯ জন আক্রান্ত ও ১১ জনের মৃত্যু হয়েছে। নাখন রাচাসিমায় আক্রান্তের সংখ্যা ১৩৬ এবং মৃত্যু হয়েছে ১৭ জনের। অন্যদিকে চাইয়াফুমে ৫০ জন আক্রান্ত হয়েছেন, যাঁদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে।

বয়সভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ৬৫ বছর বা তার বেশি বয়সীরা। এরপর রয়েছেন ৫৫ থেকে ৬৪ বছর এবং ৪৫ থেকে ৫৪ বছর বয়সী ব্যক্তিরা। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে বৃষ্টি ও বন্যা চললে মেলিওয়ডোসিসে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। এ সময় মানুষ ভেজা মাটি, কাদা ও দূষিত পানির সংস্পর্শে বেশি আসেন। বারখোল্ডেরিয়া সিউডোম্যালি নামের ব্যাকটেরিয়ার কারণে এ রোগ হয়। ব্যাকটেরিয়াটি প্রাকৃতিকভাবে মাটি ও পানিতে অবস্থান করে।

ত্বকের কাটা বা ক্ষতস্থান কিংবা ত্বকের অন্য অংশের মাধ্যমে শরীরে এই ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে। এ ছাড়া দূষিত ধুলা বা কণা শ্বাসের সঙ্গে গ্রহণ এবং দূষিত পানি বা খাবার খাওয়ার মাধ্যমেও সংক্রমণ ছড়াতে পারে।

মাটি ও পানির সংস্পর্শে বেশি থাকতে হয়—এমন কৃষক এবং বন্যার পানি নেমে যাওয়ার পর ঘরবাড়ি পরিষ্কারের কাজে নিয়োজিত ব্যক্তিদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তাদের পরামর্শ, সম্ভব হলে সম্ভাব্য দূষিত মাটি ও পানির সরাসরি সংস্পর্শ এড়িয়ে চলতে হবে।

মাঠে কাজ করা কিংবা বন্যাকবলিত এলাকা পরিষ্কারের প্রয়োজন হলে রাবারের বুট, গ্লাভস, লম্বা ট্রাউজারসহ উপযুক্ত পানিরোধী পোশাক ও অন্যান্য সুরক্ষাসামগ্রী ব্যবহার করতে হবে। পাশাপাশি, শরীরে কোনো খোলা ক্ষত থাকলে তা পুরোপুরি সেরে না ওঠা পর্যন্ত মাটি ও পানির সংস্পর্শ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে জাগিয়ে তুলতে পেটে লুকানো বাটন চাপছেন নারী? জবাব দি

1

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্নুৎপাতে আটকা পড়েছেন দেড় লাখ যাত্

2

ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে ভারতীয় স্পিনার

3

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

4

যুদ্ধের জন্য ইরানের কাছে পাল্টা ক্ষতিপূরণ দাবি করলেন ট্রাম্প

5

জ্বালানির দাম বাড়ায় উত্তর সাগরে গ্যাসক্ষেত্রের অনুমোদন দিল য

6

দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে শরীয়তপুরে শ্রমিক দল

7

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

8

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখাই আমাদের উদ্দেশ্

9

খালেদা জিয়ার দেখিয়ে দেওয়া গণতন্ত্রের পথেই বিএনপির পথচলা : রি

10

আসছে বছর আবার হবে বুড়িগঙ্গায় দেবী দুর্গার বিসর্জন

11

মাথাপিছু অস্ত্র রপ্তানিতে যুক্তরাষ্ট্র রাশিয়াকে ছাড়িয়ে অনেক

12

দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত

13

কিমের কাছে ৫৭টি শক্তিশালী পরমাণু বোমা আছে: ট্রাম্প

14

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

15

কয়েক ডজন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার গ্রিসের, বেশিরভাগ বাংলাদে

16

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধা

17

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিট

18

‘পাকিস্তানে ককরোচ পার্টির উত্থান হতে পারে’, সতর্কবার্তা নাকভ

19

তেল-গ্যাসের সংকট শেষ, এখন কী নিয়ে আন্দোলন করবেন: টুকু

20