Jahirul Hasan
প্রকাশ : Jul 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

সমাজকল্যাণমন্ত্রীর সঙ্গে ডব্লিউএফপি'র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ


মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি'র কান্ট্রি ডিরেক্টর কোকো উশিয়ামা সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন, এনডিসি উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ফ্যামিলি কার্ড, খাদ্য নিরাপত্তা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং এ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কারিগরি ও অভিজ্ঞতা বিনিময় সংক্রান্ত আলোচনা হয়।

সাক্ষাৎকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডব্লিউএফপি’র দীর্ঘদিনের অব্যাহত সহযোগিতার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনের অন্যতম অঙ্গীকার ছিল নারীদের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা, সরকার গঠনের প্রথম মাস থেকেই বাস্তবায়ন শুরু হয়েছে এবং এই অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। 

মন্ত্রী বলেন, আমরা শুধু দরিদ্রদের আর্থিক সহায়তাই প্রদান করছি না, বরং তাদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আয়বর্ধক কাজে সম্পৃক্ত হতে উৎসাহিত করছি এবং প্রশিক্ষণ শেষে সিড মানি প্রদান করে উদ্যোক্তা হতেও সহায়তা করছি। মন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এমসিবিপি সম্পর্কে ডব্লিউএফপি'র কান্ট্রি ডিরেক্টরকে বিস্তারিত জানালে তিনি এর প্রশংসা করেন। 

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার অগ্রাধিকারের ভিত্তিতে মিড ডে মিল কর্মসূচি সকল উপজেলায় পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করছে। এক্ষেত্রে খাদ্যের পুষ্টিমান বিবেচনায় রেখে সুষম খাদ্য নির্বাচনের বিষয়টিও সরকার নিয়মিত তদারকি করছে। 

ডব্লিউএফপি'র কান্ট্রি ডিরেক্টর কোকো উশিয়ামা বাংলাদেশে সামাজিক সুরক্ষায় সরকারের গৃহীত 'ফ্যামিলি কার্ড' উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে ফ্যামিলি কার্ডে পরিবারের নারীদের নামে কার্ড ইস্যু করার ঐতিহাসিক পদক্ষেপের প্রশংসা করে তিনি বলেন, "আপনাদের দৃষ্টিভঙ্গি অত্যন্ত সুস্পষ্ট, সময়োপযোগী ও বাস্তবসম্মত।" ফ্যামিলি কার্ড সংক্রান্ত যেকোনো ধরনের কারিগরি ও অভিজ্ঞতার প্রয়োজন হলে, ডব্লিউএফপি'র পক্ষ হতে সহযোগিতা করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
 
সাক্ষাৎকালে তিনি বিশ্বের বিভিন্ন দেশে ডব্লিউএফপি পরিচালিত কল্যাণমুখী কার্যক্রমের কথা মন্ত্রীকে অবহিত করেন। একই সাথে সম্প্রতি বাংলাদেশের চট্টগ্রামে বন্যা পরিস্থিতিতে ডব্লিউএফপি যেভাবে সরাসরি মাঠপর্যায়ে সহায়তামূলক জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে, সে বিষয়েও আলোকপাত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

1

৪০ বছর পর্যন্ত খেলার ইচ্ছে আর্চারের

2

রাষ্ট্রপতির শপথের প্রস্তুতি শেষ, দরবার হল প্রস্তুত

3

রাতের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সংক

4

বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার, থালাপতি বিজয়ের জন্য স্বস্তি

5

বাবা, আমি এখনও বিশ্বাস করতে পারছি না তুমি চলে গেছ : মেসি

6

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি বাড়তে পারে

7

ট্রাম্পকে জাগিয়ে তুলতে পেটে লুকানো বাটন চাপছেন নারী? জবাব দি

8

পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন

9

‘জান্নাত ৩’ নিয়ে ফিরছেন ইমরান হাশমি

10

গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার

11

মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গা

12

আবারও খাবার ট্রাকে লুকাতে হতে পারে: ট্রাম্পকে ইরানি এমপির কট

13

‘আমাদের ভাবনার কাঠামোটাই নতুন করে সাজাতে হবে’

14

মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে প্রতিবেশীদের ইরানের ‘সতর্ক’ থাকার আহ

15

ইতালী প্রবাসী নুরুল হুদাকে "৪ কোটি টাকার" বীমা দাবি পরিশোধ ক

16

ব্রাজিলের সঙ্গে ম্যাচ নিয়ে নতুন সিদ্ধান্ত ভারতের

17

‘টস জিতে বোলিং পেলে অস্ট্রেলিয়াকে ৬০ রানে গুটিয়ে দিতো বাংলাদ

18

২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

19

হাওর অঞ্চলের মানুষের গল্পে রুনা খান

20