Jahirul Hasan
প্রকাশ : Oct 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

আফগানিস্তান সিরিজে এক ম্যাচ কম খেলবে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে ওমান যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে সফরের সূচিতে পরিবর্তন এসেছে। আগের সূচি থেকে একটি ম্যাচ কমানো হয়েছে। ভিসা জটিলতায় নির্ধারিত সময়ের তিন দিন পর আজ ওমানের উদ্দেশে রওনা হয়েছে যুব দল।

গত সপ্তাহে ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়। দলের নেতৃত্বে আছেন ফরিদ হাসান ফয়সাল। সিরিজের সব ম্যাচ হওয়ার কথা ওমান ক্রিকেট একাডেমি মাঠে।

আগের সূচি অনুযায়ী, গত শনিবার দেশ ছাড়ার কথা ছিল বাংলাদেশের যুব দলের ক্রিকেটারদের। কিন্তু ভিসা সংক্রান্ত জটিলতায় যাত্রা পিছিয়ে যায়। পরে সমস্যার সমাধান হওয়ায় আজ মঙ্গলবার সকালে ওমানের উদ্দেশে রওনা দেয় দল।

নতুন সূচিতে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৬ অক্টোবর। এরপর ১৮ ও ২০ অক্টোবর মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। শেষ ওয়ানডে হবে ২৩ অক্টোবর। আগের সূচিতে ম্যাচের সংখ্যা বেশি থাকলেও পরিবর্তনের পর সিরিজটি হবে চার ম্যাচের।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:

ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আব্দুল্লাহ আল মুহি, আহসান আল মুমিন, আল আমীন হোসেন রনি, আল রফি, ফারহান সাদিক, কাওসার আহমেদ, আল আমীন হোসেন, শাকিল খান, মেহেরাব হাসান সিজান, রকিবুল হাসান, রবিউল হাসান অনিক, রুবাই ইসলাম রিজন, শেখ আতিকুর রহমান আকাশ ও শেখ জারিফ সিয়াম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে এশিয়া কাপের, বাংলাদেশের ম্যাচ কবে-কখন

1

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও বিশ

2

কেন হঠাৎ মশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন ট্রাম্প?

3

যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে: সিই

4

সৌদিতে ইয়েমেনি যোদ্ধাদের হামলার নিন্দা গালফ কোঅপারেশন কাউন্স

5

স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের সহযোগিতা চান আমি

6

ইংরেজি নববর্ষের পর ফের ইরানে হামলার ঘোষণা ট্রাম্পের

7

১০০% শুল্ক আরোপের তালিকায় ভারতের নাম চান মার্কিন আইনপ্রণেতা

8

প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে

9

ভেদরগঞ্জে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম

10

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

11

‘আগে কখনও এমন সিদ্ধান্ত নেয়নি’ অস্ট্রেলিয়া, বাধ্য করল বাংলাদ

12

গাজায় বিমান হামলায় হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

13

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য

14

পাকিস্তানে চীনা নাগরিকের বাড়িতে ডাকাতি, ৪ পুলিশ সদস্য গ্রেপ্

15

দুর্গার সাজে পরীমনি, চোখ ফেরানো দায়!

16

ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে রাখতে বইয়ের বিকল্প নেই : শিক্ষামন

17

স্পেনের বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনেও থাকবেন দে লা ফুয়েন্

18

অবশেষে ভারত সফরে যাচ্ছেন শি জিনপিং

19

কলাম্বিয়ায় যেভাবে সময় কাটাচ্ছেন মিথিলা

20