Jahirul Hasan
প্রকাশ : Nov 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফেরি-বাল্কহেড সংঘর্ষের পর ট্রাকচাপায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের, আহত ৪

মাহাবুব তালুকদার, শরীয়তপুর প্রতিনিধি: 

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের নরসিংহপুর ফেরিঘাট এলাকায় কাকলী ফেরির সঙ্গে বালুবাহী বাল্কহেডের সংঘর্ষের পর ট্রাকের চাপায় তরিকুল ইসলাম (১০) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও চার মাদ্রাসাছাত্র আহত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে পদ্মা নদীতে নরসিংহপুর ফেরিঘাটের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরিকুল ইসলাম গোসাইরহাট উপজেলার মাইজারি গ্রামের বাসিন্দা। সে শরীয়তপুর থানাসংলগ্ন সাওতুল কোরআন ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

মাদ্রাসা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা শিক্ষা সফরে কক্সবাজার ও বান্দরবানে যান। সফর শেষে শুক্রবার চাঁদপুরের হরিনা ফেরিঘাট থেকে কাকলী ফেরিতে করে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটে ফিরছিলেন তারা।

ফেরিতে থাকা শিক্ষার্থী ও অভিভাবকদের নামিয়ে দেওয়ার পর কয়েকজন শিক্ষার্থী ফেরির সামনের অংশে অবস্থান করছিল। এ সময় পদ্মা নদীতে বালুবাহী একটি বাল্কহেডের সঙ্গে কাকলী ফেরির সংঘর্ষ হয়। এতে ফেরিতে থাকা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের চাপা দেয়। ঘটনাস্থলেই তরিকুল ইসলামের মৃত্যু হয়। আহত হয় আরও চার শিক্ষার্থী।

আহতরা হলো—জুনাইত (৯), আবির হোসেন (১২), মাহাত ইসলাম (৯) ও ওসমান (১০)। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে শরীয়তপুর সরকারি হাসপাতালে পাঠানো হয়।

সাওতুল কোরআন ক্যাডেট মাদ্রাসার মুহতামিম জানান, শিক্ষা সফর শেষে ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ফেরির সামনের অংশে অবস্থান করায় শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হয়। সংঘর্ষের পর ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে তরিকুল নিহত ও চারজন আহত হয়। এ ঘটনায় ৯৯৯ নম্বরে ফোন করে প্রশাসনকে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, ফেরি কর্তৃপক্ষের অসাবধানতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

ভেদরগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ জে এম আমির জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। সেখানে গিয়ে তারা জানতে পারেন, ফেরি ও বাল্কহেডের সংঘর্ষে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শরীয়তপুর সরকারি হাসপাতালে পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার করে নরসিংহপুর নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাল্কহেডটি আটকের চেষ্টা চলছে।

অন্যদিকে কাকলী ফেরির মাস্টার মোশাররফ হোসেন জানান, ফেরি চলাচলের সময় চ্যানেলে একটি বালুবাহী বাল্কহেড ঢুকে পড়লে সেটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ফেরিতে থাকা একটি ট্রাকের চাপায় হতাহতের ঘটনা ঘটে। শিশুটির গলায় চাপ লাগায় 
তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

এদিকে শিক্ষা সফর শেষে বাড়ি ফেরার পথে এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে শোকের পাশাপাশি উদ্বেগ দেখা দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য করার ইঙ্গিত ট্রাম

1

ট্রাম্প প্রশাসনের তিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

2

হালান্ডের বিতর্কিত পেনাল্টি নিয়ে যা বলছেন কোচ

3

আইপিএলের আর্থিক লেনদেন নিয়ে উদ্বিগ্ন গাভাস্কার

4

মার্কিন হামলার হুমকির মধ্যে ইরানে কঠোর হচ্ছে অভ্যন্তরীণ নিরা

5

সমাজকল্যাণমন্ত্রীর সঙ্গে ডব্লিউএফপি'র কান্ট্রি ডিরেক্টরের সা

6

সৌদি আরবের দাম্মামে হামলা, শিল্প কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড

7

মাতারবাড়ী নিয়ে সরকারের অবস্থান জনগণকে জানাতে হবে : শফিকুর রহ

8

নেপালে আটকে পড়া ৯ বাংলাদেশি ট্রেকারকে উদ্ধার

9

সঠিক পরিকল্পনা-প্রস্তুতির মাধ্যমে অনিশ্চয়তা মোকাবিলা করা সম্

10

মেয়ে শিশু হাফপ্যান্ট পরায় পর্যটকদের ওপর হামলা

11

মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধে ভেদরগঞ্জ থানা পুলিশের মতবিনিম

12

পূজার ছুটিতে ১০ দিন বন্ধ বেরোবি, অতিথি-দর্শনার্থীদের প্রবেশে

13

ইমরান খানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের

14

পরীমনির ওয়ালে ‘প্রথম ক্রাশ’-এর ভিডিও, কীসে মুগ্ধ হলেন নায়িকা

15

এশিয়ান দেশ হিসেবে অস্ট্রেলিয়ায় দ্রুততম জয়ের রেকর্ড বাংলাদেশে

16

রাষ্ট্রপতির স্ত্রীও পাবেন ফ্যামিলি কার্ড: স্থানীয় সরকার প্র

17

নায়ক-নায়িকা দুজনই দেশের বাইরে, প্রেক্ষাগৃহে ‘আনন্দ অশ্রু’

18

বাবার শেষকৃত্যে ড্রোন, আইনি ব্যবস্থা নিতে পারেন মেসি

19

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে : স্বরাষ্ট্

20