Jahirul Hasan
প্রকাশ : Aug 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ড্রেসিংরুমে কাঁদলেন রোনালদো

আল-ইত্তিফাকের বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয়ের ম্যাচের শিরোনাম কেড়ে নিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি গণমাধ্যম ব্যক্তিত্ব খালিদ আল-শানিফ দাবি করেছেন, জয় পাওয়ার পর আবেগ নিয়ন্ত্রণে রাখতে না পেরে ড্রেসিংরুমে ফুঁপিয়ে কেঁদেছেন রোনালদো।

মঙ্গলবার আল-নাসরের হয়ে চলতি মৌসুমে প্রথমবার শুরুর একাদশে ছিলেন ৪১ বছর বয়সী রোনালদো। ২-০ গোলে পিছিয়ে থাকা এবং ১০ জনের দলে পরিণত হওয়া আল-নাসর প্রথমার্ধের পর রোনালদোকে তুলে নিয়ে আবদুল্লাহ আল-খাইবারিকে মাঠে নামায় আল নাসর।

সৌদি সাংবাদিক আল-শানিফ তার ‘দোরিনা গাইর’ অনুষ্ঠানে জানান, রোনালদো নিজেই ফিট না থাকায় প্রথমার্ধের পর উঠে যাওয়ার অনুরোধ করেন। তবে দল এমন অবিস্মরণীয় জয় পাওয়ার পর আবেগ ধরে রাখতে না পেরে তিনি কান্নায় ভেঙে পড়েন।

তবে আল-নাসর ম্যানেজার আঞ্জে পস্তেকোগলু বিকল্প কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘রোনালদোর পরিকল্পনা ছিল ৪৫ মিনিট খেলার। প্রথম ম্যাচে ৩০ মিনিট খেলেছিল, এবার আমরা তাকে ৪৫ মিনিট খেলাতে চেয়েছিলাম যেন ধীরে ধীরে ফিটনেস ফিরে পায়। ২-০ গোলে পিছিয়ে পড়ায় রোনালদো আরও খেলতে চেয়েছিল, কিন্তু তাকে তুলে নেওয়াটাই সঠিক সিদ্ধান্ত ছিল।’

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নতুন মেসি’র জন্য রিয়াল মাদ্রিদকে টেক্কা দিতে চায় ইংলিশ জায়

1

সেই নাটালি হার্পসহ তিন নারী সহকারীকে ৫৫ লাখ করে টাকা দিলেন ট

2

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

3

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

4

ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, দেড় শতাধিক অভিবাসী উদ্ধার

5

রোহিঙ্গা প্রত্যাবাসন ও গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহায়তা চাইলেন

6

পশ্চিম তীরে ‘ব্যাপক অভিযানের’ নির্দেশ নেতানিয়াহুর

7

গৃহবন্দি করা হলো প্যারাগুয়ের প্রেসিডেন্টকে

8

‘পাকিস্তানে ককরোচ পার্টির উত্থান হতে পারে’, সতর্কবার্তা নাকভ

9

ইকুয়েডরের দায়িত্বে আর্জেন্টাইন কোচ গাইয়ার্দো

10

হজযাত্রীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

11

প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদ

12

আওয়ামী লীগ একটি গোখরা সাপ, সতর্ক থাকুন: নাসীরুদ্দীন পাটওয়ারী

13

প্রধানমন্ত্রীর জাপান সফর এখনো চূড়ান্ত হয়নি : পররাষ্ট্র প্রতি

14

আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ

15

ভারতের কাছ থেকে কঠিন শিক্ষা, নিজের ভুল কি স্বীকার করবেন ট্রা

16

আফগানিস্তানের সীমান্ত এলাকায় পাকিস্তানের হামলা

17

পিতার করা আইনেই শেখ হাসিনা অপরাধী, পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই

18

রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন

19

রিয়ালে সুযোগ পাচ্ছেন না ব্রাজিল তারকা, আনচেলত্তির ক্ষোভ

20