Jahirul Hasan
প্রকাশ : Oct 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার কাছে ৭-০ গোলে বিধ্বস্ত বুরকিনা ফাসোর দলটি ছিল অনূর্ধ্ব-২৩

দলীয় বিশৃঙ্খলা ও জটিলতার মুখে পড়ে বিশ্বজয়ী আর্জেন্টিনার বিপক্ষে অনূর্ধ্ব-২৩ দল নামাতে বাধ্য হয়েছিল বুরকিনা ফাসো। দীর্ঘ যাত্রা শেষে বুয়েনস আইরেসে পৌঁছানোর মাত্র পাঁচ ঘণ্টা পরই মাঠে নামতে হয় এই তরুণদের, যেখানে ৭-০ গোলের বড় ব্যবধানে পরাজিত হয় তারা। ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম গোলডটকমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ।

বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে আর্জেন্টিনার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটিকে ঘিরে চরম নাটকীয়তার সৃষ্টি হয়। মরক্কো থেকে নির্ধারিত চার্টার্ড ফ্লাইট বাতিল হওয়ায় ও আর্থিক ক্ষতিপূরণ নিয়ে জটিলতা এবং মারাত্মক ভ্রমণ ক্লান্তির কারণে মূল জাতীয় দলের খেলোয়াড়েরা ম্যাচটিতে খেলতে অস্বীকৃতি জানান।

এমন পরিস্থিতিতে তড়িঘড়ি করে মূলত অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের উদীয়মান ফুটবলারদের নিয়ে একটি জরুরি দল গঠন করতে বাধ্য হন প্রধান কোচ আমির আবদু। নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ সম্পন্ন করতে শেষ মুহূর্তে এই তরুণ খেলোয়াড়রা জাতীয় দলের ডাকে সাড়া দেন।

দীর্ঘ ক্লান্তিকর যাত্রা শেষে ম্যাচের মাত্র পাঁচ ঘণ্টা আগে বুয়েনস আইরেসের মাটিতে পা রাখে এই অনূর্ধ্ব-২৩ দলটি। কোনো রকমের ট্যাকটিক্যাল প্রস্তুতি কিংবা অনুশীলন করার সময় মেলেনি। এমন বিপর্যস্ত অবস্থাতেই বিশ্বচ্যাম্পিয়নদের মোকাবিলা করতে সরাসরি মাঠে নেমে পড়েন তরুণেরা।

পুরো ঘটনা ও খেলোয়াড় পরিবর্তনের বিষয়টি নিয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে বুরকিনা ফাসো ফুটবল ফেডারেশন (এফবিএফ)। বিবৃতিতে বলা হয়, ‘অনূর্ধ্ব-২৩ দলের তরুণ ফুটবলারেরা এই ম্যাচটিকে বিশ্বসেরা খেলোয়াড়দের বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণের একটি মূল্যবান ও দারুণ সুযোগ হিসেবে গ্রহণ করেছে।

মূল দল না থাকা ও ভ্রমণের চরম ক্লান্তির মাশুল গুনতে হয় মাঠে। শক্তিশালী আর্জেন্টিনার আক্রমণের ঝড়ে একে একে সাতটি গোল হজম করে জোড়াতালি দিয়ে গড়া এ দলটি। ম্যাচের বাঁশি বাজার পরপরই অত্যন্ত ক্লান্ত-শ্রান্ত দলটি কোনো সংবাদ সম্মেলন না করেই দ্রুত স্টেডিয়াম ত্যাগ করে বিশ্রামের উদ্দেশ্যে রওনা হয়।

তবে চরম প্রতিকূলতার মধ্যেও ম্যাচটি খেলতে আসার জন্য বুরকিনা ফাসোর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি।

সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, বুরকিনা ফাসো থেকে যারা কষ্ট করে এসেছে, আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। তাদের মূল খেলোয়াড়দের কী সমস্যা হয়েছিল, তার বিস্তারিত আমি জানি না। তবে যারা এখানে এসে খেলেছে, তাদের এই প্রচেষ্টা প্রশংসার দাবি রাখে। তারা ফুটবলকে সম্মান দেখিয়েছে। আমরাও তাদের এই লড়াকু মনোভাবকে সম্মান জানিয়ে পূর্ণ পেশাদারত্ব ও গাম্ভীর্যের সঙ্গে ফাইনাল ম্যাচের মতো খেলেছি।

সূত্র: গোলডটকম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল আজ যে ভূমিকা রেখেছে, তা প্রশংসার দাবিদার : রবিউল ইসল

1

ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৭৩ অভিবাসী উদ্ধার

2

কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প

3

যুক্তরাষ্ট্রের ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন হাজার হাজার মানুষ

4

বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তির পথে হ্যারি কেইন

5

৬ মাসের আরহামকে বাঁচাতে লিভার দিতে প্রস্তুত মা, চিকিৎসায় প্র

6

দুই তলাবিশিষ্ট ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র বানিয়েছে উ. কোরিয়

7

দলীয় নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জে কৃষক দলের বিক

8

বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালিতে প্রধানমন্ত্রী, নেতাকর্মীদের

9

যুক্তরাষ্ট্রে এখন থেকে হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ নামে ডাকা হ

10

সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী বৃদ্ধ বাবা-মাকে স্বস্তি দেব

11

হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান

12

হুথিদের ঠেকাতে সৌদিতে সেনা পাঠালো পাকিস্তান

13

গাজায় গণহত্যায় সহায়তার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে জার্

14

দেশে এলপিগ্যাসের কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদ

15

মার্কিন নির্ভরতা কমাতে নতুন জোট গড়ল কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন

16

মার্কিন নিষেধাজ্ঞায় আটকা, অসুস্থ ৪০ ইরানি নাবিককে নিয়ে এলো শ

17

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

18

ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা বিসিবির

19

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর ৫.৯ মাত্রার আফটারশক

20