Jahirul Hasan
প্রকাশ : Aug 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফিফার আসিয়ান কাপে যাচ্ছে বাংলাদেশ

আসিয়ান অঞ্চলে ফিফার অর্থায়নে টুর্নামেন্ট হচ্ছে। সেই টুর্নামেন্টে ভারত নাম প্রত্যাহার করায় শেষ মুহূর্তে সুযোগ পাচ্ছে বাংলাদেশ। আজ বিকেলে বাফুফের জাতীয় দল কমিটির এক বিশেষ সভায় আসিয়ান টুর্নামেন্টে খেলার ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করেছেন সবাই।

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য আসিয়ান কাপে অংশগ্রহণের জন্য দলগুলো অর্থ পাবে। যাতায়াত ও আবাসন সকল খরচই আয়োজকরা বহন করবে। তাই বাফুফের তেমন কোনো খরচ হচ্ছে না। জাতীয় দল কমিটির একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

আসিয়ান কাপে বাংলাদেশ প্রথমে খেলার আমন্ত্রণ পায়নি। ভারত আগে থেকেই ছিল। অন্য দল নাম প্রত্যাহার করায় পাকিস্তান সুযোগ পায়। বাংলাদেশ কেন খেলতে পারছে না- এ নিয়ে সমালোচনা হয়েছে অনেক। ভারত ৩ অক্টোবর ব্রাজিল ম্যাচে মনোযোগ দেয়ায় তারা আসিয়ান থেকে নাম প্রত্যাহার করেছে। তাই বাংলাদেশ সুযোগ পাচ্ছে।

সেপ্টেম্বরে বাংলাদেশ ঢাকায় টুর্নামেন্ট আয়োজন করতে চেয়েছিল। আবার ঐ সময় কিরগিজস্তানে খেলার আমন্ত্রণও ছিল। বাফুফে এ নিয়ে ছিল দ্বিধায়। তবে আসিয়ানের আমন্ত্রণ পাওয়ায় সেই সংকট দূর হয়েছে।

ভারত না থাকায় ‘এ’ গ্রুপে থাকতে পারে বাংলাদেশ। সেখানে হামজা চৌধুরীদের প্রতিপক্ষ হিসেবে থাকবে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা চলছে : রিজভী

1

হ্যালোইন উৎসবে কুমড়ার রাজ্যে স্পর্শিয়া

2

ব্রাজিলের সঙ্গে ম্যাচ নিয়ে নতুন সিদ্ধান্ত ভারতের

3

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে, কোনো বিকল্প নে

4

রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হ‌বে না, দরকার পদক্ষেপ

5

রিয়ালের বেঞ্চের ফুটবলারদের বাজারমূল্য ৫৩৭ মিলিয়ন ইউরো

6

তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

7

হোয়াইট হাউজের কাছে গোলাগুলি, অন্তত পাঁচজন গুলিবিদ্ধ

8

নানা পাটেকরের মৃত্যুকে ‘অস্বাভাবিক‘ বলে মামলা দায়ের পুলিশের

9

ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমি

10

যুক্তরাষ্ট্রকে ছাড়ে বাধ্য করতে যেভাবে চাপ বাড়াচ্ছে ইরান

11

মিডিয়া ও চলচ্চিত্র অঙ্গনের মানুষের অজানা গল্প নিয়ে শুরু হলো

12

অস্ট্রেলিয়াকে লজ্জা দিলো বাংলাদেশ, ঠাট্টার শিকার ইংল্যান্ড!

13

বেরোবিতে ‘দ্য রিসার্চ রোডম্যাপ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

14

অস্ত্র আমদানিকারক থেকে বিশ্ববাজার জয় ভারতের

15

গভীর রাতে রাজপথে হুমা কুরেশি, সঙ্গে সাকিব সালিম

16

ইয়ামালের ওপর ‘হামলা’ করায় চার ম্যাচ নিষিদ্ধ উরুগুয়ান ফুটবলার

17

অভিনয়ে অভিষেক হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর

18

এশিয়া কাপের দল ঘোষণা, জায়গা পেলেন সাব্বির

19

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিতে সরকার সচেতন: স্বর

20