Jahirul Hasan
প্রকাশ : Sep 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইউরোপীয় অস্ত্র কারখানাকে নিশানা বানানোর হুমকি রাশিয়ার

ইউক্রেনের জন্য অস্ত্র প্রস্তুতকারী ইউরোপের সব কারখানা রাশিয়ার জন্য বৈধ ও সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তু বলে সতর্ক করে দিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। বুধবার ক্রেমলিনে এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় সামরিক অস্ত্র প্রস্তুতকারকদের এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

জাখারোভা বলেছেন, ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার মাধ্যমে ইউরোপীয় দেশগুলো সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ছে। এ ধরনের কর্মকাণ্ড যুদ্ধের সমাধানকে আরও দীর্ঘায়িত করছে বলেও জানান তিনি।

ইউক্রেনের জন্য প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র তৈরির একটি কারখানা স্থাপনে পোল্যান্ডের আগ্রহ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

যদিও পশ্চিমা সামরিক জোট ন্যাটো ও ইউরোপের বহু দেশ জানিয়েছে, তারা ইউক্রেনকে সহায়তা এবং রুশ বাহিনীকে প্রতিহত করার পাশাপাশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

জাখারোভা বলেন, ইউক্রেনের জন্য অস্ত্র তৈরি করা ইউরোপীয় দেশগুলোর সামরিক কারখানা রাশিয়ার সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তু। ইউক্রেনীয় ভূখণ্ডের বাইরে অবস্থিত যেসব কারখানা কিয়েভ সরকারের জন্য অস্ত্র উৎপাদন করছে, সেগুলো নিরাপদে থাকবে; এমনটা মনে করার কোনো কারণ নেই। যারা এমনটা ভাবছেন, তারা ভুল করছেন।

তিনি বলেন, ইউরোপীয় দেশগুলো ইউক্রেন সংঘাতে সরাসরি জড়িত। তারা কেবল সাহায্যই প্রদান করছে না, বরং নতুন অস্ত্র কারখানা স্থাপন ও যৌথ উদ্যোগ গ্রহণের মাধ্যমে পুরোদমে এতে অংশ নিচ্ছে। ইউরোপের কিছু পক্ষ যাই ভাবুক না কেন, এটি সংঘাত নিষ্পত্তির পথ সুগম করার বদলে তা আরও বিলম্বিত করছে।

সূত্র: রয়টার্স।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ই-রিকশা, চলবে আট জোনে

1

সংসদের তৃতীয় অধিবেশন শুরু

2

কাদা থেকে নারীর মরদেহ উদ্ধারের বদলে কানের দুল খুলে নেওয়ার চে

3

বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পা

4

বাঁশখালীতে প্রধানমন্ত্রী, সমুদ্রপাড়ে জনসমুদ্র

5

ধর্ষণ মামলায় ভারতীয় ক্রিকেটারকে গ্রেপ্তারের নির্দেশ

6

এই বয়সে এসে বিয়ের তাগিদও আর অনুভব করি না : রাইমা সেন

7

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহ

8

নেপালে উদ্ধার অভিযানে বিশেষজ্ঞ দল পাঠাল ভারত ও চীন

9

ন্যাশনাল লাইফের ট্রিপল এ রেটিং: দাবি পরিশোধে শতভাগ নিশ্চয়তার

10

প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম: ক্রীড়া প্রতিমন

11

জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

12

দক্ষিণ আফ্রিকায় আবাসিক ভবনে গুলিবর্ষণে, নিহত ১১ জন

13

নিজেকে গড়ে তোলো, তোমরাই গড়বে সুন্দর বাংলাদেশ

14

‘জন্মের আগে কী এমন পাপ করেছিলাম, আমার জন্ম বাংলাদেশে হলো’

15

মেসিই ছিলেন বিশ্বকাপের সেরা খেলোয়াড় : ইয়ামাল

16

পর্তুগালে ডিজেলের দামে রেকর্ড, স্পেনে ভিড়

17

জাদুকরী মাইলফলকের আরও কাছে আর্জেন্টাইন কিংবদন্তি মেসি

18

পর্তুগালের নেতৃত্বে অস্ট্রেলিয়ার সাবেক তারকা, আছেন বাংলাদেশে

19

মার্কিন সেনাদের বিতাড়িত করুন নয়ত হামলার শিকার হন

20