Jahirul Hasan
প্রকাশ : Oct 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে ‘পল্লী হাটবাজারের’ প্রথম আউটলেট উদ্বোধন, জেলায় ১০০ শাখা চালুর লক্ষ্য

সিরাজগঞ্জ পৌরসভায় ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ‘পল্লী হাটবাজার’-এর প্রথম আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা সিরাজগঞ্জ জেলাজুড়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্প্রসারণ করে ১০০টি শাখা চালুর আশাবাদ ব্যক্ত করেন।

সোমবার (১৯ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মালশাপাড়া কবরস্থান মাদরাসা রোডের তালুকদার মহলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আউটলেটটির উদ্বোধন করেন ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রিন্স মো. আবু ছালেহ।

অনুষ্ঠানে বক্তারা পল্লী হাটবাজারের প্রথম আউটলেটের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে জেলায় ১০০টি শাখা চালুর মাধ্যমে প্রতিষ্ঠানটির সেবা আরও বিস্তৃত হবে।

বক্তারা বলেন, পল্লী হাটবাজারের মাধ্যমে সাধারণ ভোক্তারা দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী মূল্যে কেনার সুযোগ পাবেন। পাশাপাশি ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীসহ প্রতিষ্ঠানের সদস্যদের জন্য কেনাকাটায় বিশেষ সুবিধা দেওয়া হবে।

তাঁরা আরও জানান, প্রতিষ্ঠানটি চালুর উদ্যোগ বাস্তবায়নে ‘ইনফিনিটি রয়েল ফোর্স’-এর নারী উদ্যোক্তারা অগ্রণী ভূমিকা পালন করেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর মনিরুজ্জামান বাবু, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ইকবাল হোসেন রিপন, চিফ মার্কেটিং ডিরেক্টর মো. হাসান আলম হিল্লোল, চিফ প্রোগ্রাম ডিরেক্টর মো. সুজন আল হাসান, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. জিহাদ আহমেদ আতিক এবং বোর্ড অব ডিরেক্টরের সদস্য মো. মনির হোসেন, মো. হারুনার রশিদ ও মোছা. আমেনা খাতুন সুমি।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফ্রিকার দেশ বেনিনে যাচ্ছেন সাফ প্রেসিডেন্ট খিয়াং নয়ন

1

ফিলিস্তিনের সেই কিশোরীকে আবেগঘন বার্তা স্প্যানিশ প্রধানমন্ত্

2

ইরান যুদ্ধে ট্রাম্পের সামরিক তৎপরতায় উদ্বিগ্ন এশিয়ার মার্কিন

3

একাদশে ভর্তিতে এবারও থাকছে না পরীক্ষা, আবেদন শুরু ১৫ সেপ্টেম

4

ফিফার আসিয়ান কাপে যাচ্ছে বাংলাদেশ

5

ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের, দাবি মরিনিওর

6

অ-ইরাকি সশস্ত্র গোষ্ঠী নিরস্ত্র করার ঘোষণা ইরাকের প্রধানমন্ত

7

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১০০ ফিলিস্তিনির জানাজা গাজায় অনুষ্ঠি

8

প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: র

9

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

10

আন্দোলনকারীদের ওপর নজরদারি, ‘ফেসিয়াল রিকগনিশন’ ক্যামেরা বসিয়

11

মির্জা ফখরুলকে পাকিস্তান সফরের আমন্ত্রণ পাকিস্তানের প্রেসিডে

12

আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এন

13

জাতিসংঘে ট্রাম্পের ভুলের বাহার

14

যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: মার্কিন গোয়েন্দা

15

রোনালদোকে শাস্তি দিলো পর্তুগাল

16

আইকনিক গার্ল যে বার্তা দিলেন

17

মেসি খুবই বিনয়ী: হ্যারি কেইন

18

সৌদির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোতে হামলার দাবি হুথিদের

19

যুক্তরাষ্ট্র থেকে দে‌শে পাঠা‌নো হ‌লো আরও ২৩ বাংলাদেশিকে

20